300X70
শুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৩, ২০২৩ ২:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ হয়েছে। নানাবিধ নতুন বিষয় প্রশিক্ষণে যুক্ত করে শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরফলে শিক্ষক প্রশিক্ষণের মান নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকরাই মূলত এই প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু। তাদেরকে আরও বেশি যোগ্য, দক্ষ করে গড়া তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঢেলে সাজিয়েছেন পুরো শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থাকে। যুগোপযোগী বিভিন্ন বিষয় এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে।

বর্তমান সময়ে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি মেন্টাল হেলথ, জিআইএস ও রিমোট সেন্সিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ইতোমধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে। এছাড়াও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের উপর বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত থাকছেন দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, প্রথিতযশা ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ রাজনীতিক।

মেন্টাল হেলথ :
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন ও শ্রেণিকক্ষে পাঠদানের লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। ভার্চুয়ালি ১ম ব্যাচের প্রশিক্ষণ ১৮ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হয়েছে। ১১ দিনব্যাপী চলা এই প্রশিক্ষণ ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে শেষ হয়।

মেন্টাল হেলথের প্রশিক্ষণে ১ম ব্যাচের কোর্স উপদেষ্টা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক জোবেদা খাতুন, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সেলিম হোসেন ও জাকিয়া রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ইফরাত জাহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শাহিন মোল্লা ও জান্নাতুল ফেরদাউস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন সরকারি, বেসরকারি কলেজের ৩৯জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আগামী ২৩ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে মেন্টাল হেলথ বিষয়ে ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে।

প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘যেকোনো মানুষের মানসিক স্বাস্থ্য ভালো থাকাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা শিক্ষকতা মতো মহান পেশায় নিয়োজিত তাঁদের মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে পাঠদানসহ শিক্ষা উন্নয়ন ও গবেষণায় তারা ‘এক্সিলেন্সি’ দেখাতে পারবে না।

একারণে জাতীয় বিশ্ববিদ্যালয় ‘মেন্টাল হেলথ’কে গুরুত্ব দিয়ে দেশে প্রথমবারের মতো প্রশিক্ষণ শুরু করেছে, যেটি অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও অনুসরণীয় হতে পারে। আর এই প্রশিক্ষণের ফলে একজন শিক্ষক নিজের মানসিক স্বাস্ব্য সম্পর্কে যেমন সচেতন হবেন তেমনি শিক্ষার্থীদেও মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও কার্যকরি ভূমিকা পালন করতে সক্ষম হবেন।’

জিআইএস ও রিমোট সেন্সিং (ব্যবহারিক) ; যুগের চাহিদার আলোকে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও রিমোট সেন্সিং (দূর অনুধাবন) বিষয়েও প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আগামী ১৫ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে এই প্রশিক্ষণ শুরু হবে। চলবে ১৯ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। পুরো প্রশিক্ষণটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের জিআইএস ল্যাবে ফেস টু ফেস অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণের কোর্স উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম নজরুল ইসলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি, বেসরকারি

কলেজের অনার্স ও মাস্টার্স পর্যায়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২৪ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। অনুরূপভাবে আরও তিনটি ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

এই প্রশিক্ষণ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম নজরুল ইসলাম বলেন, ‘জিআইএস ও রিমোট সেন্সিং বিষয়ে বাংলাদেশে পাইওনিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ। আগে আমরা ব্যবহারিক ভূগোল ম্যানুয়াললি শিখতাম।

এখন অত্যাধুনিক কম্পিউটার টেকনোলজির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিখাচ্ছি। এটি অত্যন্ত সময়োপযুগী একটি সাবজেক্ট। এই বিষয়ে প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যাও অপ্রতুল। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষকদের জন্য এ বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ অত্যন্ত প্রশংসনীয় বিষয়। এর মাধ্যমে শিক্ষকরা জিআইএস ও রিমোট সেন্সিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন এবং শিক্ষার্থীদেরকেও এ বিষয়ে ভালো পাঠদান করাতে সক্ষম হবেন। জিআইএস এবং রিমোট সেন্সিং বিষয়ে পাঠদানের গুরুত্ব অপরিসীম।

অ্যাকাডেমিয়া, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর গুরুত্ব রয়েছে। সুতরাং কলেজ পর্যায়ে এ বিষয়ে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যাপক ভূমিকা পালন করবে।’

স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস
মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারণ ও লালনের লক্ষ্যে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক একটি কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতক (সম্মান) পর্যায়ে শিক্ষার সকল শাখার সিলেবাস-এ অবশ্য পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কলেজ পর্যায়ে ইতিহাস চর্চায় সত্যনিষ্ঠ জ্ঞানপ্রবাহ সৃষ্টির প্রয়োজনে ইতিহাস বিষয়ের শিক্ষকদের সমন্বয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরে মূল ক্যাম্পাসের সিনেট হলে গত মঙ্গলবার ১০ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

