300X70
সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

তদন্ত করছে সাত সদস্যের কমিটি, খোলা আকাশের নিচে ২ হাজার রোহিঙ্গা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৬, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ

ঘটনাটি পরিকল্পিত নাশকতা : সাধারণ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প-১১) অগ্নিকাণ্ডের গৃহহারা হয়েছেন ১২ হাজার রোহিঙ্গা। আর ঘর পুড়ে গেছে দুই হাজারের বেশি। সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে তীব্র রোদে মানববেতর জীবন কাটছে তাদের। রয়েছে খাদ্য ও পানির সংকট।

তবে দ্রুত রোহিঙ্গাদের খাদ্যসংকট নিরসনসহ ঘর নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। ঘটনাস্থলে ৫টি মেডিকেল টিম রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দিচ্ছে। যেখানে ৯০ জন কমিউনিটি স্বাস্থ্যকর্মী কাজ করছেন। আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, পুলিশ, এপিবিএনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

এদিকে, রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ানকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান জানান, কমিটিতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, এপিবিএন, পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

ওই তদন্ত কমিটি গতকাল সোমবার সকাল থেকেই কাজ শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানা গেছে। এ সময় উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনাটি পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন সাধারণ রোহিঙ্গারা। ইতোমধ্যে রোহিঙ্গাদের ঘরে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত রোববার বিকেল ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাকাণ্ডের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ছমুদা বেগম (৩৩) ১১নং ক্যাম্পের বাসিন্দা। অগ্নিকাণ্ডে তার ঘরবাড়িসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কাল বিকেল থেকে এখন পর্যন্ত খাবার চোখে দেখেননি তিনি। ২ মেয়ে ও ৪ ছেলে নিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরের পাশে কাঠফাটা রোদে বসে আছেন তিনি।

ছমুদা বেগম বলেন, গরম বেশি। ছায়া না থাকায় বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হচ্ছে। যদি ৪টি খুঁটি দিয়ে তার ওপর ত্রিপল দেওয়া যেত, তাহলে রোদ থেকে বাঁচতাম। অনাহারে খুব কষ্টে হচ্ছে। শুধু ছমুদা বেগম নন অগ্নিকাণ্ডে ঘর হারানো কয়েক হাজার রোহিঙ্গা পরিবারের একই অবস্থা।

আজ সোমবার দেখা গেছে, অগ্নিকাণ্ডের পর ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্প পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের ওপর শুধু ইট-পাথরের খুঁটি দাঁড়িয়ে আছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের অনেকে ছাই সরিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে দেখছেন। কেউ কেউ ঘরের দখল ধরে রাখতে পুড়ে যাওয়া ঘরের ওপরই বসে আছেন।

রোহিঙ্গা নেতা সৈয়দউল্লাহ দাবি করেছেন, ৩ ক্যাম্পের ৮টি বøকের কয়েক হাজার ঘর পুড়ে গেছে। তিনি বলেন, এই ক্যাম্পগুলোর কমপক্ষে ১২ হাজার মানুষ খোলা আকাশের নিচে আছে। আমাদের যদি একটু ছায়ার ব্যবস্থা করে না দেয় গরমের কারণে অনেক রোহিঙ্গা অসুস্থ হয়ে পড়বে। কাল থেকে অনেকে ‘ভাতের দানাও’ চোখে দেখেনি।

গোলবাহার (৪০) নামে আরেক রোহিঙ্গা বলেন, তাদের স্বার্থ উদ্ধার হয়েছে। তারা যেটা চেয়েছিল সেটাই হয়েছে। এই কথার কারণ জানতে চাইলে গোলবাহার বলেন, সন্ত্রাসী গ্রুপ আরসা সদস্যরা এই ক্যাম্প ধ্বংস করতে চেয়েছিল। অবশেষে সেটা বাস্তবে রূপ পেল। তাদের কারণে আজ আমাদের খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। এর আগেও এই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আমরা এই ঘটনার বিচার চাই।

