300X70
রবিবার , ২ জানুয়ারি ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নির্বাচনকালীন সরকার গঠন হবে না : কৃষিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
নির্বাচনকালীন সরকার গঠন হবে না : কৃষিমন্ত্রী

প্রতিনিধি, টাঙ্গাইল : নির্বাচনকালীন সরকার গঠনের বিধান সংবিধানে নেই, এটি গঠন করার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নানান আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু আন্দোলন করে, হুমকি দিয়ে সংবিধানের বিধান থেকে আমাদের সরাতে পারবে না। বিএনপি আসুক বা না আসুক নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা নির্বাচনকে ভয় পায়, নির্বাচনে আসতে চায় না। তবে আমি আশা করি, তাদের সুমতি ফিরে আসবে। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে।

আজ রবিবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনাসভা, চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন নির্বাচন কমিশন গঠন করবে, যার উপর সকলের আস্থা থাকবে। এ কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। নির্বাচনের সময় সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী, প্রশাসনসহ সবকিছু নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ কারওই দায়িত্ব থাকবে না নির্বাচনের বিষয়ে। এ কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। কাজেই কোন দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সে দায়দায়িত্ব তাদের।

মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সব ভাতা’ জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্যের প্রসঙ্গ তুলে মন্ত্রী আরও বলেন, দেশের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ অসহায় অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। এসব ভাতা প্রদানে অনিয়ম ও দুর্নীতি করা যাবে না। ব্যাংকের বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যেভাবেই দেয়া হোক, এ ভাতা তোলার আগে বা পরে যাতে ঘুষ দিতে না হয়; সেটি নিশ্চিত করতে হবে। সেজন্য, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শক্ত হাতে আইনের প্রয়োগ করতে হবে।

সমাজসেবায় বিত্তশালীদেরকে বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমাদের সমাজে অনেক বিত্তশালী রয়েছেন, তাঁদেরও দায়িত্ব পিছিয়ে পড়া মানুষের পাঁশে দাঁড়ানো। কিন্তু দুঃখজনক হলো তাদের অনেকের সমাজসেবার মানসিকতা নেই। তারা বিদেশে টাকা পাচার করছে, বাড়ি কিনছে, ছেলেমেয়েকে সেখানে প্রতিষ্ঠিত করছে। এই বিত্তশালীরা সমাজের বিষফোঁড়া, এদেরকে দূর করতে হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মো. কায়সার, সিভিল সার্জন আফম সাহাবুদ্দিন খান, জেলা সমাজসেবার উপপরিচালক মো. শাহ আলম, পৌর মেয়র এসএম সিরাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সমাজসেবা দিবস উপলক্ষ্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠান শেষে ৫০ হাজার টাকা করে ২২৭ জনের মাঝে চেক ও ২০ জনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সপ্তাহের ব্যবধানে বেড়েছে যেসব সবজির দাম

ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ

টিকেট কালোবাজারিদের কঠোর হস্তে দমন করা হবে : রেলপথ মন্ত্রী

চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানালেন আন্ত: জিলা বাস মালিক সমিতির নেতারা

মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের আত্মদানের বিষয়টি আজ প্রমাণিত : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রচণ্ড দাবদাহে জাপানে বিদ্যুৎ সংকট, সতর্কতা জারি

বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সাউথইস্ট ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাদারীপুরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা