300X70
শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

তৈমূরের অভিযোগ : প্রার্থীর প্রতিষ্ঠানের লোকজনকে ভোট কর্মকর্তা করা হচ্ছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী গাজী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে তার মালিকানাধীন যমুনা ব্যাংকের ২২ কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, কোনো প্রার্থীর প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীকে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে যমুনা ব্যাংকের ২২ কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ তোলেন তিনি। তৈমূর আলম বলেন, এই প্রতিষ্ঠানের অন্যতম মালিক গোলাম দস্তগীর গাজী। তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা যদি প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে নিয়োগ পান তাহলে নির্বাচন প্রভাবিত হবে। তাদের অনুগত কাউকে ভোট কেন্দ্রে দায়িত্ব দিলে নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি প্রার্থীর আত্মীয়-স্বজন অথবা কর্মচারীকে নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানান।

অ্যাডভোকেট তৈমূর আলম বলেন, রূপগঞ্জের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে দস্তগীর গাজীর আত্মীয়-স্বজনের লোকজন আছেন। সেখানে গাজী সাহেবের স্ত্রী, ছেলে, গাজী সাহেবের বিয়াইন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে আছেন। তাই প্রভাবমুক্ত নির্বাচনের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানাই- প্রার্থীর যে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে আছে সেই প্রতিষ্ঠানে তার আত্মীয়-স্বজন, স্ত্রী বা ছেলেকে যেন নির্বাচন-সংশ্লিষ্ট কোনো কাজে নিয়োগ না দেওয়া হয়। নির্বাচনী প্রচারণায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব বাহিনী দ্বারা বাধা ও নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তৈমূর আলম বলেন, দিন দিন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘিœত হচ্ছে। কয়েকটি এলাকায় যেমন মৌকলি গ্রামসহ কয়েকটা গ্রামের মধ্যে আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এটা এমপির নিজস্ব বাহিনী করেছে। এই পরিস্থিতিতে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার নির্বাচনে সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার না করে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখলে চলবে না। তাদের কেন্দ্রে অবস্থান করতে হবে। সিল মারা বন্ধ করতে হবে। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। সিল মারা যদি বন্ধ না হয়, সেনাবাহিনী যদি পজিটিভ কোনো অ্যাকশনে না যায় এতে ভোটারদের লাভ হবে না। বরং সেনাবাহিনী বিতর্কিত হবে।

তৈমূর আলম খন্দকার গতকাল রূপগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। সেনাবাহিনী নামানো হবে ভালো কথা। কিন্তু সেনাবাহিনীকে সাক্ষী গোপাল করা যাবে না। সেনাবাহিনীকে ক্ষমতা দিতে হবে। যেখানে সন্ত্রাস সেখানেই যেন তারা প্রতিরোধ করতে পারে। তিনি বলেন, রূপগঞ্জের কাঞ্চনে সরকারি দলের নিজেদের মধ্যে যে খুনোখুনি হয়েছে, যেভাবে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে আমরা এতে খুব সন্দিহান হয়ে পড়েছি। জনগণ যেন সেনাবাহিনীর কার্যক্রম দেখে মনে করে যে, সেনাবাহিনী এসেছে একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেওয়ার জন্য। আমার পোস্টার ফেস্টুন যেখানে লাগাই সেখানেই রাতে গিয়ে ছিঁড়ে ফেলে। আমি এসপি সাহেবকে বলেছি। তিনি বলেছেন ব্যবস্থা নেবেন। দেখি কী ব্যবস্থা নেন। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সরকারি দলের মধ্যেই যদি খুনোখুনি হয় এবং প্রধানমন্ত্রী ব্যবস্থা না নেন তাহলে আমরা কীভাবে মনে করব তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। এতে বিরোধী দল যে বলছে সুষ্ঠু নির্বাচন সম্ভব না- সেটাই প্রমাণিত হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২০২৬-২৭ বাজেটে তামাকপণ্যের দাম বৃদ্ধির দাবি চিকিৎসকদের

ভুয়া করোনা সার্টিফিকেট: ইতালিতে যাওয়ার সময়ে শাহজালালে আটক যাত্রী কুয়েত-মৈত্রী হসপিটালের আইসোলেশনে

ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

বাউবিতে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

সংস্কারমুক্ত ও প্রগতিশীল সমাজ গঠনে গুণীজনদের ভূমিকা রাখতে হবে : ধর্মমন্ত্রী

শীতলক্ষ্যা থেকে নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেয়ার ক্রয়ের ঘোষণা দিলেন বিডি ফাইন্যান্সের পরিচালক

পরিবেশমন্ত্রীর সাথে জাতিসংঘ ও এডিবি প্রতিনিধির বৈঠক