300X70
বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জাতীয় জীবনে, আঞ্চলিক পর্যায়ে ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৯, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত বৈশ্বিক জোটের দায়িত্বশীল অংশীদার হিসেবে বর্তমান সরকার জাতীয় জীবনে, আঞ্চলিক পর্যায়ে ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যয়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। সুইজারল্যান্ডের জেনেভায় আজ আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর ৩৫৫তম গভর্নিং বডি অধিবেশনে অংশগ্রহণ করে তিনি এ কথা করেন।

উপদেষ্টা অধিবেশনে সম্প্রতি সম্পন্ন হওয়া বাংলাদেশ শ্রম আইন সংশোধন এর বিষয়ে গভর্নিং বডি সদস্যদেরকে অবহিত করেন। তিনি জনান, সংশোধিত আইনে গৃহকর্মী, কৃষি শ্রমিক ও অলাভজনক প্রতিষ্ঠানের কর্মীদেরকে শ্রম আইনের আওতায় আনা হয়েছে। বর্তমান সরকার গভর্নিং বডিতে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা ২০ শতাংশ থেকে কমিয়ে ২০ জনে নির্ধারণ করেছে। তাছাড়া, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য কমিয়ে আনা, ব্যক্তিগত তথ্য প্রদানের শর্ত শিথিল করা, কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ কিছু বিধান সংশোধিত আইনে যুক্ত করা হয়েছে।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সংশোধিত শ্রম আইনে কর্মক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা ছাড়াও কর্মক্ষেত্রে সহিংসতা, হয়রানি ও শিশু শ্রম বন্ধে শাস্তি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিধান সংযোজিত হয়েছে। সংশোধনীতে ন্যুনতম মজুরী পুনঃনির্ধারণের সময়সীমা প্রতি পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে করার বিধানও রাখা হয়েছে বলে তিনি জানান।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থন করেছে, যার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সকল মৌলিক কনভেনশন সমর্থন করেছেন। শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়ন কর্মীদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা সকল মামলা বিগত এক বছরে প্রত্যাহার করা হয়েছে বলেও তিনি জানান। আগামী বছরের মার্চে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ন্যয়বিচার ফোরাম আয়োজন করা হবে বলে তিনি সভাকে অবহিত করেন।

অধিবেশনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা পাকিস্তানের মানব সম্পদ ব্যবস্থাপনা ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী চৌধুরী সালিক হোসেন এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এসময় শ্রম সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূইয়া এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানও উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাভারে কবরস্থান থেকে ৫ নারীর কঙ্কাল চুরি

নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ : মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরী দিবস উদ্যাপিত

জেনে নিন কখন কোথায় ঈদ জামাত

বাইডেনের সঙ্গে দারুণ আলাপ হয়েছে : সায়মা ওয়াজেদ

বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব এবার ঢাকায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল

নতুন বছরে সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে নতুন রূপে এলো দারাজ

প্রধানমন্ত্রীর আস্থা ও স্বপ্ন পূরণে চেষ্টা করব : স্বাস্থ্য মন্ত্রী

২৭ নভেম্বর প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলার রায়

ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১৪৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক