300X70
বুধবার , ৫ জুন ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জাতীয় ভূ-স্থানিক উপাত্ত অবকাঠামো তৈরিতে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সাথে একযোগে কাজ করবে জাইকা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৫, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : দেশে একটি জাতীয় ভূ-স্থানিক উপাত্ত অবকাঠামো তৈরি করতে একযোগে কাজ করবে বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ফলে, ভূ-স্থানিক উপাত্ত বিশ্লেষণ ও ব্যবহার করে দেশের উন্নয়ন পরিকল্পনা আরো কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সম্প্রতি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এনএসডিআই ওপেন সেমিনারে বিষয়টি উন্মোচন করা হয়।

জাতীয় ভূ-স্থানিক উপাত্তের প্ল্যাটফর্ম হিসেবে সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ জরিপ অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাইকা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ. টি. এম. সিদ্দিকুর রহমান এবং জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিউরা মারি।

সেমিনারটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার। এতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভূ-স্থানিক উপাত্ত ব্যবহারকারী অংশ নেন।

অনেক উন্নত দেশ ভূ-স্থানিক উপাত্তকে আরও বেশি সহজলভ্য করতে এ ধরনের একীভূত প্ল্যাটফর্ম চালু করেছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশও এনএসডিআই নামক এই ভূ-স্থানিক উপাত্তের একীভূত প্ল্যাটফর্মের যুগে প্রবেশ করতে যাচ্ছে। জাইকা এর টেকনিকাল কো-অপারেশন প্রজেক্টের আওতায় ‘এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল স্পাটিয়াল ডেটা ইনফ্রাস্ট্রাকচার (এনএসডিআই) ফর বাংলাদেশ’ শীর্ষক এই উদ্যোগটি বাস্তবায়ন করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ জরিপ অধিদপ্তরকে সহায়তা করবে। প্ল্যাটফর্মটি চালু করতে জাইকা’র বিশেষজ্ঞরা বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট অংশীজন ও অন্যান্য দায়িত্বশীলদের সাথে নিবিড়ভাবে কাজ করবেন।

সেমিনারে বক্তারা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রায় এরকম একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এনএসডিআই ও নীতিমালা প্রণয়নের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের দিকে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। বিশেষ করে, ভৌগলিক তথ্য-উপাত্ত আরও বেশি সহজলভ্য হবে, যা পরিকল্পনা মন্ত্রণালয়ের উন্নয়ন কাজকে আরও বেশি নিখুঁতভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।

একীভূত এই প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট সকল অংশীদারকে তথ্য শেয়ার করার আহ্বান জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেন, “ভূ-স্থানিক উপাত্তের সুবিধা সকলেই গ্রহণ করতে পারবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পের শুরুতেই এই আশাবাদ ব্যক্ত করেছেন। দেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে এই একীভূত এনএসডিআই প্ল্যাটফর্মটি সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে গৃহীত হচ্ছে।

তথ্যের বাহুল্য এড়াতে পূর্ণমাত্রার এনএসডিআই চালু করার ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।” বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এই প্রকল্পের সফলতায় অভিনন্দন জানান। তিনি জাপানের মতোই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে মানচিত্র উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের উন্নয়নেও এনএসডিআই প্ল্যাটফর্ম পুরোপুরি ব্যবহার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই প্রকল্পটি শেষ হলে, সরকার প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে সম্ভাব্য ডুপ্লিকেশন এড়িয়ে নানা পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবে। এছাড়াও, ভৌগলিক অবস্থান-নির্দিষ্ট তথ্যের ক্ষেত্রে একটি একীভূত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থাকায় অন্যান্য অংশীজনরাও বিভিন্ন উপায়ে এই ভূ-স্থানিক উপাত্ত ব্যবহার করতে পারবে। এটি বাংলাদেশের উন্নতিতে কাজ করছে এমন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সময়ের সঠিক ব্যবহার ও প্রচেষ্টা সফল হতে সহায়তা করবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের আলোকিত প্রদীপ রাদওয়ান মুজিব সিদ্দিক ববি

রাষ্ট্রবিজ্ঞানী ড. সামসুল হুদার ১৪তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

মহেশপুরে মডেল মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন করলেন সাজ্জাদ

ভারত-পাকিস্তান সীমান্তে ঘংঘর্ষ, নিহত ১৫

ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ ও নর্থ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

পর্যটন শিল্পে বিনিয়োগ করলে সমবায় সমিতিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে : বিমান ও পর্যটন মন্ত্রী

এবার পাঁচ তারকা হোটেলের ইফতার ব্যুফেতে বিকাশ পেমেন্টে বাই ওয়ান গেট ওয়ান অফার

আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিকল্পিত ও পেশাদারিত্বের সাথে কাজ করতে চান কয়রা থানার নতুন ওসি

বগুড়াতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

এসডো’র গৌরবের ৩৩ বছর উদযাপন!