300X70
বুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

থানার সামনে কাদের মির্জার অবস্থান ধর্মঘট

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১২:০২ পূর্বাহ্ণ

প্রতিনিধি, নোযাখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান ধর্মঘট করছে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে বসুরহাট টু চাপরাশীর সড়কের কোম্পানীগঞ্জ থানার সামনে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি), কোম্পানীগঞ্জ থানার ওসি ও ওসি তদন্তের প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থান ধর্মঘট করেছে মেয়র আবদুল কাদের মির্জা ও সরকার দলীয় নেতা কর্মীরা।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ফখরুল ইসলাম সবুজ টেকের বাজারে কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। প্রতিবাদ সমাবেশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজ কাদের মির্জার কঠোর সমালোচনা করেন। তাৎক্ষণিক স্থানীয় নেতা কর্মীরা সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে আটক সবুজকে পুলিশ ছেড়ে দেওয়ার অভিযোগে সরকার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাদের মির্জা থানার সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে।

সমাবেশের খবরে কাদের মির্জার একদল সমর্থক টেকের বাজারে যান। সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে থানা থেকে পুলিশ গিয়ে ফখরুল ইসলামকে আটক করেন। এ সময় সমর্থকেরা পুলিশের কাছ থেকে ফখরুলকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে কাদের মির্জা রাত সাড়ে আটটার দিকে কয়েক শ নেতা-কর্মী নিয়ে থানার সামনে অবস্থান নেন। সেখানে দেওয়া বক্তব্যে তিনি নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেন ও কোম্পানীগঞ্জের ওসির প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাদের মির্জা দলীয় কর্মীদের নিয়ে থানার সামনে অবস্থান করার কারণে থানা থেকে কেউ বের হতে পারছেন না। আবার বাইরের কেউ থানায় ঢুকতে পারছেন না। থানার পুলিশ অবরুদ্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে থানার সামনে দিয়ে যাওয়া বসুরহাট-চাপরাশিরহাট সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গেছে আশপাশের দোকানপাটও।

কর্মসূচির বিষয়ে জানতে কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। একপর্যায়ে তাঁর সহকারী সিরাজুল ইসলাম ফোন ধরে বলেন, ‘নেতা থানার সামনে আন্দোলন করছেন, বলেছেন এখন কথা বলতে পারবেন না।’

কী কারণে আন্দোলন করছেন, এমন প্রশ্নের জবাবে সিরাজুল বলেন, ‘চরকাঁকড়ার ফখরুল ইসলাম কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে ফেসবুক লাইভে নেতাকে গালমন্দ করেন। এ সময় এলাকার লোকজন তাঁকে ধরে পুলিশে দিলে পুলিশ ছেড়ে দেয়। এর প্রতিবাদে নেতা (মির্জা) থানার সামনে অবস্থান করছেন।’

ঘটনার বিষয়ে জানার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হককে একাধিকার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। পরে একই বিষয়ে জানতে চাইলে থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রুবেল বলেন, রাত সাড়ে আটটা থেকে মেয়র লোকজন নিয়ে থানার ফটকে অবস্থান করছেন।

 

কাদের মির্জার অবস্থান ধর্মঘট থেকে নোয়াখালী জেলা প্রশাসক খুরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর, কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ও ওসি তদন্ত মো. রবিউল হকের প্রত্যাহার ও চরকাঁকড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম সবুজ গ্রেফতার না করা পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘উনি তো রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আমরা এসব বিষয়ে কী বলব। উনি অবস্থান করছেন, যতক্ষণ পারেন করুক। আমরা প্রয়োজনে লেপ-কাঁথা দিয়ে দিব, যদি শীত লাগে। তিনি এ বিষয়ে অবগত আছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তরুণদেরকে ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ধ্বংসের শিক্ষা দিচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী

ইবির অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী ৪ ফেব্রুয়ারী

বিএসএমএমইউ’র অনকোলোজি বিভাগকে দেশে ক্যান্সার রোগীদের স্ক্রিনিং করার দায়িত্ব নিতে হবে : উপাচার্য

ফিলিস্তিনিদের সমর্থন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিশ্বশান্তির প্রত্যয়ী আহবান পররাষ্ট্রমন্ত্রীর

সাফওয়ান সোবহান সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন

শিগগিরই তুরাগ নদী দখল ও দূষণমুক্তকরণের কার্যক্রম শুরু হবে : পানি সম্পদ উপদেষ্টা

আইফোন ১৫ কিন‌তে স‌র্বোচ্চ ছাড় পা‌চ্ছেন বাংলা‌লিংক গ্রাহকরা

ছয় বছরেও কষ্টের টাকা ফেরত না পাওয়ায় প্রবাসী দিন মুজুরি করে চলছে সংসার

আজ থেকে দিল্লিতে থাকছে না করোনার বিধিনিষেধ

পুলিশ সদস্যকে বিয়ের দাবিতে থানায় প্রাক্তন স্ত্রীর অনশন