১৫ দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ চলবে ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন অনার্স, মাস্টার্স ও ডিগ্রি কলেজের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ৮০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রথম দিন সকালের সেশনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল।

এ দিন দ্বিতীয়ার্ধে রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। পর্যায়ক্রমে এই প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত হবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. হারুন-অর-রশিদ, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান, সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, বীর প্রতীক সাজ্জাদ আলী জহির, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান চৌধুরী, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আশালতা বৈদ্য, প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবু মো. দেলোয়ার হোসেনসহ দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও অভিজ্ঞ রাজনীতিক।

বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার মানোন্নয়নকল্পে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন কলেজের শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ইতোমধ্যে সিইডিপির আওতায় ২৫টি ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। গত ৫ জানুয়ারি ২০২৩ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের ২৪তম ও ২৫তম ব্যাচের (অনলাইন ১২তম ও ১৩তম ব্যাচ) রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবস্থাপনা, দর্শন, হিসাববিজ্ঞান, বাংলা, সমাজকর্ম এবং প্রাণিবিদ্যাসহ ৮ বিষয়ের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দুই ব্যাচে ৩০৭ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ

করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। এতে সভাপতিত্ব করেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান।

৮ বিষয়ে কোর্স উপদেষ্টা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার, দর্শন বিভাগের প্রফেসর মো. নুরুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মো. সেলিম ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির, হিসাববিজ্ঞানের অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী, বাংলা অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিষয়ের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শারমিন মুসা।

এই ৮ ব্যাচের প্রশিক্ষণ গত ৮ ডিসেম্বর ২০২২ তারিখ শুরু হয়। শেষ হয় গত ৫ জানুয়ারি ২০২৩ তারিখ। এছাড়া ২৬তম ও ২৭তম বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম ৮ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে শুরু হয়েছে। এটি চলবে ৪ ফ্রেব্রæয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।

৮টি সাবজেক্টের মধ্যে ২৬তম ব্যাচে ইতিহাস, ইংরেজি, উদ্ভিদবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। আর ২৭তম ব্যাচে ব্যবস্থাপনা, ইসলামিক স্টাডিজ, পদার্থবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) :
কলেজ শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর কাজ চলমান রয়েছে।

এ প্রকল্পের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো দেশে-বিদেশে শিক্ষক প্রশিক্ষণ। আন্তর্জাতিক একাডেমিক পার্টনার ইউনিভার্সিটি অব নটিংহ্যাম মালয়েশিয়া (ইউএনএম) এর সহায়তায় মাস্টার ট্রেইনার, অধ্যক্ষ, ফিউচার লিডারসহ বিভিন্ন হ্যাটাগরিতে মালয়েশিয়া এবং বাংলাদেশে প্রশিক্ষণ কর্মসূচির কাজ এগিয়ে চলেছে।

এই প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে ১৬ হাজার শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের আওতায় আইসিটি ও প্যাডাগোজির উপর মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ দেয়া হবে। এ দু’টি বিষয়ের উপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষকদের জন্য ১০ দিনের ‘শর্ট কোর্স’ এর উপর প্রশিক্ষণ হবে।

এছাড়া অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্য ‘শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা’ এবং ‘রিসার্চ ম্যাথডোলজি’র উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। আমরা অচিরেই সারাদেশের অধিভুক্ত কলেজের সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো। প্রশিক্ষণে নতুন নতুন বিষয় যুক্ত করে শিক্ষকদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলবো।

আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের মনোজগতে আস্থা সৃষ্টি করতে ‘মেন্টাল হেলথ’ বিষয়ে প্রশিক্ষণ শুরু করেছি। আমরা চাই তরুণদের মধ্যে উদ্যম, অনুপ্রেরণা এবং চ্যালেঞ্জ গ্রহণের সদিচ্ছা তৈরি হোক। এ জন্য নতুন নতুন টুলস যুক্ত করে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। আমার বিশ্বাস দক্ষ মানবসম্পদ তৈরিতে এ উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

কালবৈশাখীতে দেশজুড়ে ৭ জনের মৃত্যু

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে “রিয়া মানি ট্রান্সফার সাব-করেসপন্ডেন্ট” চুক্তি সই

আওয়ামী লীগ কখনও পালায় না, পিছু হটে না : জনসভায় প্রধানমন্ত্রী

কাল বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে নির্বাচন কমিশন : ইসি সচিব

হোয়াটসঅ্যাপ চ্যাট সার্ভিস নিয়ে এলো স্যামসাং বাংলাদেশ

ব্যবসায়ীসহ সকলের দায়িত্বশীলতা নিশ্চিত হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভবঃ বাণিজ্যসচিব

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকার বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : ড. ইউনূস

রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি