300X70
শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নাহিদ ইসলাম বললেন, নব্বইয়ের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বলেও সরকার কথা রাখেনি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৯, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ৯০ সালের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার সেই কথা রাখেনি।

আমরা চাই না এইবার আর জনগণের সঙ্গে কেউ প্রতারণার সুযোগ পাক। তাই, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত, বিভিন্ন রাজনীতিবীদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে যুক্ত হয়ে নাহিদ ইসলাম বলেন, গত ১৫ বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চলেছে, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, নির্বাচন পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চলমান থাকবে – এর কোনো নিশ্চয়তা নাই। তাই আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে সামনে আগানো। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। সংস্কারে অনাগ্রহ দেখানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষে থেকে বলতে চাই, সংস্কারের প্রতি আমরা সকলেই ঐক্যবদ্ধ হই। তিনি বলেন, আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে, মৌলিক পরিবর্তন হতে হবে। কারণ, পরিবর্তনের জন্যই গণঅভ্যুত্থান। যদি পরিবর্তনই না হয়, তাহলে কেন এত মানুষ রাস্তায় নেমে এসেছিল, কেন রক্ত দিয়েছিল! সেই পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সরকারকে সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে। আমরা দেখেছি, আগে বিভিন্ন সময় পরিবর্তনের কথা বললে, সংস্কারের কথা বলেও নির্বাচিত সরকার ক্ষমতায় এসে কথা রাখেনি। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি। একটি নতুন সংবিধান হলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সেটি আবার প্রতিষ্ঠা করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে নতুন অধ্যায় সৃষ্টি করতে চেয়েছে। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এক নতুন সম্ভাবনার তৈরি হয়েছে। নতুন আকাঙ্ক্ষা ও স্বপ্ন তৈরি হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করতে চাই। আমরা বৈষম্যহীন সমাজের কথা বলতে এসেছি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার কথা বলেছি। মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই কথা বলছি। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার অধিকার, চাকরির সুবিধা যাতে পায় সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

জুলাই আন্দোলনে সিরাজগঞ্জের ভূমিকার কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও সিরাজগঞ্জ সেভাবেই ভূমিকা রাখবে বলে আশা করি। সিরাজগঞ্জ জাতীয় নাগরিক পার্টির অন্যতম ভিত্তি ও অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত হবে। স্থানীয় নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধ থেকে মানুষের কাছে গিয়ে মানুষের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে দাঁড়ানোই জাতীয় নাগরিক পার্টির মূলমন্ত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের মুখপাত্র টি এম মুশফিক সাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এস এম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, শহীদ পরিবারের পক্ষ থেকে ফজল হোসেন ও আহত মহসিন রেজা প্রমুখ। ইফতার মাহফিলে জুলাই বিপ্লবে শহীদের পরিবার ও আহতরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সহজলভ্য ও সস্তা হবে তামাকপণ্য, বাড়বে স্বাস্থ্যঝুঁকি

আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য, আর বিএনপির রাজনীতি খালেদা-তারেকের জন্য : তথ্যমন্ত্রী

মানুষের জীবন রক্ষায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে : পরিবেশমন্ত্রী

বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ড. ইউনূসের ওপর ভর করেছে : তথ্যমন্ত্রী

যেভাবে গুগলে আপনার ভয়েস রেকর্ড মুছে ফেলবেন

অবশেষে এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেল বাংলাদেশ

বাংলাদেশকে বিপজ্জনক জৈব রাসায়নিক কীটনাশক ডিডিটি মুক্ত ঘোষণা

আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান স্বপনকে দলীয় পদ থেকে অব্যাহতি

দাকোপে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড ও ড্রেজার জব্দ