300X70
সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দরিদ্র বসতিতে পুষ্টি ও স্বাস্থ্য কার্যক্রম মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৫, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ

নগরে পুষ্টি কার্যক্রমে সমন্বয় জরুর
-----------------------------------------------------

নিজস্ব প্রতিবেদক : সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক নগরে বিশেষ করে দরিদ্র বসতিতে পুষ্টি ও স্বাস্থ্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখছে। গর্ভবতী মায়ের যত্ন, প্রসবকালীন সেবা, মাতৃদুগ্ধ পান এবং শিশুর যত্ন এসব ক্ষেত্রে গত দেড় দশকে ধারাবাহিক উন্নতি লক্ষ্য করা যায়। তবে সকলের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন।

গ্রামে পুষ্টি বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য সমন্বিত উদ্যোগ লক্ষ্য করা গেলেও নগরে এর ঘাটতি রয়েছে। পুষ্টিমান বজায় রাখতে পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনাচার এবং খাদ্যাভ্যাস এর উপরও গুরুত্বারোপ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি কর্মপরিকল্পনা তৈরি, বাজেট বরাদ্দ এবং কার্যক্রম বাস্তবায়ন জরুরি।

আজ (২৫ এপ্রিল) সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কর্তৃক “আরবান নিউট্রিশন: ইমার্জিং ইস্যূজ” শিরোনামে একটি সেমিনারে বক্তারা একথা বলেন। বাংলাদেশ সরকার, এফসিডিও এবং ইউএনডিপি এর সহযোগিতায় স্থানীয় সরকারের অধীনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প, গেইন এবং ব্র্যাক এর সহযোগিতায় উক্ত সেমিনার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, “বাংলাদেশ উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেই মোতাবেক এগিয়ে যাচ্ছে। এই আয়োজনে একটি সক্ষম জাতি গঠনে সমাজের সকল স্তরে সকলের জন্য পুষ্টি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং মাছ, মাংস, চাল, সব্জিসহ অনেক ক্ষেত্রে বিশ্বে দেশগুলির মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য স্থানে অবস্থান করছে। জনসাধারণের মাঝে পুষ্টি সম্পর্কে সঠিক ধারণা প্রদান এবং সকলের কাছে পুষ্টিকর খাদ্য পৌঁছানোর মতো সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে নগরে প্রায় ৪০ শতাংশ মানুষ বাস করে ২০৩০ সাল নাগাদ দেশের প্রায় অর্ধেক মানুষ নগরে বাস করবে। ধারণা করা হচ্ছে ২০৫০ সাল নাগাদ নগরে ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ বাস করবে। এজন্য জরুরি ভিত্তিতে নগরকেন্দ্রিক পুষ্টি কার্যক্রমকে সুসংহত করার উদ্যোগ গ্রহণ করা দরকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিজেদের সেবাকেন্দ্র, প্রকল্প এবং সহযোগি সংস্থার সহযোগিতায় পুষ্টি কার্যক্রম চালু রেখেছে।”

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এর ভারপ্রাপ্ত মহাপরিচালক জুবাইদা নাসরীন বলেন, গ্রামাঞ্চলে পুষ্টি কার্যক্রম পরিচালনার জন্য সমন্বিত ব্যবস্থা চালু থাকলেও নগরে এর অভাব পরিলক্ষিত হয়ে থাকে। এজন্য নগরে পুষ্টি কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত সকল সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় ঘটাতে হবে।

বক্তারা আরো বলেন, অনেক কম খরচে পুষ্টিকর খাবার নিশ্চিক করা সম্ভব। তবে সঠিক ধারণা না থাকায় অনেকের মাঝে পুষ্টি ঘাটতি লক্ষ্য করা যায়। যেমন- দরিদ্র পরিবারেও শিশুদের চিপস, কোমল পানীয়সহ বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবারের খরচে পুষ্টিকর খাবারের যোগান দেয়া যায়। অস্বাস্থ্যকর খাবারের উপর কর বৃদ্ধি এবং অপপ্রচার বন্ধে উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্যসম্মত সতেজ ও পুষ্টিকর খাবারের জন্য উৎপাদন এবং বিপণন ব্যবস্থা ঠিক করতে হবে। এছাড়া খেলাধুলা, হাঁটা ও ব্যায়ামের জন্য নিরাপদ ও পরিবেশ দরকার। সেই সঙ্গে প্রয়োজনীয় ঘুম, মোবাইল আসক্তি কমানো, প্লাস্টিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকাসহ স্বাস্থ্যসম্মত জীবনাচারের গুরুত্ব অপরিসীম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এর অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবির এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার মোঃ জোবাইদুর রহমান। সেমিনারে বিএনএনসি, এনএনসি, ইউএনডিপি, গেইন এবং ব্র্যাকের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ তথা নগরে পুষ্টি কার্যক্রম বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন। এছাড়া নির্ধারিত আলোচকবৃন্দ অসংক্রামক রোগ, পুষ্টি ও বাজার ব্যবস্থা, পুষ্টি ও সুশাসন এবং হেলদি সিটি নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বুলেটে নয়, ইটের আঘাতে যুবদল কর্মী শাওনের মৃত্যু: পুলিশ

টঙ্গীতে গাজীপুর মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল

পূর্ব জেরুজালেমে বন্দুক হামলায় নিহত ৭

ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত ৪

কুমিল্লার সেই ইকবাল কক্সবাজারে গ্রেফতার

নোয়াখালীতে অটোরিকশা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ঘুষের টাকা ফেরত চেয়ে থানায় অভিযোগ আওয়ামী লীগ নেতার

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন যারা

আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন