300X70
মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঢাকাবাসী বিএনপির হরতাল-অবরোধ মানে না : সাঈদ খোকন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২৮, ২০২৩ ১২:২১ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ঢাকাবাসী বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ মানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, ‘১০ মিনিটের রাস্তা অতিক্রম করতে দুই ঘন্টা সময় লেগেছে, কোথায় হরতাল-অবরোধ? জনগন বিএনপি-জামায়াতের হরতাল মানে না। জনগন নিজ কাজে শহরের চারদিকে বেরিয়ে পড়েছেন। কেউ হরতাল অবরোধের পক্ষে নেই। ঢাকাবাসী বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ মানে না।’

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে পুরান ঢাকার ধোলাইখালে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন।

বিএনপি-জামাত কর্তৃক পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও সাংবাদিকদের ওপর হামলা এবং অবৈধ অবরোধের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা-৬ আসনের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন।

অবস্থান কর্মসূচিতে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘বিএনপি জামায়াত আগামী নির্বাচনকে প্রতিহত করতে হরতাল অবরোধের ডাক দিয়েছে। তারা ২০১৪ সালেও হরতাল ডেকেছিলো, অনির্দিষ্ট কালের জন্য অবরোধের ডাক দিয়েছিলো।

পর্যন্ত সেই হরতাল-অবরোধ তারা প্রত্যাহার করেনি, তবে জনগন তা প্রত্যাহার করেছে।’ তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। আমরা মাথাপিছু আয়ে পার্শ্ববর্তী দেশ ভারতকে পেছনে ফেলেছি।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। আমরা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেজন্য শেখ হাসিনার উন্নয়নের কথা যুবলীগকে প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। জনগনের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে হবে, এর মাধ্যমে শেখ হাসিনাকে আবারও আমাদের প্রধানমন্ত্রী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

দেশ এবং দেশের স্বার্থেই শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তিনি বলেন, ৭ জানুয়ারী মা-বোনসহ তরুণ প্রজন্মকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। যারা এটাকে প্রতিহত করবে নেত্রীর নির্দেশে আমরা শেষ বিন্দু পর্যন্ত তাদেরকে প্রতিরোধ করবো। পুরান ঢাকাবাসী শেখ হাসিনা এবং যুবলীগের সাথে ছিলো, আছে এবং থাকবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইবিএল- চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স চুক্তি

তরুণ প্রজন্মকে আইসিটি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য : ফয়েজ আহমদ তৈয়্যব

নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন গ্রামীণফোনের

ওয়েবসাইট ও লোগো তৈরির লক্ষ্যে সভা অনুষ্ঠিত

টফি-তে রেকর্ড গড়ল ‘অন্তর্জাল’, দুই সপ্তাহে ভিউ ১ কোটি মিনিট

১২-১৭ বছর বয়সি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু আজ

সচিবালয়ে প্রবেশ : সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

স্বাধীনতাবিরোধীরা চায় না বাংলাদেশ আত্মমর্যাদাশীল জাতি হোক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

জাসদের চার শহীদের কবর পুনঃসমাহিত