300X70
বুধবার , ১০ মে ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ডিজিটাল দক্ষতা অর্জন নিশ্চিত করতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১০, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

সাভার প্রতিনিধি : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চ‌্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবক তৈরি এবং ডিজিটাল দক্ষতা অর্জন নিশ্চিত করতে হবে। প্রযুক্তিতে শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে ডিজিটাল বাংলাদেশ আমরা অর্জন করেছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চ‌্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতাও আমরা অর্জন করেছি। তিনি শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা সম্পন্ন মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আজ সাভারের বিরুলিয়ায় ড‌্যাফোডিল ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সিটি ক‌্যাম্পাসে, এটুআই এবং ড‌্যাফোডিল ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত এমপাওয়ারিং ওয়ার্ক ফোর্স ফর দ‌্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভ‌্যুলিউশন: এ কেস স্টাডি ফর এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ শীর্ষক ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রি‌ভ‌্যুলিউশন সামিটে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশের বড় শক্তির নাম মানুষ। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন‌্য স্মার্ট মানুষের কথা বলেছেন। আগামী দিন রোবট-আইওটি-এআই দিয়ে শিল্প কারখানা চলবে। এসব প্রযুক্তির জন্য সংযুক্তির মহাসড়ক তৈরি করতে হবে। আমরা সেই প্রস্তুতি নিয়ে ফেলেছি। নতুন শিল্প বিপ্লবের সংযুক্তির মহাসড়ক হিসেবে আমরা ৫জি পরিক্ষা করে তার উদ্বোধনও করেছি।

শিক্ষার ডিজিটাল রূপান্তরের এই অগ্রদূত শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর উল্লেখ করে বলেন, প্রযুক্তি হোক বা জ্ঞান হোক তোমরা তোমাদের নিজেদের মত করে তা গ্রহণ করবে এবং তা আত্মস্থ করে প্রয়োগ করতে হবে। তিনি তাদেরকে ৫ম শিল্প বিপ্লবের জন‌্য নিজেদের উপযোগী করে তৈরি করার আহ্বান জানান। ১৯৬৪ সালে হানিফ উদ্দিন মিয়ার হাত ধরে এই অঞ্চলে কম্পিউটারের অভিযাত্রার ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, ১৯৮৭ সালে কম্পিউটারে বাংলা পত্রিকা প্রকাশের পর থেকে কম্পিউটার যন্ত্র সাধারণের হাতে আসতে শুরু হয়।

এর আগে পারমানবিক কমিশন ও আদমজীসহ কিছু কিছু প্রতিষ্ঠানে যোগ বিয়োগসহ প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে কম্পিউটার ব‌্যবহৃত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ধারাবাহিকতায় গত ১৪ বছরে বাংলাদেশ আজ ডিজিটাল প্রযুক্তি দুনিয়ায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি অনুষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা তুলে ধরেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের পক্ষে- বিপক্ষে মতভেদ আছে। এই মতবিরোধ থেকে পঞ্চম শিল্প বিপ্লবের ধারণা সমাদৃত হচ্ছে।

চতুর্থ শিল্প বিপ্লব যান্ত্রিক। অন‌্যদিকে পঞ্চম শিল্প বিপ্লব যন্ত্র ও মানুষের মিশেলে মানবিক। আমাদের কাছেও মানুষ আগে যন্ত্র পরে। মানুষ ও যন্ত্রের মিশেলে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। তিনি ডিজিটাল সংযুক্তিতে বাংলাদেশের সফলতা তুলে ধরে বলেন, বাংলাদেশের দেশব‌্যাপী ইন্টারনেট ছড়িয়ে দিতে বাংলাদেশ অভাবনীয় সফলতা অর্জন করেছে।

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় গত চৌদ্দ বছরে আমরা শুধু ডিজিটাল সংযুক্তির মহাসড়কই তৈরি করিনি, ইন্টারনেটের প্রতি এমবিপিএস এর মূল‌‌্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ৬০ টাকায় নামিয়ে এনেছি। এক দেশ এক রেট নির্ধারণের মাধ‌্যমে ডিজিটাল বৈষম‌্য দূর করা হয়েছে।

ইন্টারনেট এখন মানুষের শ্বাস প্রশ্বাসের মতো। ২০০৮ সালে দেশে ইন্টারনেট ব‌্যবহার হতো সাড়ে সাত জিবিপিএস তা বর্তমানে ৪১ শত জিবিপিএস এ উন্নীত হয়েছে। সে সময়ের ৮ লাখ ইন্টারনেট ব‌্যবহারকারীর স্থলে এখন ইন্টারনেট ব‌্যবহারকারির সংখ‌্যা দাঁড়িয়েছে সাড়ে ১২ কোটি।

অনুষ্ঠানে ড‌্যাফোডিল ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম‌্যান মো: সবুর খান, উপাচার্য প্রফেসর এম লুৎফর রহমান, এটুআই এর এসপাইয়ার টু ইনোভেট প্রকল্পের পরিচালক মো: হুমায়ুন কবির প্রমূখ বক্তৃতা করেন।
মো: সবুর খান এআই প্রযুক্তির মাধ‌্যমে ডাটা এনালাইসিস সহ প্রযুক্তি প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি শিক্ষার্থীদেরকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর অনুষ্ঠানের বক্তৃতা প্রযুক্তি জ্ঞান আহরণের জন‌্য শিক্ষার্থীদের জন‌্য খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি আইটি শিক্ষার্থীদের মন্ত্রীর ধারণ করা আজকের বক্তৃতাটি এআইয়ের মাধ‌্যমে এনালাইসিস করে প্রাপ্ত উপাত্ত কাজে লাগানোর আহ্বান জানান।

প্রফেসর এম লুৎফর রহমান বলেন, নতুন শিল্প বিপ্লবের চ‌্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে নতুন প্রযুক্তির উদ্ভাবক তৈরি করতে হবে।

এটুআই প্রকল্প পরিচালক বলেন, অটুমেশনের ফলে বিদ‌্যমান অনেক কর্ম খালী হবে তবে নতুন প্রযুক্তি ভিত্তিক নতুন নতুন অনেক কর্মের সুযোগ সৃষ্টি হবে। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীকে ডিজিটাল প্রযুক্তি বিকাশের স্থপতি উল্লেখ করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আইইবি-ম্যাক্স গ্রুপ অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন

দক্ষিণ কেরাণীগঞ্জে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার

সেফ এক্সিট খুঁজছি না, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটাবো : উপদেষ্টা রিজওয়ানা হাসান

শাহজালালে এক প্লেনের ডানার সঙ্গে আরেকটির ধাক্কা

আওয়ামী লীগ জনগণের দল, আমাদের শক্তি জনগণের শক্তি : আইনমন্ত্রী

আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল মরক্কো

১৩ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

দীনেশচন্দ্র বিশ্বে বাঙালিকে গৌরবান্বিত করেছেন : মোস্তাফা জব্বার

যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

নতুন সরকারে পূর্ণ মন্ত্রী হচ্ছেন যারা