300X70
বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ফায়ার সার্ভিসের ইআরসিসি ভবনের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১১, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :ফায়ার সার্ভিস সদর দপ্তরে স্থাপিত ইমার্জেন্সি রেসপন্স কট্রোল সেন্টার (ইআরসিসি) ভবনের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি। ১০ অক্টোবর সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিপাবলিক অফ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত HE Mr. PARK Young Sik; কোইকার কান্ট্রি ডিরেক্টর Mr. Taeyoung Kim, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) জনাব শাহানারা খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এমফিল; মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে উপসহকারী পরিচালক ফয়সালুর রহমানের নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন গ্রহণ করে প্রধান অতিথি ইমার্জেন্সি রেসপন্স কট্রোল সেন্টারের শুভ উদ্বোধন ফলক উন্মোচন এবং শুভ উদ্বোধন বেলুন উড়ান। এরপর সকল অতিথিবৃন্দ ইমার্জেন্সি রেসপন্স কট্রোল সেন্টার পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান তাঁর বক্তব্যের সূচনায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি ১৫ আগস্ট জাতির পিতার সাথে বঙ্গমাতাসহ শহিদ সকল সদস্যকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য প্রাণ বিসর্জনকারী ১৩ অগ্নিবীরসহ শহিদ সকল ফায়ারফাইটারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রধান অতিথি তাঁর ভাষণে বর্তমান সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের মতো আধুনিক ও উন্নত পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দূরদৃষ্টিসম্পন্ন বিশ্বনেতার পক্ষেই ঘোষণা করা সম্ভব। এই সিদ্ধান্তের বাস্তবায়নে দেশের সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের কাজ চলমান রয়েছে; যার মাধ্যমে সকলের জন্য সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজ ও সুবিধাজনক করে দেয়াই আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার। এরই ধারাবাহিকতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবা ক্ষেত্রগুলোকেও ডিজিটাল সুবিধার আওতায় আনা হচ্ছে। আজকের এই ইআরসিসি ভবনের শুভ উদ্বোধন সেই প্রক্রিয়ারই ধারাবাহিকতা। আমি বিশ্বাস করি, ইআরসিসি ভবনের প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে ফায়ার সার্ভিস মানুষের আরো আস্থাভাজন হয়ে উঠবে।”
উল্লেখ্য, “Strengthening Ability of Fire Emergency Response (SAFER)” প্রকল্পের অধীন ফায়ার সার্ভিস সদর দপ্তরে ইমার্জেন্সি রেসপন্স কট্রোল সেন্টার নির্মাণ করা হয়। এই ERCC-এর মাধ্যমে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার ২৮টি ফায়ার স্টেশনের আওতাধীন এলাকার শিল্প প্রতিষ্ঠানসমূহকে সিসিটিভি ক্যামেরা ও আধুনিক জিআইএস সুবিধার আওতায় আনার পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়িগুলোতে জিপিআরএস সুবিধা নিশ্চিত করা হবে। এতে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার সঠিক অবস্থা ও অবস্থান জানা যাবে এবং দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ ও দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কোরিয়া ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে নির্মিত এই ERCC-তে আইটি সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশ ও সরঞ্জামাদি KOICA কর্তৃক স্থাপন সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রিপাবলিক অফ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত HE Mr. PARK Young Sik, কোইকার কান্ট্রি ডিরেক্টর Mr. Taeyoung Kim, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) জনাব শাহানারা খাতুন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।
খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গিনেস বুকে জায়গা পাওয়া ‘পপ কিং মাইকেল জ্যাকসনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

শ্রম আইন সংশোধনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৮৪ তম সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিের বাস্কেটবল ফাইনাল ও পদক প্রদান

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও আইওএম মিশন প্রধানের সাক্ষাত

দেশের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে মদ, নেশাজাতীয় দ্রব্যসহ আটক ১

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

দরিদ্রের মধ্যে ক্রিংগেল সোসাইটির খাদ্যপণ্য বিতরণ

খালেদা জিয়ার সুস্থতায় কর্মীদের স্বস্তি, নেতারা হতাশ : তথ্যমন্ত্রী

রেলের জমি থেকে মণ্ডপ সরানো প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা

যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