300X70
শুক্রবার , ১৭ জুন ২০২২ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জীবন বীমা কর্পোরেশনের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৭, ২০২২ ১:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ফিজিক্যাল ও ডিজিটাল চ্যানেল এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিকাশ-এর মাধ্যমে বীমা প্রিমিয়াম সংগ্রহের জন্য ব্র্যাক ব্যাংক দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন লাইফ ইন্সুরেন্স সংস্থা, জীবন বীমা কর্পোরেশন (জেবিসি)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির অধীনে, সারা দেশে জীবন বীমা কর্পোরেশন-এর পলিসি- হোল্ডারদের এখন বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি কোড *২৪৭# এর মাধ্যমে বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এছাড়াও, জেবিসি ব্র্যাক ব্যাংক-এর ‘ডাইরেক্ট ডেবিট পুল’ সার্ভিসের মাধ্যমে এর গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম সংগ্রহ করতে পারবে। ব্র্যাক ব্যাংক এবং বিকাশ জেবিসি’র কেন্দ্রীয় অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে এপিআই সংযোগ স্থাপন করেছে বলে, এই চুক্তি জেবিসি-কে রিয়েল-টাইম অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন করতে সাহায্য করবে।

গত ১৫ জুন বিকাশ ও ‘ডাইরেক্ট ডেবিট পুল’ সলিউশনটি দ্যা ওয়েস্টিন ঢাকায় একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এই চুক্তির অধীনে বিভিন্ন সেবা অন্যান্য চ্যানেলে যেমন, ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিং, শাখা/উপশাখা নেটওয়ার্ক, পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল অ্যাপ ‘আস্থা’য় শিঘ্রই পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেবিসি-এর চেয়ারম্যান (সাবেক সিনিয়র সচিব) মোঃ আসাদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেবিসি-এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম, ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন, বিকাশ লিমিটেড-এর চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অব.) ও ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান।

এ পার্টনারশিপ সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন: “গত কয়েক বছরে ব্র্যাক ব্যাংক বিভিন্ন ভ্যালু অ্যাডিং কালেকশন ও পেমেন্ট সলিউশন, বিশেষ করে বীমা খাতের জন্য, চালুর মাধ্যমে ট্রানজেকশন ব্যাংকিংকে সমৃদ্ধ করেছে। জীবন বীমা কর্পোরেশন-এর সাথে আমাদের পার্টনারশিপ গ্রাহকদের ব্যাপকভাবে উপকৃত করবে, কারণ তারা যেকোন জায়গায় যেকোন সময় প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।

প্রিমিয়াম জমা দেওয়ার জন্য গ্রাহকদের আর জেবিসি অফিসে যেতে হবে না, বরং অ্যাপ ব্যবহার করে মাত্র কয়েকটি ক্লিকে অর্থপ্রদান করতে পারবেন। ব্র্যাক ব্যাংক ও এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড-কে এই ডিজিটাল উদ্যোগের অংশীদার করার জন্য আমরা জেবিসি-কে ধন্যবাদ জানাই, যা সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসাবে, ব্র্যাক ব্যাংক সবসময় স্বাচ্ছন্দ্যময় গ্রাহক অভিজ্ঞতা প্রদানের জন্য নতুন নতুন সেবা চালু করে।”

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন: “বীমা খাতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রাহকদের আস্থা অর্জন। ব্র্যাক ব্যাংক, জীবন বীমা কর্পোরেশন এবং বিকাশ-এর এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা উপকৃত হবেন, কারণ যে কোনো স্থান থেকে যে কোনো সময় প্রিমিয়াম পরিশোধ করা যাবে। এটি ডিজিটালাইজেশনের একটি সুখবর। আমি আশা করি, এই যৌথ উদ্যোগ মানুষকে আরও নিরাপদে এবং সুবিধাজনকভাবে বীমা সেবা উপভোগ করতে সহায়তা করবে।”

বিকাশ লিমিটেড-এর চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অব.) বলেন, “আমরা ব্র্যাক ব্যাংক-এর সহযোগিতায় সরকারের মালিকানাধীন বৃহত্তম বীমা সেবা প্রদানকারী জীবন বীমা কর্পোরেশন-এর সাথে পার্টনারশিপ করতে পেরে আনন্দিত।

পলিসি-হোল্ডারা দিন বা রাতের যেকোনো সময় যে কোনো জায়গা থেকে বিকাশ-এর মাধ্যমে তাদের প্রিমিয়াম জমা দেওয়ার সুযোগ পাবেন। এর ফলে বীমা শিল্পে আরও গতিশীলতা আসবে। একটি কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান হিসাবে বিকাশ এর ৬.২ কোটি গ্রাহকদের মধ্যে বীমা সেবাকে আরও জনপ্রিয় করতে সব ধরনের সহায়তা দেবে।”

এই ডিজিটাল সার্ভিসটি চালু উপলক্ষে অনুষ্ঠানে বিকাশ-এর পেমেন্ট ও ব্র্যাক ব্যাংক-এর ডাইরেক্ট ডেবিট পুলের লাইভ লেনদেন প্রদর্শন করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা

প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন মাত্র ৪ জন

নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন দেবে আজ

বিএনপি’র নিজেদের দলের ঐক্য রাখার চেষ্টাই শ্রেয় : তথ্যমন্ত্রী

১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ইসলামী ব্যাংকের ঋন কেলেংকারী: অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত

যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জে ২ জন ছিনতাইকারী

আমি সেই দিন হব শান্ত…