300X70
শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দেশের সর্বনিম্ন ৮.৭ ডিগ্রী তাপমাত্রা পঞ্চগড়ে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৩০, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ

লিহাজ উদ্দিন, পঞ্চগড় : দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কিন্তু সকাল সকাল সূর্যের দেখাও মিলেছে।

গত কয়েক দিন ঘন কুয়াশার চাদর ভেদ করে সকাল ১০টার পর সূর্যের মুখ দেখা গেলেও শুক্রবার সকাল সকাল দেখা মিলেছে সূর্যের। বেলা বাড়ার সঙ্গে ঝলমলে রোদ থাকলেও অব্যাহত রয়েছে উত্তরের শিরশিরে হিমেল বাতাস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হওয়ায় কুয়াশা ও ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তবে সকাল সকাল সূর্যের মুখ দেখা যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

কয়েক দিন ধরেই বিকেল হতে না হতেই পঞ্চগড়ে বাড়তে থাকে শিরশির করে বয়ে যাওয়া হিমেল বাতাস। সন্ধ্যার পরপরই বাড়তে থাকে ঘন কুয়াশার দাপট। রাতের হিমেল বাতাসে অনুভূত হয় কনকনে শীত। রাত গভীর হওয়ার সঙ্গে ঘন কুয়াশা ঝড়ে টিপটিপ বৃষ্টির মতো। শহর কিংবা গ্রামের হাট-বাজার গুলো হয়ে পড়ে জনশূন্য। তীব্র শীতে সকালবেলা বেড়ে যায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ।

চরম দুর্ভোগে পড়েছে এ জেলার কৃষক। তারা তাদের গবাদিপশুকে বিপাকে পড়েছেন। ঠান্ডায় মানুষের পাশাপাশি গবাদিপশুর ও কষ্ট হচ্ছে বলে জানান কয়েকজন কৃষক।

সদর উপজেলার বোদা পাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর বলেন, আমার চার টা গরু আছে। সেগুলো ঠান্ডায় কাঁপছে। চটের ছেঁড়া বস্তা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুটা হলেও রক্ষা পাবে। ঠান্ডার কারনে ঘরের বাইরে বের করা যাচ্ছে না গরু ছাগল। ফলে অনেক বেলা পর্যন্ত না খেয়ে রাখতে হয় এ-সব গরু ছাগলকে।

অটোরিকশা চালক আব্দুল কাদের বলেন, ভোরে যখন গাড়িটা নিয়ে বের হই, তখন ঠান্ডায় হাত-পা কাঁপছিল। কুয়াশার কারণে সামনে কোনো গাড়ি আছে কি না, তা দেখাই যাচ্ছিল না। শহরে লোকজন না থাকায় ভাড়াও তেমন পাচ্ছি না। তবে সকাল সকাল হালকা রোদ উঠতে শুরু করায় এখন কিছুটা ভালো লাগছে।

পাথর শ্রমিক কবির হোসেন বলেন, কয়েক দিন ধরে ঠান্ডা বাতাস আর কুয়াশার কারণে নদীতে নেমে পাথর তুলতে কষ্ট হচ্ছে। হাত পা ঠন্ডায় অবস হয়ে আসে। আজ ঠান্ডা বাতাস বেশি। তবে সকাল সকাল রোদ ওঠায় পাথর তুলতে এসেছি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশা কম থাকায় এবং হিমেল বাতাস থাকায় তাপমাত্রা কমে গেছে। তবে সকাল সকাল সূর্য উঠলেও হিমেল বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডিজিটাইল যন্ত্র উৎপাদন ও রপ্তানি বাংলাদেশের এক অভাবনীয় অর্জন : মোস্তাফা জব্বার

বাংলাদেশকে সাড়ে ৩৬ হাজার কোটি টাকার ঋণ প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

নওগাঁয় করোনা আক্রান্ত ৬ হাজার ছাড়লো

শাহজালাল বিমানবন্দরে মাঙ্কিপক্স নিয়ে বিশেষ সতর্কতা জারি

ড. মুহাম্মদ মাহফুজুল আইইবি’র কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান নির্বাচিত

নান্দাইলে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

একদিনে করোনায় মৃত্যু আরো ৩৩, শনাক্ত ১,৫৯৬ জন

রিমান্ড শেষে কারাগারে চেয়ারম্যান বাবু

৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে প্রচার উপকরণ সরিয়ে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের