300X70
বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ফায়ার সার্ভিসের নবনিযুক্ত মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৩, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক-এর দায়িত্ব গ্রহণ করলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন-এর স্থলাভিষিক্ত হলেন।
বেৃহস্পতিবার (৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল। মহাপরিচালক হিসেবে ২ বছর ৪ মাস দায়িত্ব পালন শেষে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করলেন।
এর আগে ২ অক্টোবর বুধবার সকাল ১১-৩০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে ‘বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালক, পরিচালকগণসহ ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশ থেকে সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং সহকারী পরিচালকগণ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন।
বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালকদ্বয় ছাড়াও অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (উন্নয়ন) শামস আরমান, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মনির হোসেন, রাজশাহী বিভাগের উপপরিচালক মোঃ নইমুল আহছান ভূঁইয়া, ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মামুন মাহমুদ, অধিদপ্তরের উপপরিচালক (উন্নয়ন) ওহিদুল ইসলাম, উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসি। বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী মহাপরিচালকের সফল কর্মকালের বিভিন্ন তথ্য তুলে ধরে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁরা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে তাঁরা নবনিযুক্ত মহাপরিচালক মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে ফায়ার সার্ভিস আরো উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তাঁর বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধ, ছাত্র-জনতার সাম্প্রতিক আন্দোলন এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে শাহাদত বরণকারীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানে তাঁকে মহাপরিচালক হিসেবে নিযুক্ত করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া, মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিদায়ী মহাপরিচালকের উন্নয়ন কাজের প্রশংসা করেন এবং তিনি ফায়ার সার্ভিসকে আরো এগিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তাঁর কর্মকালে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন।
বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন তাঁর বক্তব্যে বিগত ২ বছর ৪ মাস সময়ের কর্মজীবনের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। তিনি তাঁর সাধ্যমতো ফায়ার সার্ভিসকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন। তাঁকে সহযোগিতা করায় তিনি ফায়ার সার্ভিসের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নবনিযুক্ত মহাপরিচালক সেই ধারা অব্যাহত রেখে উন্নয়ন প্রক্রিয়া আরো বেগবান করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান শিকদারের সঞ্চালনায় বিদায় ও বরণ অনুষ্ঠানটি পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক-এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয়।
৩ অক্টোবর সকাল ১১-৩০টায় বিদায়ী দরবার গ্রহণ করেন বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। এ সময় নবনিযুক্ত মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর বিদায়ী মহাপরিচালক নবনিযুক্ত মহাপরিচালককে তাঁর অফিস কক্ষে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মহাপরিচালকের অফিসিয়াল চেয়ারে বসিয়ে দেন। দায়িত্ব গ্রহণ ও হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে বিদায়ী মহাপরিচালক সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। এরপর তাঁকে বহনকারী সুসজ্জিত গাড়িটিতে বাঁধা রশি ধরে সকল কর্মকর্তা-কর্মচারী তাঁকে অধিদপ্তরের সদর দরজা পর্যন্ত এগিয়ে দেন। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ দুজন মহাপরিচালকের নিয়োগ ও প্রত্যাবর্তন আদেশ জারি হয়েছিল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কিয়েভ থেকে ‘সেনা প্রত্যাহারে বাধ্য হচ্ছে রাশিয়া’

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের সমূলে উৎপাটন করা হবে : কৃষিমন্ত্রী

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র

সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

দূষণকারী ইটভাটা সনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ‘Brick Kiln Tracker ব্যবহার করবে সরকার

স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

ঈশ্বরগঞ্জে এলাকাবাসীর সেচ্ছাশ্রমে খানাখন্দ রাস্তার সংস্কার

নিয়ন্ত্রণ হারিয়ে মহেন্দ্রের পিছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

দেশের প্রথম জুয়েলারি পার্ক হচ্ছে বসুন্ধরা সিটিতে

গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