300X70
বৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নরসিংদীতে এনজিও কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন ও ছিনতাই ঘটনায় জড়িত ৪ জন গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৭, ২০২০ ৮:৫৮ অপরাহ্ণ

এম লুৎফর রহমান: নরসিংদী শহরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে শান্তা আক্তার (৩১) নামে বেসরকারি সংস্থার (এনজিও আশা) এক নারী কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন ও ছিনতাই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১১। বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড ও নরসিংদী শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব ১১ এর অধিনায়ক খন্দকার সাইফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো মামলার প্রধান আসামী রুবেল মিয়া (২৬) ও আব্দুল বাদশা মিয়া (২২) এবং তাদের দুই নারী সহযোগী মাহাবুবা আক্তার মেরিনা (২২) ও মিঠি বেগম (২৬)। এসময় তাদের হেফাজত হতে ছিনতাইয়ের নগদ ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা, ১টি গেঞ্জি, ১টি ক্যাপ ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে র‌্যাব জানায়, এনজিও আশার লোন অফিসার শান্তা আক্তার ১৫ ডিসেম্বর দুপুরে শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকা থেকে ঋণের কিস্তির টাকা আদায় করে শহরের বাজিড় মোড়ের অফিসে ফিরছিলেন।

এসময় মোঃ রুবেল মিয়া ও আব্দুল বাদশা মিয়া পূর্বপরিকল্পনা অনুযায়ী পশ্চিম কান্দাপাড়াস্থ সরকারী মহিলা কলেজের সামনে ওৎ পেতে থেকে এনজিও কর্মীর রিক্সার গতিরোধ করে। এক পর্যায়ে টাকা ভর্তি ভ্যানিটি ব্যাগ রুবেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন এনজিও কর্মী তার টাকার ব্যাগটি ধরে রাখতে চাইলে তার সহযোগী বাদশা তার হাতে থাকা চাপাতি দিয়ে এনজিও কর্মী শান্তার বাম হাতের কব্জিতে স্বজোরে কোপ দিলে তার কব্জি কেটে যায়। পরে তাকে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালিয়ে নরসিংদী শহরের ব্রাক্ষণপাড়ায় রুবেলের শ্বশুর বাড়ীতে আত্মগোপন করে থাকে। তারা উক্ত বাসায় এনজিও কর্মীর ভ্যানিটি ব্যাগটি আগুনে পুড়িয়ে ফেলে। র‌্যাব আরও জানায়, ঘটনাস্থলের পাশের সিসি ক্যামেরায় ধারণ হওয়া উক্ত ছিনতাইয়ের দৃশ্য বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় আশা এনজিও কর্মীর ব্রাঞ্চ ম্যানেজার ইসমাইল শিকদার বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন। এরপর গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল ১৭ ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে মাধবদী বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই ছিনতাইকারী রুবেল ও বাদশাকে গ্রেফতার করে।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটায় মাধবদী থানাধীন খাদিমাচর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের নারী সহযোগী মাহাবুবা আক্তার মেরিনাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ছিনতাইয়ের নগদ ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৪টার দিকে নরসিংদী শহরের ব্রাক্ষণপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপর সহযোগী মিঠি বেগমকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত রুবেলের পরিহিত ১টি গেঞ্জি, বাদশার মাথায় পরিহিত ১টি ক্যাপ ও ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করা হয়।।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল মিয়া ও আব্দুল বাদশা মিয়া উক্ত এনজিও কর্মীর হাতের কব্জি কাটা ও ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। তাদের মধ্যে রুবেলের নামে ৪টি, বাদশার নামে ৮টি এবং মিঠি বেগমের নামে ২টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব ১১।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকায় আজকে হতে পারে বজ্রসহ বৃষ্টি

তামাক কোম্পানির সিএসআর বন্ধ করতে হবে

শিশু রোমান হত্যার রহস্য উৎঘাটন

এবার খেরসনের গুরুত্বপূর্ণ গ্রাম পুনর্দখলের দাবি ইউক্রেনের

সকল ওয়ার্ডে একটি করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করা হবে: মেয়র তাপস

আলমবাগ ষ্টীল মিলসসহ ১৩ প্রতিষ্ঠানকে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

বৈশ্বিক অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক উন্মোচন করলো ব্রিটিশ কাউন্সিল

ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল করা হবে : শ্রম সচিব

ইভ্যালির ছয় মাস সময়ের আবেদন নাকচ, যেসব বিষয় জানতে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ৭ লাখ টাকা খরচ করবে ডিএসসিসি