300X70
শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নির্বাচনে শেখ হাসিনার সরকার কোনো হস্তক্ষেপ করবে না : ওবায়দুল কাদের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৯, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ

  • আবারো আজমতউল্লাহ খান সভাপতি, সম্পাদক আতাউল্লাহ মন্ডল

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদাক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি বিদেশের কাছে নালিশ করে। তারা এখন বাংলাদেশ নালিশ পার্টি। বিদেশীদের জিজ্ঞেস করুন। কোন্ দেশে তত্বাবধায়ক আছে? দুনিয়ার অন্যান্য দেশে যেভাবে ইলেকশন হয় বাংলাদেশেও ঠিক সেইভাবেই ইলেকশন হবে। শেখ হাসিনার সরকার কোনো হস্তক্ষেপ করবে না। আমি নেত্রীর পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে যেতে চাই।” খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে। হবে, আন্দোলনে মোকাবিলা হবে। নির্বাচনে খেলা হবে। হবে, ডিসেম্বরে বিজয়ের মাসে।

সম্মেলনে মহানগর আওয়ামীলীগের চলতি সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খানকে আবারও সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন আওয়ামীলীগের ওই নেতা। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, সাত বছরের সাজা হয়েছে অর্থ পাচারকারী তারেক রহমানের। ভিডিও কনফারেন্সে হাসিনা, হাসিনা বলে। শেখ হাসিনাও বলতে পারেনা। ফখরুল ভইয়ের নেতৃত্বে এদেশেও কিছু এমন রয়েছে। আজ গাজীপুরের সম্মেলন এটা। আওয়ামীলীগের জাতীয় সম্মেলন সামনে। আপনার সম্মেলন কবে হয়েছে ? মনে কী আছে? মনে নেই। ফখরুলও জানে না কবে সম্মেলন। মনে নেই কবে সম্মেলন। আমরা দুই মাসে সম্পাদকমন্ডলী, এক মাসে সম্পাদকমন্ডলীর বৈঠক করে জেলায় উপজেলায় ওয়ার্ডে সম্মেলন হচ্ছে। বিএনপি তে এসব আছে?

ডিসেম্বরে লাঠির সঙ্গে বাঁশ বেঁধে আনবেন? খেলা হবে, খেলা হবে। আগুন সন্ত্রাস শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুরে নতুন ব্রিজ করেছেন। সেই ব্রিজে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ফলক পুড়িয়ে ফেলেছেন। খেলা হবে। রেডি হয়ে যান।

ওবায়দুল কাদের বলেন, পলাশীতে মীরজাফর, বাংলাদেশে খুনী মোশতাক তিন মাসও ক্ষমতায় থাকতে পারেনি। এটাই হচ্ছে ইতিহাস। বিএনপির মনে বড় জ্বালা। মির্জা ফখরুলের বুকে বড় জ্বালা। কালো চশমা পড়ে কিছুই দেখতে পারেনা। পদ্মা সেতু হয়েই গেল নিজের টাকায়। শেখ হাসিনা নিজের টাকায় পদ্মা সেতু করেই ফেললেন। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের জন্য প্রস্তুত। ঢাকায় তরুন প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রোরেল। এলেঙ্গা সিক্স লেন। ১’শ সেতু একদিনে উদ্বোধন করে শেখ হাসিনা সারা বিশ^কে অবাক করে দিয়েছে। তারা দিনের আলোতে অমাবস্যার অন্ধকার দেখে। দিনের আলোতে পূর্নিমা রাতের চাঁদ ঝলমল। সেটা দেখে না। দেখতে পায় অমাবস্যা।

খালি বলে জনতার ঢল। গাজীপুরে আসেন ফখরুল ভাই। গাজীপুর সদরে কোথাও গাড়ী দিয়ে যাওয়া যায় না। সমাবেশে যে লোক তার চারগুণ বাইরে। সিলেটে ঢল নেই, সুরমা নদীর ঢল। আর এখানে (গাজীপুর) বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ।

তারা বলে তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দিয়ে সেইভ এক্সিট নিতে। নিরাপদ প্রস্থান নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা দেশ উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। আর তাকে বলে সেইভ এক্সিট নিতে। ফখরুল সাহেব প্রধানমন্ত্রী দয়া করে আপনাদের নেত্রীকে বাসায় রেখেছে। দন্ডিত আসামী। লজ্জা করে না? গণঅভুত্থ্যান করবেন? একটা মিছিল করতে পারেন না। দেশনেত্রী বলতে বলতে মুখ দিয়ে আপনাদের ফেনা বের হয়। সেই নেত্রীর জন্য একটা মিছিল করতে পেরেছেন?

