300X70
রবিবার , ২২ মে ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নদ-নদীর পানি বাড়ায় হাজার বিঘা জমির ধান নিচে দু:চিন্তায় কৃষক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২২, ২০২২ ১:৩৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : দেশে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। সুনামগঞ্জ জেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সেখানে বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। বানভাসি মানুষ ত্রাণের অপেক্ষায় রয়েছেন। এই এলাকায় বন্যার পানিতে ভেসে গেছে আনুমানিক দুই কোটি টাকার মাছ।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। এই উপজেলায় এক রাতে ২৫টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কুজাইন বিল এলাকায়

সাড়ে তিন হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে।
প্রতিনিধিদের পাঠানো খবর :
সুনামগঞ্জ : সুরমা নদীর পানি কিছুটা কমলেও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। বাড়ছে দুর্ভোগ; মানবেতর জীবন কাটছে জেলার ১১ উপজেলার কয়েক লাখ মানুষের। বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের চরম সংকট। বাড়িঘর, রাস্তাঘাটে পানি উঠায় অন্যত্র উঁচু স্থানে আশ্রয় নিয়েছে বন্যার্ত অনেক পরিবার। কেউ কেউ উপায় না পেয়ে বাধ্য হয়ে ঘরের ওপরে মাচা তৈরি করে বা খাটের উপরে অনিশ্চিত সময় পার করছেন।

এসব বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎসেবা বন্ধ রয়েছে। রান্না ও সেনিটেশন ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন বন্যার্তরা। যেসব এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে সেসব এলকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণ সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তবে এখনো অনেক এলাকায় কোনো ধরনের ত্রাণ সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন বানভাসি মানুষজন। এভাবে চলতে থাকলে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

গতকাল শনিবার বিকেল পর্যন্ত জেলার সুরমা, যাদুকাটা, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয়, আসাম সীমান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা থাকায় সুনামগঞ্জ বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে ঢলের পানিতে প্লাবিত হয়েছে সুরমা নদী তীরবর্তী সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক, ধর্মপাশা উপজেলার নিম্নাঞ্চল। বন্যার পানি ওঠায় জেলার ছাতক-সুনামগঞ্জ-সিলেট, তাহিরপুর, বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ-হালুয়াঘাট-মঙ্গলকাটা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় পানি ওঠায় যান চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীদের।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, জেলার প্রায় ৩০০টি প্রাথমিক বিদ্যালয় বন্যাকবলিত রয়েছে। এসব প্রতিষ্ঠানে সাময়িকভাবে পাঠাদান বন্ধ রয়েছে।

কৃষি বিভাগ জানায়, বন্যার পানিতে এক হাজার হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। ৪০ হেক্টর আউশ ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এছাড়াও ৭০ হেক্টর চিনা বাদাম তলিয়ে গেছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম।

সুনামগঞ্জে জেলায় পানিতে ভেসে গেছে চার শতাধিক পুকুর। খামারিরা বলছেন, রাতারাতি কিছু বুঝে ওঠার আগেই পানি সব ভাসিয়ে নিয়ে গেছে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এই আকস্মিক বন্যায় সুনামগঞ্জের প্রায় ৪০৫টি পুকুর প্লাবিত হয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। নদীর পানি যে রকম বাড়ছে তাতে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। কৃষকদের সব রকমের সহযোগিতা করা হচ্ছে।

সিরাজগঞ্জ : বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। এর সঙ্গে যোগ হয়েছে ঝড়-বৃষ্টি। পানি বাড়তে থাকায় অতিরিক্ত স্রোতে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার তীর ভাঙতে শুরু করেছে। প্রায় ২৫টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

উপজেলার জালালপুর ইউনিয়নের আরকান্দি, ঘাটাবাড়ি, জালালপুর ও পাকুরতলা গ্রামের এসব বাড়ি নদীতে বিলীন হয়। এতে ভোগান্তিতে পড়েন ভুক্তভোগী পরিবারগুলো।

সরেজমিনে দেখা যায়, ভাঙনকবলিত পরিবারের সদস্যরা সংসারের জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন। খোলা আকাশের নিচে জড়ো করে তারা শিশু-সন্তানদের নিয়ে আহাজারি করছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ এলাকায় গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৭১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

তবে আগামী তিন দিন এভাবেই পানি বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। আগামী তিন দিন যদি এভাবেই পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে বিপৎসীমার ওপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হবে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা বলেন, ভাঙন রোধে ব্যবস্থা নিতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। সরকারের ত্রাণ তহবিল থেকে এদের সাহায্য-সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নিরাপদ স্থানে পুনর্বাসন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ : জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে ভারত সীমান্তের কাছে কুজাইন বিলে প্রায় সাড়ে তিন হাজার বিঘা জমির ইরি-বোরো ধান পানিতে তলিয়ে গেছে।

দিশেহারা হয়ে পড়েছেন প্রায় দেড় হাজার কৃষক। ক্ষতির পরিমান প্রায় সাড়ে ৫ কোটি টাকা। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার ও স্থানীয় জন প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেছেন।

পানির নিচে তলিয়ে যাওয়া ধান নষ্ট হওয়ার আগে তা কেটে নিতে জমিতে নেমে পড়েছেন শত শত কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক সেলিম রেজা জানিয়েছেন, পানি যেভাবে ঢুকছে তাতে অনেক ধান কেটে তোলা সম্ভব হবে না। সব ধানই নষ্ট হয়ে যাবে।

এদিকে সংলগ্ন পুনর্ভবা নদীর উপর কাঠের সেতু ডুবে যাওয়ায় কৃষকরা কেটে নেওয়া ধান ঘরে তুলতে ভোগান্তির মধ্যে পড়েছেন।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা. আসমা খাতুন জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শেষে পুনর্বাসনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খান সরেজমিন বিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বরাবর সরকার থাকে এবং সবধরনের ব্যবস্থা নেয়া হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিজয়কে এখনো সুসংহত করতে পারিনি : কাদের

এক ঘণ্টার বৃষ্টিতে ডুবলো ঢাকা, ভোগান্তিতে অফিসফেরত মানুষ

হজে গিয়ে সৌদি আরবে চার বাংলাদেশির মৃত্যু

সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৭১

বশেমুরবিপ্রবি ও আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্বাক্ষর

ঘরে ঘরে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর

লকডাউন শিথিল হলেও যে ৫ শর্ত মেনে চালাতে হবে গণপরিবহন

লকডাউন শিথিল হলেও যে ৫ শর্ত মেনে চালাতে হবে গণপরিবহন

ভোলার ইলিশা-১ কূপকে ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিমি যানজট

দুর্দান্ত ইবাদতে স্বপ্নময় দিন বাংলাদেশের