300X70
শুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘ঢাকার সন্তানেরাই হবে জাতীয় পযার্য়ের উত্তম খেলোয়াড়’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৬, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকার সন্তানেরাই জাতীয় পযার্য়ের সবচেয়ে উত্তম খেলোয়াড় হিসেবে ওঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩য় ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “ঢাকাবাসীর মনে একটা কষ্ট ছিল, ক্ষোভ ছিল যে – আমাদের সন্তানেরা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। তারা খেলাধুলায় আর মনোযোগী নেই। আমাদের সন্তানেরা জাতীয় পর্যায়ে খেলোয়াড় হিসেবে আর উঠে আসতে পারছে না। সেই ক্ষোভ, সেই গ্লানি মোচন করে আমাদের সন্তানেরা, ঢাকার সন্তানেরাই হবে জাতীয় পযার্য়ের সবচেয়ে উত্তম খেলোয়াড়। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাবো।”

বিগত দুটি আয়োজনের ফলে ধীরে ধীরে ঢাকার ছেলেরা ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠা লাভ করছে উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমরা ঢাকা মেয়র কাপের সুফল পেতে আরম্ভ করেছি। ঢাকা মেয়র কাপ খেলে ফুটবলে অনুর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলে ২৪ নম্বর ওয়ার্ডের আকাশ ও ২৯ নম্বর ওয়ার্ডের রাজন এবং বিপিএল এ কাজী অনিক অংশ নিচ্ছে। সুতরাং ঢাকা মেয়র কাপ এখন ঢাকার তরুণদের, যুবসমাজের একটি বড় ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে।”

আগামী বছরে মেয়র কাপের পরিসর আরও বাড়ানো হবে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমরা গতবার বলেছি – এবার মেয়র কাপের কলেবর বৃদ্ধি করব। এবার আমরা ব্যাডমিন্টন খেলাকে যুক্ত করছি। আগামী বছর থেকে আমরা বাস্কেটবলও চালু করতে চাই।”

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার প্রয়াত পেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং আর্জেন্টিনাকে ফুটবল বিশ্বকাপ এনে দেওয়ায় কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের পর ফুটবলের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড ও ৫২ নম্বর ওয়ার্ডের মধ্যকার এই উদ্বোধনী খেলা শুরু হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট সানজীদা খানম, মধুমতি ব্যাংকের এমডি ও সিইও শফিউল আজম এবং করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, কাউন্সিলরবৃন্দ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বাফুফে, বিসিবি ও বিবিএফ এর প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

একনজরে তৃতীয় “ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩”
উদ্বোধনী খেলাঃ ৩৫ বনাম ৫২ নম্বর ওয়ার্ড (ফুটবল)
ক্রিকেটের উদ্বোধন- ১৩ জানুয়ারি (গোলাপবাগ খেলার মাঠ)
ব্যাডমিন্টনের উদ্বোধন- ১৩ জানুয়ারি (বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ইনডোর স্টেডিয়াম)

অংশগ্রহণকারী দলঃ
ফুটবল- ৬৪টি
ক্রিকেট-৫১টি
ব্যাডমিন্টন- ৬৪টি

যেসব মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হবেঃ
১) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর
২) জিমনেসিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩) ব্রাদার্স ইউনিয়ন ক্লাব খেলার মাঠ
৪) আউটার স্টেডিয়াম, পল্টন
৫) মতিঝিল গভ. বয়েজ স্কুল, মতিঝিল
৬) শেখ জামাল ক্লাব, ধানমন্ডি

যেসব মাঠে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবেঃ
১) গোলাপবাগ খেলার মাঠ
২) জিমনেসিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩) বুয়েট খেলার মাঠ

যেসব মাঠে/ স্থানে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হবেঃ
১) ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন
২) ১ নম্বর ওয়ার্ড- খিলগাঁও
৩) ১০ নম্বর ওয়ার্ড- মতিঝিল
৪) ২৬ নম্বর ওয়ার্ড- আজিমপুর
৫) ৩৮ নম্বর ওয়ার্ড- নবেন্দ্রনাথ বসাক লেন
৬) ৪১ নম্বর ওয়ার্ড- ফকিরচাঁন শরীরচর্চা কেন্দ্র

যেসব মাঠে ফুটবল ও ক্রিকেটের অনুশীলন অনুষ্ঠিত হবেঃ
১) বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ
২) গোলাপবাগ খেলার মাঠ
৩) ব্রাদার্স ইউনিয়ন ক্লাব
৪) বাসাবো শেখ আলাউদ্দিন পার্ক
৫) আমলিগোলা খেলার মাঠ
৬) আউটার স্টেডিয়াম

পুরস্কারঃ
ক্রিকেট এবং ফুটবল, উভয় ক্ষেত্রেই বিজয়ী দলের জন্য ৭ লক্ষ টাকা এবং বিজিত (রানার-আপ) দলের জন্য ৫ লক্ষ টাকা করে অর্থ পুরস্কার। ব্যাডমিন্টনে বিজয়ী দলকে ৩ লক্ষ টাকা এবং রানার-আপ দলকে ২ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে।

যা থাকছে এবারের আয়োজনেঃ
আতশবাজির বর্ণিল প্রদর্শনী। জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা তোজ জোহরা ঐশী ও ডি রকস্টার খ্যাত গায়ক শুভ’র মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা।

আয়োজন সহযোগীঃ
বাফুফে রেফারি, বিসিবি আম্পায়ার ও বিবিএফ জাজ দিয়ে আমাদের আয়োজনকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করছে।

পৃষ্ঠপোষকঃ
প্রধাব পৃষ্টপোষক-মধুমতি ব্যাংক লিমিটেড,
সহ-পৃষ্টপোষক- ওরিয়ন গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, লাবিব গ্রুপ ইন্ডাস্ট্রিজ

# পুরো প্রতিযোগিতাটি ‘নক আউট’ পদ্ধতিতে পরিচালনা করা হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের দায়িত্ব হস্তান্তর ও যৌথসভা অনুষ্ঠিত

৪র্থ বঙ্গবন্ধু ফেন্সিং টুর্নামেন্ট শুরু

জাইকা মহাপরিচালকের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার অনুদান দিলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

গ্রাহকদের সম্মানে ঢাকা এলেন ভিসা’র গ্রুপ কান্ট্রি ম্যানেজার

সুদানে ভয়াবহ সংঘর্ষে নিহত ১৫০

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী

উই সামিটে বিকাশের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের জন্য ‘পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট’

কোরবানির পশুর বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণে পরিবেশ মন্ত্রণালয়ের আহবান

লিভারের চর্বি দূর হবে যে খাবারসমূহ