দেখতে দেখতে ১৩ বছর, আমরা বলেছিলাম আন্দোলন হবে কোন বছর? দেখতে দেখতে ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছর? খেলা হবে। খেলা হবে প্রস্তুত হয়ে যান। ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে হাওয়া ভবনের বিরুদ্ধে প্রস্তুত হয়ে যান গাজীপুর। সবাই ব্যানার ফেস্টুন নামান, টেলিভিশনের পর্দায় ফখরুল সাহেবরা দেখুক। সিলেটের সঙ্গে গাজীপুরকে মিলিয়ে দেখুক। এখানে জেলা নাই। শুধু গাজীপুর মেট্রোপলিটন আওয়ামীলীগ। সিলেটে পাঁচ জেলা। কেউ কেউ তিনদিন আগে থেকে ঢল নামিয়েছে। কাঁথা বালিশ বিছানা পত্র, হান্ডি পাতিল সব নিয়া নেতাকর্মীরা সরাদেশ থেকে সিলেটে গেছে। যেখানে সমাবেশ সাতদিন আগে থেকে রওয়ানা হয়। খানাপিনা ভালই চলছে। পাতিলে পাতিলে খাওয়া। গরুর মাংস, খাসির মাংস, মুরগীর মাংস, মাছের টুকরা এ আর কী বলব? এরপর পেপসি বা কোকা কোলা। ভালই আছে বিএনপি। ক্ষমতায় না থাকলে কী হবে? এখনও তারা ক্ষমতার রঙিন খোয়াব দেখছে। স্মরন করিয়ে দিতে চাই। খোয়াব যত পারেন দেখেন। কোনো আপত্তি নেই। দিবা স্বপ্ন কতজনই দেখে। কিছু আসে যায় না। ক্ষমতার পরিবর্তন হলে নির্বাচনেই হতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো বিকল্প নেই।

দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, যেখানে তত্বাবধায়ক সরকার রাজনীতিবিদ, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিককে হেনস্তা করেছে, আজকে খালেদা জিয়ার এতিমদের টাকা আত্মসাতের যে মামলা সেই মামলাও তত্বাবধায়ক সরকার দিয়েছিল। তাদের নেতা তারেক রহমানকে এমনভাবে পিটিয়েছিল যে বিমানে উঠতে হুইল চেয়ার লেগেছিল। আবার তারাই আজকে তত্ত¦াবধায়ক চাচ্ছে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের অধীনেই সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন হবে। বিএনপি আবার ষড়যন্ত্র করে সেই তত্বাধায়ক সরকার আনতে চায়। তত্বাধায়ক সরকার হবে না। শেখ হাসিনার সরকার নির্বাচনী সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। সংসদ বহাল থাকবে। ওই নির্বাচনে আপনারা যদি না আসেন আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে, এই কথা সুষ্পষ্টভাবে বলতে চাই। আজকে বিএনপির নামধারী কিছু এনজিও বিদেশীদের এনে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দূতাবাসকে হস্তক্ষেপ করতে চেষ্টা করছে। তারা গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশে জিয়া এরশাদের মতো কোনো নির্বাচন হবে না।

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, শামসুন্নাহার এমপি, রোমানা আলী টুসি এমপিসহ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনস্বাস্থ্য বিবেচনায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে’

১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গ্লাস কারখানার আগুন

রিয়েলমি ৯ প্রো ৫জি সিরিজ আসছে ১৯ জুলাই

খুলনায় ৫ হাসপাতালে ৩০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

অধিকার আদায়ে প্রবাসীদের সচেতনতা জরুরি : ফয়েজ আহমদ তৈয়্যব

‘৬৪ জেলায় বঙ্গবন্ধুর স্মৃতিভিত্তিক ৬৪ টি ডকুমেন্টারি নির্মাণ করা প্রয়োজন’

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড-এ ১২টি পুরস্কার জিতলো বিকাশ

দারাজে নতুন রেকর্ড করলো রিয়েলমি জিটি মাস্টার এডিশন

ডা.মোস্তফা হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮ লক্ষ টাকার ঈদ উপহার বিতরণ

কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী