300X70
বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর ২০২০ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঢাকার সীমান্তে হবে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল : তাপস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৪, ২০২০ ২:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে মহাখালী, গাবতলী ও সায়েদাবাদকে সিটি টার্মিনাল হিসেবে রেখে ঢাকার চার উপকণ্ঠে চারটি আন্তঃজেলা টার্মিনাল করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, রাজধানীর ভেতরে যাতে আন্তঃজেলা বাসগুলো প্রবেশ না করে, সেজন্যই এমন ভাবনা।
বুধবার সাভারের ভাটুলিয়া ও বিরুলিয়া এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র। গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে তারা এই পরিদর্শনে নেমেছেন।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকার পুরো গণপরিবহন ব্যবস্থাকে একটা শৃংখলার মধ্যে আনতে চাই। সে লক্ষ্যে কাজ আরম্ভ করেছি।’ আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের জন্য কমিটির গত সভায় দশটি জায়গা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপনের জন্য এগুলোর মধ্যে থেকে আমরা চারটি (জায়গা) পরিদর্শন করেছি। সেখান থেকে তালিকা কমিয়ে এনেছি। আমরা মনে করেছি চারটি গ্রহণযোগ্য হতে পারে। সেই প্রেক্ষিতে আমরা সরেজমিন পরিদর্শনে এসেছি। প্রথমে ভাটুলিয়া-বিরুলিয়া এলাকা পরিদর্শন করেছি। সরেজমিনে দেখতে চাই এটা কতটা কার্যকর হবে। এরপর হেমায়েতপুরে আরেকটি জায়গা নির্ধারণ করা হয়েছে, সেখানে যাব। কাঁচপুর এবং কেরানীগঞ্জে দুটি জায়গা নির্ধারণ করা হয়েছে। এগুলো দেখে আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর মন্ত্রণালয়ে পাঠাব। আমাদের লক্ষ্য হলো ঢাকা শহরের ভেতর থেকে চাপটা কমিয়ে আনা।’

তাপস বলেন, ‘সিটি বাস টার্মিনাল আমাদের কার্যকর নেই। তার মানে যত্রতত্রভাবে সিটি বাসগুলো রাস্তার উপরে থেকে যানজট, বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে। সবকিছু মিলিয়ে সামগ্রিকভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের এই কার্যক্রম। আগামী বছর সুনির্দিষ্ট রূপরেখা একটা আসতে পারে এবং কাজগুলো আরম্ভ করতে পারি।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত রুটে আগে ১৬০টি বাস ২৯টি বেশি কোম্পানির মাধ্যমে পরিচালিত হত। তারা প্রতিযোগিতা করে সড়কে চলত। সেটিকে আমরা একটি কোম্পানির মাধ্যমে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। আমাদের সাথে বাস মালিক-শ্রমিকদের কথা হয়েছে। আমরা সবাই চাই শৃঙ্খলা আনতে। শহরের বাস শহরের মধ্যে চলবে। এরই পরিপ্রেক্ষিতে আগামী পহেলা এপ্রিল ঘাটারচর থেকে মতিঝিলে বাস চালু করছি। আর বিভিন্ন জেলার বাস ঢাকার আশপাশে একটি জায়গায় এসে থেমে যাবে। তারা শহরের ভেতরে ঢুকতে পারবে না। শহরের বাসের মধ্যে প্রতিযোগিতা, আন্তঃজেলা বাসের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। এতে আমাদের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে, ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।’

এক প্রশ্নে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের জন্য বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে দশটি জায়গা নির্ধারণ করেছেন। আমরা সেখান থেকে কমিয়ে চারটি ঠিক করেছি। বাকি জায়গাগুলো অনেক দূরে হয়ে যায়। বাস্তবিকভাবে প্রয়োগযোগ্য হবে না। এজন্য আমরা সেটিকে সংক্ষিপ্ত করে চারটি নির্ধারণ করেছি। এই চারটি জায়গা যদি সকলের মতামতের ভিত্তিতে সুনির্দিষ্ট করতে পারি তাহলে আগামী বছর থেকে টার্মিনাল নির্মাণের কাজ আরম্ভ করব। যারা আন্তঃজেলা বাস ব্যবহার করবে তারা চাইলে মেট্রোরেল ব্যবহার করবে, না হয় অন্য পরিবহন ব্যবহার করবে।’

গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ সিটি টার্মিনাল হিসেবে পরিচালিত হবে জানিয়ে মেয়র তাপস বলেন, ‘এখন দেখা যাচ্ছে সিটি বাসগুলো সেই জায়গাটাকে টার্মিনাল হিসেবে ব্যবহার করতে পারছে না। আন্তঃজেলা বাসগুলো সেগুলোকে টার্মিনাল হিসেবে ব্যবহার করছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

করোনা প্রতিরোধে টিকা আবিষ্কার: ট্রায়ালের প্রস্তুতি নিয়ে গ্লোবের সংবাদ সম্মেলন রোববার

মোংলা ইপিজেডে নারী শ্রমিকদের বসবাসের জন্য ডরমিটরি চালু

ঢাকা মেয়র কাপ ঢাকাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে : মেয়র শেখ তাপস

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

শেখ কামাল দেশের তরুণদের জন্য রোল মডেল: রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনা বলে দাফন, ১৩৮দিন পর কবর থেলে লাশ উত্তোলন

রাজধানীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শ্রম প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশের মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য আকর্ষণীয় ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন ঘোষণা

আজ আবারও শুরু ক্রিকেটারদের প্র্যাকটিস