300X70
বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘ট্রান্সফরমিং ন্যারেটিভস মেলা অ্যান্ড সিম্পোসিয়াম’ আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৩, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : সমসাময়িক শিল্প ও সংস্কৃতি উদযাপনের লক্ষ্যে, কালচার সেন্ট্রাল চলতি মাসের ১৯ থেকে ২১ মার্চ ব্রিটিশ কাউন্সিল, আর্টস কাউন্সিল ইংল্যান্ড ও বার্মিংহাম ভিত্তিক ১০ টি সাংস্কৃতিক কেন্দ্রের সাথে অংশীদারিত্বে ‘ট্রান্সফরমিং ন্যারেটিভস মেলা অ্যান্ড সিম্পোসিয়াম’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করবে।

‘ট্রান্সফরমিং ন্যারেটিভস’ একটি আন্তর্জাতিক প্রোগ্রাম, যা সৃজনশীল ও সাংস্কৃতিক খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং বার্মিংহামের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে; একইসঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন শহরের শিল্পী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাংস্কৃতিক ও সৃজনশীলতা বিনিময় করতে এ উদ্যোগটি সহায়ক ভূমিকা পালন করবে।

এ লক্ষ্যে তিনদিনব্যাপী একটি অনলাইন উৎসব আয়োজন করা হবে, যেখানে বার্মিংহাম, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা তাদের নতুন শিল্পকর্ম, সঙ্গীত ও চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ পাবেন এবং সেখানে তারা এ বিষয়গুলো নিয়ে আলোচনা-সমালোচনা ও এগুলোর প্রভাব নিয়েও কথা বলতে পারবেন। এটি সকাল ১০ টা থেকে বিকাল ৪টা (জিএমটি), দুপুর ৩ টা থেকে রাত ৯টা ( পিকেটি) ও বিকাল ৪ টা থেকে রাত ১০ টা (বিএসটি) পর্যন্ত চলবে।

এ অনলাইন উৎসবে অংশ নিতে আগ্রহীরা এই ঠিকানায় www.transformingnarratives.com প্রবেশ করে টিকিট প্রি-বুক করতে পারবেন। যারা এ উৎসবে অংশ নিতে পারবেন না তারা ট্রান্সফরমিং ন্যারেটিভস এর ইউটিউব ও ফেসবুক চ্যানেলে এ উৎসবটি দেখতে পাবেন।

অংশগ্রহণকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদানে উৎসবের তিনদিন জুড়ে একসাথে তিনটি অনুষ্ঠান চলবে। এ অনলাইন উৎসবে একটি মেলা আয়োজন করা হবে, যেখানে পাকিস্তানের আহসান বারী ও শেখ ডায়না এর যৌথ প্রয়াসে নির্মিত ‘ঢাকা সে করাচি চ্যাপ্টার টু’ চলচ্চিত্রটি দেখানো হবে। এ চলচ্চিত্রটির মূল প্রতিপাদ্যে হলো এখানে বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচি’র বিভিন্ন বিষয়ের গল্পকে সমান্তরাল ভাবে তুলে ধরা হয়েছে। একই সাথে, নিজ বাসভূমের প্রতি ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ, পরিবার- সম্পর্ক, নিজস্ব পরিচয় নিয়ে বাংলাদেশের শেহজাদ চৌধুরী ও মাহতাব হুসেইনের নির্মিত ছবি ‘ডিয়ার…কাইন্ডেস্ট’ ও দেখানো হবে।

আলোচনা সভা বা সিম্পোসিয়ামের দিন বিভিন্ন বিষয়ে আলোচনা-সমালোচনা ও বিতর্কের আয়োজন করা হবে। শিল্প অবকাঠামোগুলোর মধ্যে বিভিন্ন উদ্যোগ ও ‘সেলফ অরগানাইজড’ গ্রুপগুলো কীভাবে স্থানীয় শিল্পগুলোকে বৈশ্বিক পরিসরে আকৃতি প্রদান করছে সেখানে তা নিয়েই আলোচনা করা হবে। ট্রান্সফরমিং ন্যারেটিভস কমিউনিটির শিল্পী, তত্ত¡াবধায়ক ও শিল্পখাতের নেতৃত্বপ্রদানকারীদের নিয়ে ‘ওয়ান-অন-ওয়ান’ আলোচনার (আলাপ) আয়োজন করা হবে।

এ নিয়ে ট্রান্সফরমিং ন্যারেটিভস এর প্রকল্প পরিচালক সোফিনা জ্যাগোট বলেন, ‘বার্মিংহাম, বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের মধ্যে পারস্পরিক সুবিধা প্রদানের জন্য সাংস্কৃতিক বিনিময়ের পথকে সুগম করাই ট্রান্সফরমিং ন্যারেটিভস এর লক্ষ্য। এ মেলা ও আলোচনা সভা (সিম্পোসিয়াম) আমাদের উদ্ভাবনী প্রোগ্রামগুলোর বিভিন্ন উপাদানগুলোকে একই বিন্দুতে মিলিত করতে সাহায্য করবে। এ উৎসবের মাধ্যমে ট্রান্সফরমিং ন্যারেটিভস এর বিভিন্ন অর্জন, সংযোগ ও কাজগুলো ভাগাভাগি করতে আমরা সচেষ্ট রয়েছি এবং তিনটি দেশের মধ্যে ভবিষ্যতের সৃজনশীল ও সাংস্কৃতিক সংযোগ স্থাপনে এটি নতুন দিগন্তের সূচনা করবে।’

এ নিয়ে ট্রান্সফরমিং ন্যারেটিভস’র ক্রিয়েটিভ প্রোডিউসার সাদিয়া রহমান বলেন, “গত চার বছরে পাঁচশ’রও বেশি মানুষের সাথে কাজ করেছে ট্রান্সফরমিং ন্যারেটিভস এবং এ উৎসবটি পারস্পরিক সম্পৃক্ততার বিষয়টিকে প্রতিফলিত করবে। বার্মিংহাম, পাকিস্তান ও বাংলাদেশে অনেক বচৈত্র্যিতা রয়েছে। এ মেলা ও আলোচনা সভায় ভৌগলিক ও লৈঙ্গিক দৃষ্টিকোণ সহ বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোর সাথে সম্পৃক্ত বিষয়গুলো তুলে ধরা হবে। ট্রান্সফরমিং ন্যারেটিভস এর মাধ্যমে বিস্তৃত পরিসরের বিভিন্ন কাজ আদান-প্রদান করার পাশাপাশি এর প্রভাবগুলো প্রদর্শন করতে পারবো বলে প্রত্যাশা করছি।”

বিস্তারিত জানতে ভিজিট করুন – www.transformingnarratives.com.পড়স কিংবা ট্রান্সফরমিং ন্যারেটিভস এর সোশ্যাল মিডিয়া অনুসরণ করুন: Twitter – @T_Narratives, Instagram – @transformingnarratives অথবা ফেসবুক পেজ ভিজিট করুন: Facebook – TransformingNarratives.

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলামী ব্যাংকের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে ট্রাকচাপায় নিহত ২

করতোয়া নদীর উপর ১৬০ মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার ব্রীজে ভিত্তিপ্রস্তর স্থাপন

গোবিন্দগঞ্জে রইছ উদ্দিন মাষ্টার স্মৃতি ক্রিকেট টুণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

ঈদুল আজহার ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি শুরু

চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯

শার্শায় পাঁচ লক্ষ টাকার আমেরিকান ডলারসহ দুই পাচারকারী আটক

মাঠে মাঠে হলুদের ঢেউয়ে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

পুঁজিবাজারে আসছে গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড