300X70
বৃহস্পতিবার , ২৭ মে ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মীদেরকে সরকার ও জনগণের মধ্যে “সেতুবন্ধ” বললেন সচিব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৭, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ

তথ্য কর্মকর্তাদের ভার্চুয়াল কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: সরকারের নীতি, কৌশল এবং উন্নয়নমূলক কার্যক্রমের ব্যাপক প্রচার ও এতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ম্যান্ডেটপ্রাপ্ত জানিয়ে তথ্য ও সম্প্রচার সচিব খাজা মিয়া বলেছেন, এই মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কমচারীরা রাষ্ট্র-সরকার ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধ হিসেবে কাজ করছে।

আজ বৃহস্পতিবার ‘‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘জেলা তথ্য কর্মকর্তাদের ভার্চুয়াল কর্মশালা’র শুভ উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় সচিব খাজা মিয়া এসব কথা বলেন।

গণযোগাযোগ অধিদপ্তরের কাজকে আরো বিস্তৃত ও জোরালো করতে সারাদেশে ২৬টি জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে জানিয়ে খাজা মিয়া বলেন, এই প্রকল্পের নির্মাণ কাজ আসছে ২০২০-২১ অর্থবছরে শুরু করা সম্ভব হবে। তিনি এই প্রকল্প অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।

এই ভার্চুয়াল কর্মশালায় দেশের ৬৪টি জেলা এবং ০৪টি পার্বত্য (কাপ্তাই, লামা, রামগড়, পটিয়া) উপজেলা তথ্য অফিসের বিভিন্ন পর্যায়ের ৬৮জন কর্মকর্তা এবং সদর দপ্তরের কর্মকর্তাগণ যুক্ত হন। যারা প্রধানত সরকারের নীতি, কৌশল, প্রেক্ষিত পরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনা এবং উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে আন্ত:ব্যক্তিক মাধ্যমে প্রয়োজনীয় বার্তা দিয়ে থাকেন।

কর্মশালার সভাপতি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার জানান, বৃটিশ ভারতে ১৯২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা আবর্তনের মধ্য দিয়ে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় সরকারের এই সংস্থাটি আজকের পর্যায়ে এসে পৌঁছেছে।

তিনি এও বলেন, সরকারের উন্নয়ন কাজের তথ্যাদি প্রচারের পাশাপাশি বিভিন্ন দুর্যোগের সময় বিশেষ করে করোনা মহামারি পরিস্থিতিতে তথ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা অবিরাম কাজ করে যাচ্ছে।

এছাড়া কর্মশালায় যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) এবং এই প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. আনছার আলী প্রকল্পটির নানা দিক তুলে ধরে এর বাস্তবায়নে মূল্যবান মতামত ও পরামর্শ দেন।

পরিশেষে, প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ ভার্চুয়ালি যুক্ত হওয়া সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি টানেন কর্মশালার সঞ্চালক গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মো: মনিরুজ্জামান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাপানি দুই শিশুকে নিয়ে আমরাই বিপদে আছি: আপিল বিভাগ

কোরআন-হাদীসের আলোকে শবে মেরাজ এবং মেরাজের ঘটনা!

জ্বালানি সংকট বিনিয়োগে বড় বাধা: পররাষ্ট্রমন্ত্রী

পীরগঞ্জের সহিংসতার ঘটনায় সৈকতকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

আমি বলিউডের অনেক ঊর্ধ্বে আগেই চলে গেছি : অনন্ত জলিল

আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই : ওবায়দুল কাদের

রূপগঞ্জে জুস কারখানা আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৩ জন

পথশিশু ফাউন্ডেশনের উদ্যোগের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার

বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কিশোর নিহত

চলছে পাঠাও বাজিমাত ক্যাম্পেইন