300X70
শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৫, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

মাঠে মাঠে ডেস্ক:
দুর্বল ব্যাটিংয়ের খেসারত দিয়েছে পাকিস্তান। বেন সিয়ার্সের দুর্দান্ত বোলিংয়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েছে রিজওয়ানরা। তাদের ৪৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ তে নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

নিয়মিত অধিনায়কসহ নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার ব্যস্ত আইপিএলে। চোট ও অন্যান্য কারণে নেই আরও একগাদা ক্রিকেটার। এই সিরিজের দলটিকে তৃতীয় সারির দল বলতে পারেন অনেক। টেনেটুনে বড়জোর দ্বিতীয় সারির দল বলা যায়। সেই দলই টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়ের পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে ছাড়ল পাকিস্তানকে।

মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার (৫ এপ্রিল) বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে নিউ জিল্যান্ড তোলে ৮ উইকেটে ২৬৪ রান। পাকিস্তান ৪০ ওভারে গুটিয়ে যায় ২২১ রানে। ভাঙাচোরা দলকে সিরিজজুড়ে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন যিনি, সেই মাইকেল ব্রেসওয়েল শেষ ম্যাচেও ছিলেন অগ্রণী। ঝড়ো ফিফটির পর বল হাতে একটি উইকেট ও অসাধারণ এক ক্যাচ নিয়ে তিনি ম্যাচের সেরা।

প্রথম ম্যাচে না খেলেও সিরিজের সেরা বেন সিয়ার্স। পরের দুই ম্যাচেই যে তার শিকার পাঁচটি করে উইকেট! এই সিরিজের আগে মাত্র একটি ওয়ানডে খেলেছিলেন তিনি। ২৭ বছর বয়সী এই পেসারই দেশের ইতিহাসে গড়লেন নতুন কীর্তি। নিউজিল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন আরেক নবীন রিস মাইরু। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ওপেনার করেন দারুণ এক ফিফটি।

টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড তৃতীয় ওভারে হারায় ওপেনার নিক কেলিকে (৩)। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন মাইরু ও হেনরি নিকোলস। আগের দুই ম্যাচে ১১ ও ২২ রানে আউট হওয়া নিকোলস এবার ফেরেন ৩১ রানে। প্রথম আন্তর্জাতিক ফিফটি করে মাইরু বিদায় নেন ৬১ বলে ৫৮ রান করে।

চতুর্থ উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন ড্যারিল মিচেল ও টিম সাইফার্ট। ইনিংস বড় করতে পারেননি অবশ্য কেউই। ছয় বছর পর ওয়ানডে খেলতে নেমে সাইফার্ট ফেরেন ২৬ রানে। মিচেলের পথ শেষ হয় ৪৩ রানে। নিউজিল্যান্ডের রানের গতিও তখন একটু কমে যায়। তবে তা বাড়ানোর দায়িত্ব নেন ব্রেসওয়েল। লোয়ার অর্ডারদের সঙ্গী করে শেষ দিকে পাকিস্তানকে ভুগিয়ে ঝড়ের গতিতে রান তোলেন তিনি।

ছয়টি ছক্কায় ৪০ বলে ৫৯ রান করে তিনি আউট হন ইনিংসের শেষ বলে। বিপিএল খেলে যাওয়া বাঁহাতি পেসার আকিফ জাভেদ ৬২ রানে ৪ উইকেট নেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নেমে।

রান তাড়ার শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। রান নেওয়ার সময় চোয়ালে আঘাত পেয়ে তৃতীয় ওভারেই মাঠ ছাড়েন ইমাম-উল-হাক। দ্বিতীয় উইকেটে আব্দুল্লাহ শাফিক ও বাবর আজম গড়েন অর্ধশত রানের জুটি। তবে রানের গতি খুব ভালো ছিল না। ৬৮ রানের জুটি আসে ৮৩ বলে। এই জুটি ভেঙে শিকার শুরু করেন সিয়ার্স। ৩৩ রান করতে ৫৬ বল খেলেন শাফিক। ইমামের কনকাশন বদলি হিসেবে সুযোগ পাওয়া উসমান খান ১২ রান করে আউট হন ব্রেসওয়েলের দুর্দান্ত ক্যাচে।

এরপর আর বলার মতো জুটি পায়নি পাকিস্তান। ফিফটি করেই উইকেট বিলিয়ে ফেরেন বাবর (৫৮ বলে ৫০)। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ভালো খেলতে থাকলেও পারেননি বড় ইনিংস খেলতে (৩২ বলে ৩৭)। পরে তাইয়াব তাহিরের ৩১ বলে ৩৩ রানে ব্যবধান কমে একটু। শেষ দিকে নাসিম শাহ ও মোহামমদ ওয়াসিমকে টানা দুই বলে ফিরিয়ে চার উইকেট হয়ে যায় সিয়ার্সের। পরে শেষ বলে সুফিয়ান মুকিমকে আউট করে পূর্ণ করেন তিনি ৫ উইকেট। হোয়াইটওয়াশের উচ্ছ্বাসে মাঠ ছাড়ে তাদের দল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৪২ ওভারে ২৬৪/৮ (মাইরু ৫৮, কেলি ৩, নিকোলস ৩১, মিচেল ৪৩, সাইফার্ট ২৬, ব্রেসওয়েল ৫৯, আব্বাস ১১, হে ৮, সিয়ার্স ৫*; নাসিম ৯-০-৫৪-২, আকিফ ৮-১-৬২-৪, ফাহিম ৫-০-৩১-১, ওয়াসিম ৮-০-৪৭-০, সালমান ৩-০-১৬-০, মুকিম ৯-১-৪৫-১)।

পাকিস্তান: ৪০ ওভারে ২২১ (শাফিক ৩৩, ইমাম রিটায়ার্ড হার্ট ১, বাবর ৫০, উসমান ১২ রিজওয়ান ৩৭, সালমান ১১, তাহির ৩৩, ফাহিম ৩, নাসিম ১৭, ওয়াসিম ০, আকিফ ১*, মুকিম ২; ও’রোক ৯-০-৬০-০, ডাফি ৭-০-৪০-২, সিয়ার্স ৯-০-৩৪-৫, ব্রেসওয়েল ৮-০-৩৯-১, আব্বাস ৩-০-১৬-১, মিচেল ৪-০-৩০-১)।

ফল: নিউজিল্যান্ড ৪৩ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ : মাইকেল ব্রেসওয়েল।

ম্যান অব দা সিরিজ: বেন সিয়ার্স।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন
বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব ২০২৬’ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

তারুণ্যের দেশ গড়ার এখনই সময়

ওয়ার্ল্ড কনফারেরন্স সিরিজ ২০২৪-এ ব্র্যাক ব্যাংকের মর্যাদাপূর্ণ টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে জাপান মেরিটাইম সেলফ্ ডিফেন্স ফোর্সের দুটি যুদ্ধজাহাজ ‘উরাগা ও আওয়াজি’

রাজশাহীর নগরজুড়ে দ্বিতীয় দফার লকডাউন শুরু

সিলেটে এক্সপেরিয়েন্স জোন চালু করলো বার্জার

ফিলিস্তিনি ভেবে নিজেদের দুই সেনাকে হত্যা করল ইসরায়েল

ক্ষমতায় এসে আমরা প্রতিশোধ নিতে যাইনি: প্রধানমন্ত্রী

১৩ দিনে শেষ হতে পারে এসএসসি পরীক্ষা

পুতিন ইউক্রেনের বড় শহরগুলোকে ‘গ্রোজনিফাই’ করার পরিকল্পনা করেছেন: জনসন

চৌগাছা সীমান্তে ১৩.৪৬৪ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক