300X70
বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঢাকা জেলায় নতুন ডিসি মমিনুর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৮, ২০২২ ৩:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকা জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মমিনুর রহমান। ঢাকার জেলা প্রশাসক শহিদুল ইসলাম পদোন্নতিজনিত কারণে বদলি হওয়ায় তার স্থলে বৃহস্পতিবার থেকে মোহাম্মদ মমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর আগে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন।

গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এরই অংশ হিসেবে তাকে চট্টগ্রাম থেকে ঢাকা জেলায় বদলি করা হয়।

মোহাম্মদ মমিনুর রহমান ১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ কামালুর রহমান গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা রওশন আরা একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।

মোহাম্মদ মমিনুর রহমান ঢাকা বিশ্ববদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ১৯৯৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।

তিনি ২০০৩ সালের ১০ ডিসেম্বর সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে ন্যস্ত হন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন ক্যাডারের যাত্রা শুরু করেন।

২০০৭ সালের ২৭ মে তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। একই বছরের ৯ অক্টোবর তিনি বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকায় সহকারী পরিচালক হিসেবে পদায়িত হন। ২০০৯ সালের ১৬ জানুয়ারি তিনি উচ্চ শিক্ষার্থে বৃত্তি নিয়ে যুক্তরাজ্য গমন করেন। সেখানে তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে ২০১০ সালের ২৫ এপ্রিল থেকে ২০১৩ সালের ৩ জুলাই পর্যন্ত উপপরিচালক হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে দায়িত্ব পালন করেন।

২০১২ সালের ১৯ মার্চ তিনি থাইল্যান্ডে লিডারশিপ ইন দ্য সিভিল সার্ভিস কোর্স এবং ২০১৪ সালের ২৫ আগস্ট ভারতে অনুষ্ঠিত মিড ক্যারিয়ার ট্রেইনিং কোর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে অংশগ্রহণ করেন। ২০১৩ সালের ৪ আগস্ট থেকে ২০১৪ সালের ১৮ মার্চ পর্যন্ত কিশোরগঞ্জের কুলিয়ারচর এবং ২০১৪ সালের ২৩ এপ্রিল থেকে ২০১৫ সালের ৭ জানুয়ারি পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের ১১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল ২০১৭ পর্যন্ত গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি ২৩ এপ্রিল ২০১৭ তারিখে উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যোগদান করে ১০ মে ২০১৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ১১ মে ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ মমিনুর রহমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ২০২০ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলায় পদায়িত হয়ে ২০২১ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। চট্টগ্রামে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ইর্ষণীয় উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করে এসেছেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ মমিনুর রহমান এবং স্ত্রী মোসা. রাবেয়া নাহার চেরী তিন ছেলের জনক-জননী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এক রাতেই যেভাবে নির্মাণ হয় মসজিদটি

ইরানে ৬ বছর পর কুয়েতের রাষ্ট্রদূত নিয়োগ

মা দিবসে পাঠাও দিচ্ছে মায়েদের জন্য ডায়মন্ড জেতার সুযোগ

“আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি – ২০২২”

চীনে বিয়ের নামে নারী পাচারের ফাঁদ, বাড়ছে উদ্বেগ

সাভারে তিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

ব্র্যাক ব্যাংক যেভাবে শক্তিশালী করে চলেছে বিশ্বব্যাপী রেমিট্যান্স নেটওয়ার্ক

জনতা ব্যাংকে আমাদের গৃহ সবুজায়ন কার্যক্রমের আওতায় জন্মদিনে গাছ উপহার ক্যাম্পেইন