300X70
বুধবার , ১৬ আগস্ট ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জাতীয় শোক দিবসে জাতির পিতার আদর্শ চর্চার তাগিদ ফায়ার সার্ভিসের ডিজির

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৬, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : কর্মকর্তা-কর্মচারীদেরকে সকল ক্ষেত্রে জাতির পিতার আদর্শ চর্চার তাগিদ দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে দুপুর ১২টায় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি দেশের সকল ফায়ার স্টেশন এবং অফিসসমূহে জাতির পিতার ছবি সংবলিত শোক দিবসের ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়।

এ দিন সূর্যোদয়ের সাথে সাথে দেশের সকল ফায়ার স্টেশন ও অফিসসমূহে জাতীয় ও বিভাগীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকালে ধানমন্ডি ৩২-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।

এ সময় পরিচালকগণ, প্রকল্প পরিচালকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর সর্বস্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সকাল ৯টায় কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে “জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ” বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় সেখানে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন অধিদপ্তরের মহাপরিচালক।

বক্তব্যের শুরুতেই তিনি জাতির পিতা এবং তাঁর সাথে ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধ এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া শহিদদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, “ফায়ার সার্ভিসে যোগ দেয়ার পর আমি ফায়ার সার্ভিসের সকল সিলেবাসে জাতির পিতার জীবনী অন্তর্ভুক্ত করেছি।

কর্মকর্তা-কর্মচারীদের জাতির পিতা সম্পর্কে পড়তে হবে, জানতে হবে এবং সকল ক্ষেত্রে তাঁর আদর্শ চর্চা করতে হবে।” তিনি আজীবন রেশন প্রদানসহ ফায়ার সার্ভিস ও সারাদেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকায় মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি সকলকে কৃতজ্ঞতা প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পরিচালকগণসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনার আগে সেখানে জাতির পিতার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। মিরপুরের কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশের বিভাগীয় অফিসসমূহেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।

বাদ জোহর ফায়ার সার্ভিসের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, এর পাশাপাশি মিরপুর ট্রেনিং কমপ্লেক্স মসজিদে কোরআনখানির আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফায়ার সার্ভিসের নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেইজে জাতির পিতার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় অনুষ্ঠানসমূহে অগ্নি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জনবল ও অগ্নিনির্বাপণী গাড়ি-পাম্প নিয়োজিত করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পর্দা উঠলো ৪ দিনব্যাপী ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের

ফের দাম বেড়েছে এলপিজি গ্যাসের

বিশ্বে জনসংখ্যা কমে আসার আশংকা!

ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

সাদা শাপলা আর পাখির কলকাকলিতে মুখর বাফলার বিল

ব্র্যাক ইউনিভার্সিটির ৫০ জন শিক্ষার্থী মিলেনিয়াম ফেলোশিপের জন্য নির্বাচিত

Menyatu dengan Alam dan Budaya di Destinasi Menawan yang Penuh Makna

Menyatu dengan Alam dan Budaya di Destinasi Menawan yang Penuh Makna

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২০

আওয়ামী লীগ প্রার্থী বললেন, চমৎকার

বৃষ্টিপাতের সম্ভাবনা, সুনামগঞ্জে সতর্কতা জারি