300X70
বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রধানমন্ত্রী আমিরাত সফরে যাচ্ছেন ৮ মার্চ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১২:৫৯ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী আমিরাত সফরে যাচ্ছেন ৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন আগামী ৮ মার্চ। সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমিরাতের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে। আগামী ৮ মার্চ সফরের দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি নিয়ে এখনো আলোচনা চলছে।

জানা যায়, প্রধানমন্ত্রীর আমিরাত সফরে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, অনেক দিন থেকে মধ্যপ্রাচ্যে আমাদের দ্বিপাক্ষিক সফর হচ্ছে না। আমিরাতের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন নিয়ে দুদেশের মধ্যে সহযোগিতা রয়েছে। এগুলো কীভাবে আরো বাড়ানো যায়, সেই চেষ্টাই আমরা করছি। আশা করছি সফরে এসব বিষয় থাকবে। বিশেষ করে বাংলাদেশে তাদের বিনিয়োগ যেন আসে, এগুলো আলোচনায় থাকবে।

এদিকে, বুধবার রাতে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই দিনের সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন আমিরাত সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আরো বিদেশ সফরের আমন্ত্রণ হাতে :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কয়েকটি দেশ সফরের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রগুলো হাতেই রয়েছে। বৈশ্বিক কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে আমিরাতের পর প্রধানমন্ত্রীর বিদেশ সফরের তালিকায় রয়েছে শ্রীলংকা ও কাতারের আমন্ত্রণ। আশা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে আমিরাতের পর শ্রীলংকা সফর করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শ্রীলংকার জাতীয় দিবস ৪ ফেব্রুয়ারির অনুষ্ঠানে স্পেশাল গেস্ট অব অনার করা হয়েছিল আমাদের প্রধানমন্ত্রীকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটি আপাতত হয়নি। এখনো চূড়ান্ত কিছু হয়নি তবে আমিরাতের পর শ্রীলংকা সফর হতে পারে প্রধানমন্ত্রীর।

কূটনৈতিক সূত্র বলছে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী মার্চের শেষের দিকে কলম্বোয় বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যদি সফর হয়, ঢাকা চাইবে সেই সুযোগে কলম্বোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে ফেলতে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনেক দেশ থেকে প্রধানমন্ত্রীর দাওয়াত আসছে। আমরা বেছে বেছে নির্বাচন করার চেষ্টা করছি। আমাদের হাতে শ্রীলংকা ও দোহার আমন্ত্রণপত্র রয়েছে। শ্রীলংকায় আমাদের অনেক দিন থেকে দ্বিপাক্ষিক সফর হয় না। তাছাড়া কোভিড-১৯ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যেও আমাদের দ্বিপাক্ষিক সফর কম হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চদশ জাতীয় শিশু- কিশোর ও যুবনাট্যোৎসব চলবে আরো ৫ দিন

ঢাকায় তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ গ্রেপ্তার

চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান স্যামসাংয়ের

শেখ হাসিনার উন্নয়ন ভাবনা দক্ষতা পাশে বসে কয়েকগুণ বাড়িয়েছেন শেখ রেহানা

নতুন প্রজন্মকে নিয়মিত জাদুঘর পরিদর্শনে উদ্বুদ্ধ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি নিয়ে এলো বিওয়াইডি

রাজধানীর পল্টনে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা।

বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজ করে: প্রধানমন্ত্রী

ব্রাসেলসে তথ্যমন্ত্রী : ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের আলোচনা