বাঙলা প্রতিদিন প্রতিবেদক: নতুন বছরের শুরুতেই ভ্রমণের পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ এক সুযোগ। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সরকারি চাকরিজীবীরা (Government Employees) টানা ৪ দিনের ছুটি (4 Days Continuous Leave) ভোগ করতে পারবেন। সামান্য একটু কৌশলী হয়ে মাত্র একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই এই লম্বা অবকাশের সুযোগ মিলবে।
সরকারি ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।
যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি মিলবে। কেননা বৃহস্পতিবারের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
অর্থাৎ, সবকিছু যদি ঠিক থাকে তবে বৃহস্পতিবার ছুটি নিতে পারলেই টানা চারদিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে।
যদিও এই ছুটি যে চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করা আছে প্রজ্ঞাপনে।



































