300X70
বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দেশের অন্যতম শীর্ষ সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৩১, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ব্র্যাক ব্যাংক টানা তিন বছর বাংলাদেশের অন্যতম শীর্ষ সাসটেইনেবল ব্যাংকের হিসেবে স্বীকৃতি পেল।

২০২২ সালের সাসটেইনেবিলিটি রেটিং অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ব্র্যাক ব্যাংককে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করেছে।

২০২০ সাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট টেকসই অর্থায়ন, সবুজ পুনঃঅর্থায়ন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এবং কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি সূচকের ভিত্তিতে প্রতি বছর শীর্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে স্বীকৃতি দিয়ে আসছে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান ২৯ আগস্ট ২০২৩ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রেড ১) মোঃ খুরশীদ আলম, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ডিরেক্টর চৌধুরী লিয়াকত আলী, এবং ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন্স ইকরাম কবীর।

ব্র্যাক ব্যাংক-এর এই পুরস্কার প্রাপ্তির অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা পরপর তিন বছর দেশ অন্যতম সেরা টেকসই ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি পেয়ে অত্যন্ত সম্মানিত।

এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমাদের টেকসই উদ্যোগকে আরও প্রসারিত করতে অনুপ্রাণিত করবে। আমাদের ব্যবসায়িক মডেল সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও পরিপালনকে কেন্দ্র করে তৈরি হয়েছে।

যা সবুজ প্রকল্পে অর্থায়ন, কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) ও কৃষি খাতে টেকসই অর্থায়ন এবং সামাজিকভাবে দায়বদ্ধতা কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে।”

তিনি আরও বলেন, “একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে আমরা বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড এবং সবুজ পুনঃঅর্থায়ন কর্মসূচি ব্যবহার করার ওপর জোর দেই এবং দেশের কার্বন ফুটপ্রিন্ট হ্রাসের ক্ষেত্রে সচেষ্ট থাকি।

একটি মিশন দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান হিসাবে আমরা জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন সব সিএসআর উদ্যোগ গ্রহণ করি, যা সমাজ ও মানুষের উপর স্থায়ী প্রভাব ফেলে।”

টেকসই কর্মপ্রচেষ্টা, নৈতিক অনুশীলনের উপর জোর দেওয়া এবং গ্রিন ফাইন্যান্সিং উদ্যোগকে জোরদার করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রমাণ এই পুরস্কার।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অবিলম্বে মার্চ মাসের বেতন ও মে’র প্রথম সপ্তাহে উৎসব ভাতা প্রদানের দাবি ডিইউজের

কক্সবাজারে বিমানের ধাক্কায় ২ গরুর মৃত্যুর খবর

তিউনিসিয়ায় পার্লামেন্ট স্থগিত, প্রধানমন্ত্রীকে অপসারণ

আরও ৮ পোশাক কারখানার ৩৬ হাজার কর্মী বেতন পাবেন বিকাশে

Сияющий в Москве: информация для заказа товара от Shining 3D

Сияющий в Москве: информация для заказа товара от Shining 3D

করোনার ওষুধ মলনুপিরাভির উৎপাদনের সাব-লাইসেন্স পেলো বেক্সিমকো ফার্মা

শেখ হাসিনার জন্য মুক্তিযোদ্ধারা স্যালুট পাচ্ছেন, নিয়মিত ভাতা পাচ্ছেন

আজ পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভায় ইভিএমে ভোট

ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন

বাউবি’তে বঙ্গবন্ধরু শিল্প ও সাংস্কৃতিক বোধ’ শীর্ষক লোক বক্তৃতা অনুষ্ঠিত