300X70
বুধবার , ২৪ এপ্রিল ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

টফি-তে আইসিসি টুর্নামেন্টের এক্সক্লুসিভ ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেল বাংলালিংক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৪, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান, বাংলালিংক ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশে সকল আইসিসি টুর্নামেন্ট সম্প্রচারের এক্সক্লুসিভ ডিজিটাল স্বত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি-তে আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচারের মাধ্যমে নতুন এই স্বত্বের কার্যক্রম শুরু হবে। টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট(টিএসএম)-এর সাথে কৌশলগত চুক্তির ফলে দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্বের বৃহত্তম ক্রিকেট আসরের প্রতিটির এক্সক্লুসিভলি সম্প্রচার করবে। উল্লেখ্য, এই সময়ের মধ্যে বিশটি দেশের অংশগ্রহণে পুরুষদের একাত্তরটি ম্যাচ ও নারীদের পঁচানব্বইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ।এই আইসিসি টুর্নামেন্টগুলোর মধ্যে আইসিসি পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সাবস্ক্রিপশন ফি ও বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় থেকে এই স্বত্বের মূল্য পরিশোধ করা হবে। টফি ইতোমধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ স্পোর্টস টুর্নামেন্টলোর উচ্চ মানসম্পন্ন সম্প্রচারের মাধ্যমে দর্শকদের মাঝে নিজের অবস্থান পোক্ত করেছে। বহুল কাঙ্ক্ষিত আইসিসি টুর্নামেন্টগুলোতেও বাংলাদেশের দর্শকদের নিরবচ্ছিন্নভাবে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে চায় টফি। একইসাথে ডিজিটালি খেলা দেখার ক্ষেত্রে ক্রিকেটপ্রেমী দর্শকদের একটি নতুন মাইলফলক উপহার দিতে চায় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। এখন পর্যন্ত পাঁচ কোটিরও বেশি দর্শক টফিতে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২™, এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ ও আইসিসি পুরুষ বিশ্বকাপ ২০২৩-এর মতো টুর্নামেন্টগুলোর নির্বিঘ্ন সরাসরি সম্প্রচার উপভোগ করেছে। বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “বাংলাদেশের লাখো ক্রিকেটপ্রেমীদের ডিজিটালি খেলা দেখার মানসম্মত অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি তাদেরকে খেলার সাথে আরো বেশি সম্পৃক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্প্রচার স্বত্ব লাভের ফলে টফি ও মাইবিএল সুপারঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের ক্রিকেট উপভোগের সর্বোচ্চ অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই। একইসাথে এর মাধ্যমে তাদের ডিজিটাল লাইফস্টাইল আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী। টিএসএম-এর সিইও, মো: মইনুল হক চৌধুরী, উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “টফি-এর সাথে আমাদের বিদ্যমান চুক্তির মাধ্যমে উন্মুক্ত হওয়া বিশাল সম্ভাবনার বিষয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আইসিসি ইভেন্টগুলির পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলিও টফিতে স্ট্রিমিং হবে ইতোমধ্যে যেগুলির লাইসেন্স টিএসএম কর্তৃক টফিকে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি দেশের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি-এর সাথে চুক্তির ফলে দর্শকদের ক্রিকেট দেখার অভিজ্ঞতাকে আমরা ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারবো। একইসাথে বাংলাদেশে খেলার সাথে ক্রীড়ামোদীদের আরও সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে আমরা নতুন মাত্রা যোগ করবো।”টিএসএম-এর সাথে এই চুক্তিটি টফি ও মাইবিএল সুপার অ্যাপ-এর মাধ্যমে গ্রাহকদের উচ্চ মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে বাংলালিংক-এর ক্রমাগত প্রচেষ্টারই প্রতিফলন। ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংক-এর সিইও এরিক অস, বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরীসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই ঘোষণাটি দেওয়া হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

শুধু যন্ত্রপাতি সরবরাহ নয়, যান্ত্রিকীকরণে মাঠ পর্যায়ে কৃষি প্রকৌশলীও নিয়োগ দেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

পরিবর্তন ও সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: তথ্য উপদেষ্টা

ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, পিবিআই

কক্সবাজারের খুরুশকুল পুনর্বাসনের ৪৪০৯ জনের তালিকা বাতিল

সারাদেশে পুলিশের জন্য ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু করলো কমিউনিটি ব্যাংক

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ : আইএইএ প্রধানকে পররাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের জন্য রাজনীতিবিদদের ‘ছাগলের’ মতো কেনা হচ্ছে : ইমরান খান

বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে: ওবাদুল কাদের

ঈদ উল ফিতর উপলক্ষ্যে সাজগোজ-এর গিগা সেল ক্যাম্পেইন

‘সরকারের ভালো কাজের স্বীকৃতি দিন, শুধু সমালোচনা নয়’: আসিফ নজরুল