300X70
মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ঢাকা ফিরছেন মানুষ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৪, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষেরা। ঈদের ছুটি শেষে রোববার (২ জুলাই) থেকেই প্রিয়জনের সঙ্গে কাটানো স্মৃতি নিয়ে ফিরতে শুরু করেছেন নাগরিক ব্যস্ততায়।

গতকাল সোমবারও ভোর থেকেই গাবতলীতে নানা শ্রেণি-পেশার মানুষকে দূরপাল্লার বাসে করে ঢাকায় ফিরতে দেখা গেছে। ঈদ পরবর্তীতে সড়কে ভোগান্তি ও যানজট না থাকায় নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারছেন বলে জানান তারা। এদিকে ঈদের আগে নানা কারণে বাড়ি যেতে না পারা অনেকেই স্বজনদের সঙ্গে দেখা করতে এখনো ঢাকা ছাড়ছেন।

এদিন রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে এমনই চিত্র দেখা গেছে। ঈদুল আজহার টানা পাঁচদিন ছুটি শেষে রোববার সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলেছে।। খুলেছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানও। ছুটি শেষে প্রথম অফিস করতে শনিবার রাত থেকেই ঢাকায় ফিরতে শুরু করেন অনেকে। রোববার সকালেও বাস, ট্রেন, মোটরসাইকেল যোগে ঢাকায় ফেরেন অনেকে।

সোমবারও দেখা গেছে এমন চিত্র, তবে এদিন রাজধানীতে ফিরে আসা মানুষের সংখ্যা খুবই কম। আবার ঈদের ছুটির সঙ্গে যারা বাড়তি ৩/৪ দিন ছুটি নিয়েছেন এখনো তারা ঢাকায় ফিরতে শুরু করেননি। ফলে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডেও তেমন ভিড় দেখা যায়নি।

গতকাল সোমবার সকাল ১০টায় পরিবার নিয়ে নওগাঁ থেকে ঢাকায় ফিরেছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী মোস্তাফিজুর রহমান। ঈদের আগে বাড়ি যাওয়ার সময় নানা ভোগান্তিতে পড়লেও ফিরতে পেরেছেন নির্বিঘ্নে। তিনি বলেন, ‘অনেক শান্তিতে পরিবার নিয়ে ঢাকায় ফিরতে পেরেছি। আগেই বাসের টিকিট কিনে রেখেছিলাম বলে কোনো ঝামেলায় পড়তে হয়নি।

রোববার রাতে বাস ছাড়ে, ভোরে ঢাকায় পৌঁছে যাই।’ তবে বাস থেকে নেমে সিএনজি পেতে কিছুটা দেরি হয়েছে বলে জানান তিনি। গাবতলী বাসস্ট্যান্ডে শ্যামলী পরিবহন থেকে নামার সময় কথা হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়ার সঙ্গে। মঙ্গলবার থেকে তার পরীক্ষা শুরু, এ কারণে তাড়াতাড়ি ঢাকায় ফিরতে হয়েছে।

সুমাইয়া বলেন, ‘ঈদে পরিবারের সঙ্গে অনেক আনন্দে সময় কেটেছে। মনে হয় আনন্দের সময়গুলো খুব দ্রুত কেটে যায়। পড়ালেখার জন্য দ্রুত ঢাকায় ফিরছি। ঈদের আগে চট্টগ্রামে বাড়ি যাওয়ার সময় টিকিট সংগ্রহ করতে ভোগান্তি পোহাতে হয়েছে। বাড়তি ভাড়ায় বাধ্য হয়ে সংগ্রহ করেছিলাম।

আসার সময় বাড়তি ভাড়া দিয়ে টিকিট কিনলেও যানজট ছাড়াই ফিরতে পেরেছি।’ সুমাইয়ার মতো আরও অনেকেই প্রয়োজনের তাগিতে ঈদ শেষে ঢাকায় ফিরছেন। কেউ পরিবার নিয়ে, কেউ আবার পরিবার রেখে একাই ফিরছেন। এদিন গাবতলী বাসস্ট্যান্ডে দূরপাল্লার একাধিক পরিবহনের টিকিট বিক্রেতার সঙ্গে কথা হয়।

তারা জানান, আগামী শনিবার পর্যন্ত ঈদে বাড়ি যাওয়া মানুষদের ঢাকায় ফেরার চাপ থাকবে। শনিবার পর্যন্ত ঢাকাগামী অধিকাংশ পরিবহনের টিকিট বিক্রি হয়ে গেছে। ঢাকা থেকে যাওয়ার সময় এসব বাস অনেকটা খালি ছাড়লেও ফেরার পথে ভর্তি হয়ে ফিরছে।

যদিও ঈদের আগে নানা কারণে যারা বাড়ি যেতে পারেনি এখন তাদের বাড়ি যেতে দেখা গেছে। তবে সেই সংখ্যা খুব বেশি না। এ কারণে বেশিরভাগ পরিবহনের বাস একাধিক সিট খালি রেখেই ঢাকা ছাড়ছে বলে জানান টিকিট বিক্রেতারা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে নীলফামারীতে শীতার্তদের মাঝে শুভসংঘের কম্বল বিতরণ

৬দিন বন্ধ আমদানি-রফতানি, খোলা থাকছে ইমিগ্রেশন

মিরপুর রাকিন সিটিতে কুকুর নিধন, প্রাণী প্রেমীদেরকে হত্যার হুমকি

চীনে স্কুল ছাত্রাবাসে আগুনে নিহত ১৩

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিরল সম্মাননা অর্জন

বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা: গাইবান্ধায় আরো ১৫০০ অসহায় পরিবারকে ত্রাণ দিল কালের কন্ঠ শুভসংঘ

মডেল সম্মাননা পেল চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

বনানীর শিশা লাউঞ্জে যুবককে হত্যার প্রধান ২ আসামী কুমিল্লায় গ্রেপ্তার

প্রাইভেট না পড়ায় ফেল করানোর অভিযোগ, কলেজছাত্রীর আত্মহত্যা

রমনা থানার মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার