300X70
শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নাই : পার্বত্য মন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৭, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি : পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় আজ পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের মানুষ শান্তিচুক্তি’র সুফল পাচ্ছেন। তিনি বলেন, দেশ আমাদের। এদেশে এতো উন্নয়ন হচ্ছে। মানুষের চাহিদা অনেক। অভাব অফুরন্ত। আমাদের সম্পদ সীমিত। ধাপে ধাপে পার্বত্যাঞ্চলের সকল চাহিদা, সকল অভাব পূরণ করা হবে বলে জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

আজ খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’ বাস্তবায়িত ১ হাজার ৭৭ পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর।

“পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প -২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের ৬টি ওয়ার্ডে ১ হাজার ৭৭ পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

মন্ত্রী বীর বাহাদুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে আলো, বাতাস পায় সে ব্যবস্থা করে দিচ্ছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্যবাসীদের আলোকিত করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎহীন পার্বত্য অঞ্চলের মানুষের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সোলার প্যানেল হোম সিস্টেম বিতরণ করা হচ্ছে। তিনি সোলার প্যানেল বিতরণে কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না বলে জানান।

মন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য এলাকার উৎপাদিত ফরমালিনমুক্ত বিভিন্ন ফল, শাক-সবজি দেশে বিদেশে যাচ্ছে। এর ফলে কৃষিতে পার্বত্য অঞ্চলের মানুষ অর্থনৌতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। ২০৪১ সালের আগেই পার্বত্যবাসী জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মর্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, শরণার্থী পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র সোলার হোম সিস্টেমের প্রকল্প পরিচালক ও সদস্য (বাস্তবায়ন) উপ-সচিব মো. হারুন-অর-রশিদ, খাগড়াছড়ি পৌর মেয়র ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম এবং উন্নয়ন বোর্ড-খাগড়াছড়ি প্রকৌশল শাখা’র নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম।

পরে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫’শ ১৭জন মেধাবী শিক্ষার্থীর মাঝে দুই কোটি টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করেন। খাগড়াছড়ির ৯টি উপজেলায় বিশ্ববিদ্যালয়ের ৪’শ ৪৫ জন ও কলেজ পর্যায়ে ২’শ ৭২জনসহ মোট ৭’শ ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। কলেজ পর্যায়ে প্রত্যেক মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৭হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মিরপুরে ডিবিএইচের কাস্টমার সার্ভিস সেন্টার উদ্বোধন

বাংলাদেশ খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে প্রিমিয়ার ব্যাংক

৫২ বছরে যা কিছু অর্জন তা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে

পরিবেশ বান্ধব এএসি ব্লক এবং আধুনিক-টেকসই নির্মাণে বাংলাদেশের পথপ্রদর্শক নেক্সটব্লক অটোক্লেভড

জঙ্গি তালিমে‘র সাড়ে ২৬ বছরের জেল

জুলাইয়ে প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের সম্ভাবনা : পররাষ্ট্রমন্ত্রী

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বগুড়া শাখার উদ্বোধন

ঢাকা সাংবাদিক ইউনিয়নে নির্বাচিত হলেন যারা

Mostbet Deposit: Methods, Limits, Added Bonus, How To Make, Step By Simply Step Guid

Mostbet Deposit: Methods, Limits, Added Bonus, How To Make, Step By Simply Step Guid