300X70
শুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঢাকা-৬ আসনের জনগণ স্মার্ট নৌকার সঙ্গী হতে চান: সাঈদ খোকন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৮, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্মার্ট নৌকার সঙ্গী হতে চান বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে পুরান ঢাকার নর্থ সাউথ রোডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ঢাকা দক্ষিণের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশীদের কথা উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘বাহিরের মানুষ দিয়ে সব হয়না। আমরা ১০ বছর এই আসনে বাহিরের মানুষ দিয়ে দেখেছি। বাহিরের মানুষ তো বাহিরের মানুষ। তিনি এলাকাবাসী ও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে মূল্যায়ন করেননি। এবার ঢাকা-৬ আসনের জনগণ স্মার্ট নৌকার সঙ্গী হতে চায়। তাই আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকা-৬ আসনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমি সব সময় জনগণ, দলের তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করি। আগামীতেও তা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে সব সময় আপনাদের সন্তান-ভাই হিসেবে সাথে পাবেন। ক্ষমতায় থাকি বা না থাকি, সব সময় আপনাদের পাশে থাকবো।’

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলেন। ২০১৫ সালে আমাকেও প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছিলেন এবং আপনাদেরকে ভোট দেওয়ার আহবান জানিয়েছিলেন। আপনারা আমাকে ভোট দিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত করেছিলেন। মেয়র হিসেবে দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। আমার সাধ্যমত কাজ করেছি। চেষ্টার কোনো কমতি ছিলো না, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে ছিলাম।’

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, এই এলাকায় আগে রাস্তার লাইট ঠিক মতো জ্বলতো না। আমাদের পুরান ঢাকার ছোট গলিতে লাইট না থাকায় অন্ধকার থাকতো, পথ চলা যেত না। সমস্ত দক্ষিণ ঢাকায় এলইডি বাতি লাগিয়ে আলোকিত করে দিয়েছি আপনাদের জন্য। জলাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই এলাকার অনেক স্থানে পানি জমে যেত। সেই পানি সমস্যা আমি সমাধান করেছিলাম। আবার নতুন করে সেই সমস্যা শুরু হয়েছে।

পুরান ঢাকার অনেক মাঠ ও পার্ক পরিত্যক্ত অবস্থায় ছিলো এবং অনেক মাঠ দলখ হয়ে গিয়েছিল জানিয়ে সাঈদ খোকন বলেন, আমরা সেই খেলার মাঠ-পার্ক সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩১ টি খেলার মাঠ ও পার্ক নিয়ে আমি জল-সবুজের প্রকল্প করেছিলাম। যার মধ্যে ১৮টি মাঠ এবং পার্ক আমি উদ্বোধন করে দিয়েছি। বাকিগুলো পরে উদ্বোধন হয়েছে, আপনারা ব্যবহার করতে পারছেন। আমরা চেষ্টা করেছি, চেষ্টার কোনো কমতি ছিলো না।

শীতের সময় সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় বিনামূল্যে গরীব-দুঃখী মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছেন জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রতিবছর শীতে আমরা লাখ লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছি। আমার নগর ভবনের দ্বার সবার জন্য উন্মুক্ত ছিলো। তিনি বলেন, এই এলাকার হাজারো মানুষকে আমি চাকরি দিয়েছি, যে কোন উপকারের জন্য গিয়ে কেউ খালি হাতে আসেনি। করোনার সময় দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দেড় লক্ষ পরিবারকে এক মাসের উপরে বিনামূল্যে খাবার বাসায় পৌঁছে দিয়েছি। রাস্তায় দাঁড়িয়ে রিকশাচালক ভাইদের মাঝেও খাবার বিতরণ করেছি। তখন বলেছিলাম, আমার মেয়রের সময় শেষ হয়ে গেলেও আমি আপনাদের পাশে থাকবো। আমার সীমিত সামর্থ্য দিয়ে প্রতি বছর রমজানে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেয়। আমি আপনাদের সন্তান-আপনাদের হানিফ ভাইয়ের সন্তান, সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাই আপনাদের কাছে কারো দাবি থাকলে সেটা আমার। আমার উপর আপনাদের যে হক তা আমি পালন করার চেষ্টা করেছি, আপনাদের প্রতিও আমার হক রয়েছে।

এর আগে দুপুরে পুরান ঢাকার নাজিরা বাজার বড় জামে মসজিদে জুমার নামাজ শেষ আগত মুসল্লিদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান মোহাম্মদ সাঈদ খোকন।

 

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু : জুনাইদ আহমেদ পলক

নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি, ডিসেম্বরে শুরুতে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

টানা ৩ দিন ইন্টারনেট না থাকলে বিল দিতে হবে না, বিটিআরসির নির্দেশনা

বিএটি বাংলাদেশকে শীর্ষ করদাতা হিসেবে স্বীকৃতি দিলো বৃহৎ করদাতা ইউনিট (LTU)

ভোলার দুর্গম চরে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সভা

রেজিমেন্ট অব আর্টিলারির ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

ঈদুল আজহা উপলক্ষ্যে যে নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীতে ২১ জুয়াড়ি আটক

নির্মাণাধীন রেলওয়ে স্টেশনসমূহ পরিদর্শনে রেলপথ মন্ত্রী

শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন