300X70
বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণে মাইক্রোসফট ও লিঙ্কডইনের নতুন প্রোগ্রাম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৮, ২০২২ ১:১৭ পূর্বাহ্ণ

  1. *টাগের্ট ১ কোটি মানুষকে কর্মসংস্থানের চাহিদা তৈরী করা
    ·*প্রোগ্রামে থাকছে বিনামূল্যে ৩৫০টি কোর্স করার সুযোগ, ক্যারিয়ারের বিকাশে প্রয়োজনীয় ৬টি নতুন সার্টিফিকেট এবং ৫০ হাজার লিঙ্কডইন লার্নিং স্কলারশিপ
  2. * স্কিলস ফর জবস প্রোগ্রামের অধীনে এখন পর্যন্ত যুক্ত হয়েছে ১ লাখ ৭১ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : স্কিলস ফর জবস প্রোগ্রামের অধীনে বিনামূল্যে ৩৫০টি কোর্স করার সুযোগের পাশাপাশি ডিজিটাল অর্থনীতিতে প্রত্যাশিত ৬টি চাকরির জন্য প্রয়োজনীয় ৬টি নতুন সার্টিফিকেট গ্রহণ করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট ও লিঙ্কডইন। দক্ষতা অর্জনের এই যাত্রাকে আরও এগিয়ে নিতে ৫০ হাজার লিঙ্কডইন লার্নিং স্কলারশিপের সুযোগ রাখছে মাইক্রোসফট ও লিঙ্কডইন।

২০২৫ সালের মধ্যে ১ কোটি মানুষকে প্রত্যাশিত চাকরির জন্য দক্ষ করে তুলতে প্রশিক্ষণ প্রদানে সহায়তাসহ সার্টিফিকেটের ব্যবস্থা করবে মাইক্রোসফট। এ প্রোগ্রামটি গ্লোবাল স্কিলস ইনিশিয়েটিভের সফলতার ভিত্তিতে উন্মোচন করা হয়েছে। গ্লোবাল স্কিলস ইনিশিয়েটিভের মাধ্যমে ইতোমধ্যে বিশ্বব্যাপী ৮ কোটি চাকরিপ্রার্থীকে ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা হয়েছে।

এখন পর্যন্ত লিঙ্কডইন, মাইক্রোসফট লার্ন ও দক্ষতা বৃদ্ধি সংশ্লিষ্ট অলাভজনক নানা উদ্যোগের মাধ্যমে এশিয়ার ১ কোটি ৪০ লাখ মানুষের সাথে কাজ করেছে মাইক্রোসফট। এদের মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি প্রশিক্ষণার্থী। বাংলাদেশে শীর্ষ ৬টি লিঙ্কডইন লার্নিং পাথওয়ের মধ্যে রয়েছে: ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, প্রজেক্ট ম্যানেজার, ক্রিটিকাল সফট স্কিলস, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট এবং গ্রাফিক ডিজাইনার।

লিঙ্কডইন ও বার্নিং গ্লাস ইনস্টিটিউটের ডেটা পর্যবেক্ষন করে, ৬টি প্রত্যাশিত রোল পয়েন্ট আউট করে মাইক্রোসফট। এর মধ্যে রয়েছে: অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনাল, প্রজেক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিস্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার ও ডেটা অ্যানালিস্ট। ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ, সিমপ্লিফায়েড চাইনিজ ও জাপানিজ ভাষায় নতুন এই কোর্স করা যাবে এবং সার্টিফিকেটগুলো প্রদান করা হবে। এই প্রোগ্রামটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ গড়ে তুলতে মাইক্রোসফটের প্রতিশ্রুতির অংশ, যেনো সফলভাবে অর্থনীতিকে ডিজিটাল করার জন্য দক্ষতা, প্রযুক্তি ও সুযোগের ক্ষেত্রে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করা যায়।

এ বিষয়ে মাইক্রোসফট ভুটান, বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুপ ফারুক বলেন, “বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সামাজিক উন্নতির জন্য আজকের ডিজিটাল অর্থনীতির চাহিদা অনুযায়ী চাকরিপ্রার্থীদের দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। বিশ্বব্যাপী ১ কোটি মানুষকে দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতির মাধ্যমে আমরা আসলে প্রযুক্তি দক্ষতার ক্ষেত্রে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। নিয়ত উদ্ভাবনে ও সফল হতে চাকরির ক্ষেত্রে সকল মানুষের জন্য আমরা সমান সুযোগ তৈরি করতে চাই। লিঙ্কডডইন ও স্থানীয় কমিউনিটির সহযোগীদের অংশীদারিত্ব আমাদের এ কাজকে সহজ করবে বলে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের সবাইকে ডিজিটাল ইকোসিস্টেমের উপযোগী করে গড়ে তুলতে আমরা একযোগে কাজ করে যাবো।”

নতুন ক্যারিয়ের এসেনসিয়াল সার্টিফিকেট তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের মৌলিক ডিজিটাল সাক্ষরতা থেকে আরও উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ তৈরি করার জন্য এবং এই সার্টিফিকেট শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লার্নিং পাথওয়ে শেষে, শিক্ষার্থীরা লিঙ্কডইন ব্যাজ সহ সার্টিফিকেট পাবেন এবং চাকরিদাতাদের কাছে দক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন।

লিঙ্কডইনের opportunity.linkedin.com এ সবগুলো কোর্স পাওয়া যাবে। এছাড়াও, মাইক্রোসফটের ডেভেলপ করা কোর্সগুলো মাইক্রোসফট কমিউনিটি ট্রেনিংয়ে (এমসিটি) পাওয়া যাবে এবং অলাভজনক অংশীদারদের জন্য সেগুলোর ডাউনলোড উপযোগী ফরম্যাট পাওয়া যাবে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে (এলএমএস)।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য ব্রিটিশ-বাংলাদেশিদের প্রতি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর আহ্বান

কনফিডেন্স গ্রুপ, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমওইউ স্বাক্ষর

বন্যায় ভেঙে গেল রেলব্রিজ, ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ

কোকা-কোলা, প্রাণ, পেপসিকো এবং ইউনিলিভার বাংলাদেশে প্লাস্টিক দূষণকারীদের তালিকার শীর্ষে!

২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু কাল

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জেনারেল ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশে সর্বাধুনিক ‘যুব টেক প্লাস’ ট্রাক্টর আনলো মাহিন্দ্রা

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু

শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষকস্বপ্ন ও আজকের বাস্তবতা

স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবাখাতে প্রয়োজন সফটওয়্যার ও অবকাঠামোর উন্নয়ন