300X70
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় নবনির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ এর শুভ উদ্বোধন করেন আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নবনির্মিত এই সেনানিবাসের প্রধান ফলক উন্মোচনসহ বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের ৪টি ইউনিট (পদাতিক, ইঞ্জিনিয়ার, এসএসডি ও সিএমএইচ) এবং এসএসডি জাজিরা এর পতাকা উত্তোলন প্যারেড পরিদর্শন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ সময় সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি; সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ- জামান, এসজিপি, পিএসসি; বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী, বিএসপি (বার), এনডিসি, পিএসসি এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, এনডিসি, এইচডিএমসি, পিএসসি নবনির্মিত ইউনিটসমূহের পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মিঠামইন এলাকার কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সুখে-দুঃখে সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলেন এবং দেশের কল্যাণে কাজ করেছেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন এবং সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘স্বাধীনতা পুরস্কার’ এ ভূষিত হন। স্বাধীনতা সংগ্রামে সাহসী ভূমিকা, এই এলাকার সাধারণ মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা এবং নিঃস্বার্থ অবদানের স্বীকৃতি স্বরূপ নবনির্মিত এই সেনানিবাসটি ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ নামে নামকরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার মিঠামইন এলাকায় একটি সেনানিবাস স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে যা হাওড় এলাকার সার্বিক নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন স্থাপিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসটি দেশের উত্তর-পূর্বাংশের প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করবে।

মিঠামইন এলাকাটি বন্যা প্রবণ এলাকা হওয়ায় যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অসামরিক প্রশাসনকে তড়িৎ সহায়তার মাধ্যমে যে কোন ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে। এছাড়াও, অদূর ভবিষ্যতে অত্র সেনানিবাসে স্কুল ও কলেজ স্থাপনের মাধ্যমে মিঠামইন এলাকার শিক্ষার হার ও গুনগতমানকে সমৃদ্ধ করার পরিকল্পনা করা হয়েছে।

অধিকন্তু, নির্মাণাধীন এলিভেটেড রোডের সাথে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস সংযোগের মাধ্যমে পার্শ্ববর্তী এলাকা সহ সিলেট ও ঢাকার যোগাযোগ সহজতর হবে। সর্বোপরি এ সেনানিবাস হাওড় অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন প্রাণ সঞ্চারিত করবে।

তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী আজ একাগ্রতা, কর্মদক্ষতা এবং নানাবিধ জনসেবামূলক কর্মকান্ডের মাধ্যমে দেশের জনগণের মনে স্থান করে নিয়েছে। যেকোন দুর্যোগ, আর্ত-মানবতার সেবা ও জানমাল রক্ষায় সেনাবাহিনীর কর্তব্য ও দায়িত্বশীল ভূমিকা সব সময় প্রশংসিত হয়ে আসছে।

এছাড়াও আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ একটি ‘ব্র্যান্ড নেইম’ যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীলতা ও সহমর্মিতার সাথে দুর্গতদের পাশে থেকে আমাদের সশস্ত্র বাহিনী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সমগ্র জাতির কাছে বাংলাদেশ সেনাবাহিনী একটি আস্থার নাম হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের প্রত্যেক সদস্যের পেশাগত দক্ষতা ও কর্মচাঞ্চল্যে এই সেনানিবাস অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অত্যাধুনিক সেনানিবাস হিসেবে পরিগণিত হবে।

প্রধানমন্ত্রী নবনির্মিত সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া তাঁকে অভ্যর্থনা জানান।

এই অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির পরিবারবর্গ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ ও মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সিলেটে মা ও শিশুসহ ৩ জনের গলা কাটা লাশ উদ্ধার

‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৩’ উপলক্ষ্যে নৌবাহিনীর ব্যবস্থাপনায় সেমিনার অনুষ্ঠিত

সিলেটের বন্যাকবলিত এলাকায় ফ্রি টকটাইম ও ডেটা দিচ্ছে বাংলালিংক

পাকিস্তানিদের ফেরত পাঠাতে সব রাজ্যকে অমিত শাহের নির্দেশ

আতলেতিকোকে ৪ গোল দিয়ে চারে বার্সেলোনা

দীপক চন্দ্র সাহা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

বিকাশে ইউটিলিটি বিল দেয়ার সাথে সহজ হলো হিসেব রাখাও

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে জমা হয়েছে ১৬০০ অভিযোগ : কমিশনের সভাপতি

নিষেধাজ্ঞা উঠলো ইলিশ শিকারে

বেনাপোলে ফেন্সিডিলসহ পাঁচ মাদক সম্রাট আটক