১০নং ক্যাম্পের আমিসন (৩৩) নামে আরেক রোহিঙ্গা নারী বলেন, প্রচণ্ড গরম। গরম সহ্য করতে না পেরে ছেলেমেয়েরা কান্না করছে। একটু ছায়া থাকলেও ছেলেমেয়েদের রোদ থেকে বাঁচাতে পারতাম। এখানে গাছপালাও নেই। না হয় বাচ্চাদের গাছের ছায়ায় রেখে আমি জায়গাটা ধরে রাখতাম। কী করব বুঝতে পারছি না। সন্তানদের রোদ থেকে বাঁচাতে ক্যাম্পের এদিক ওদিক ছোটাছুটি করছেন তাদের বাবা।

ডি-ব্লকে খোলা আকাশের ধ্বংসস্তূপের মধ্যে বসে আছেন রোহিঙ্গা গৃহবধূ আসমা বেগম (৪০)। তিনি জানান, তার ঘর থেকে কিছুটা দূরে একটি ঘরে আগুন লেগেছিল। তখন হইচই শুনে ঘর থেকে বেরিয়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নেন। ওই সময় তার স্বামীও ঘরে ছিলেন না। পরে আশ্রয়শিবিরে ফিরে এসে দেখেন, তার ঘরের সবকিছু পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক সংস্থাসহ সরকারি-বেসরকারি অনেক সংস্থা। তারাও চেষ্টা করছে ক্ষতিগ্রস্তদের যথাসাধ্য সহায়তা করতে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গতকালের অগ্নিকাণ্ডে দুই হাজারের বেশি ঘর পুড়ে গেছে। এর মধ্যে শতাধিক দোকান, ২০টির বেশি বেসরকারি সংস্থার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, রোহিঙ্গা শিশুদের পাঠদানকেন্দ্র, ত্রাণ বিতরণকেন্দ্র, ৩৫টি মসজিদ-মাদরাসা রয়েছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মধ্যে শুকনো খাবারের পাশাপাশি অতি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।

স্থানীয়দের দাবি, কোনো বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে। আধিপত্য বিস্তার ও ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে রোহিঙ্গারাই। তবে তদন্ত কমিটির মাধ্যমে আগুনের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ। আটক যুবককে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে দুই হাজার ঘর ভস্মীভূত হয়েছে। এতে ১২ হাজার রোহিঙ্গা তাদের ঘর হারিয়েছে। আজ সোমবার সকাল থেকে তাদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আশ্রয়হীন রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ঘর তৈরি করবে।

জাতিসংঘের খাদ্য সংস্থা (ডাব্লিউএফপি) রোহিঙ্গাদের জরুরি খাদ্য সহায়তা দিচ্ছে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। তবে নিখোঁজ কিংবা হতাহতের কোনো ঘটনা নেই।

আর তদন্ত কমিটির অনুসন্ধানের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন কক্সবাজারস্থ অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা।

তিনি বলেন, প্রাথমিক অবস্থায় ২ হাজারের মতো ঘর পুড়েছে। যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজার রোহিঙ্গা। পুড়ে যাওয়ার মধ্যে ৩৫টি মসজিদ-মক্তব, ২টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, একটি হেল্প পোস্ট, যুব কেন্দ্র, নারীবান্ধব কেন্দ্র, শিক্ষাকেন্দ্র, শিশুবান্ধব কেন্দ্র ও একটি মানসিক পরিচর্যা কেন্দ্র রয়েছে।

প্রসঙ্গত, রোববার বিকেল ৩টার দিকে বালুখালীর ১১ নম্বর ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। এর আগে ২০২১ সালের ২২ মার্চ একই ক্যাম্পে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু ও ৫ শতাধিক আহত হয়। পুড়ে যায় ৯ হাজারের বেশি ঘর।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

খালিয়াজুরি উপজেলা চেয়ারম্যান কিবরিয়া জব্বার আর নেই

সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই আহরণে শেখ হাসিনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বাসাবোতে ভবন থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে একদিনে আরো ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮৪

মেট্রোরেল স্টেশনে ছেলের জন্ম দিলেন সোনিয়া

হঠাৎ বদলে গেল প্রভাসের পরিকল্পনা

বরেণ্য সাংবাদিক আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে খাদ্যমন্ত্রীর শোক

লংকাবাংলা ফাইন্যান্সের সঙ্গে এসএমই ফাউন্ডেশনের চুক্তি স্বাক্ষর

সলেমান আর সমাপ্তির প্রেমকাহিনী জীবন সংসারে অনন্য এক নজির

এমভি অভিযান-১০ লঞ্চে আগুন: মৃত্যু বেড়ে ৪১