300X70
রবিবার , ৮ মে ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ফের কর্মচঞ্চল হয়ে উঠবে চিরচেনা রাজধানী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৮, ২০২২ ১:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : একরকম ভোগান্তি ছাড়াই বাসে, লঞ্চে ও ট্রেনে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, আজ রোববার থেকে পুরোদমে অফিস-আদালত চালু হবে আর আগামীকাল সোমবার থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও। সে কারণে গতকাল শনিবার ট্রেন-লঞ্চে যাত্রীর কিছুটা চাপ ছিল। তারপরও অন্যান্য বছরের তুলনায় যাত্রা স্বস্তির হয়েছে। তবে কিছু কিছু ট্রেন বিলম্বে ঢাকায় পৌঁছা এবং কিছু বাসে ও লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ করেছেন কেউ কেউ।

গতকাল শনিবার ভোরে দেখা গেছে, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, টেকনিক্যাল, কল্যাণপুর একটির পর একটি বাস এসে থামছে। আর যাত্রীরা নেমে যাচ্ছেন। একই চিত্র কমলাপুর, এয়ারপোর্ট রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালের। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে তারা কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন। তবে ঈদের আগে বাড়িতে ফিরতে না পারা অনেক ঘরমুখীও যাত্রীকেও রাজধানী ছাড়তে দেখা গেছে।

বগুড়া থেকে বাসে ঢাকায় আসা যাত্রী লাভলু বলেন, ‘ঈদের ছুটির সঙ্গে গত বৃহস্পতিবার ছুটি নিয়েছিলাম, আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তাই সবমিলিয়ে এবার ঈদে লম্বা ছুটি পেয়েছিলাম। এর ফলে গ্রামের বাড়িতে বেশি বেড়াতেও পেরেছি। তবে ৯ মে সন্তানদের স্কুল খোলায় এবং রবিবার থেকে আমার অফিস শুরু হওয়ায় একদিন আগেই ঢাকায় এসেছি। বাসায় কিছু কাজ আছে, সেগুলো এই একদিনে করব।’ রাস্তায় কিছুটা যানজট থাকলেও ঢাকায় আসতে খুব একটা সমস্যা হয়নি বলেও জানান তিনি।

ঝালকাঠি থেকে শাহাজাদা হোসেন নামে এক তরুণ বাসযোগে গাবতলীতে ফিরছেন আজ। একটি ওষুধ কোম্পানিতে কর্মরত এই তরুণ বলেন, ‘এবার ফেরিতে একটু সময় লেগেছে। তা না হলে তেমন ভোগান্তি ছিল না।’

নাসিমা নামে এক নারী অভিযোগ করে বলেন, ‘স্বাভাবিক সময় যাত্রীদের টেনে টেনে বাসে তোলে, তখন টিকিটের দামও কম থাকে। এখন দেখি বাস ভাড়া বেশি। এটা কেন হয়? একই গাড়ি, একই পথ, একই যাত্রী; তাহলে ভাড়া বেড়ে যায় কীভাবে?’

তবে বাস চালকরা এই অভিযোগ অস্বীকার করেছেন। রাসেল নামে সাকুরা পরিবহনের এক বাসচালক বলেন, ‘সাধারণ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হয়। আসলে সেটা নির্ধারিত ভাড়া না। ঈদের সময় সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয়েছে। তাই যাত্রীরা ভাবছে বেশি নেওয়া হয়েছে।’

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকেই ভিড় দেখা গেছে দক্ষিণাঞ্চল থেকে ফেরা যাত্রীদের। তারা বলছেন, লঞ্চে বেশ ভিড় থাকলেও অন্যান্য বছরের তুলনায় অনেকটা স্বস্তিতেই নগরে ফিরতে পারছেন। বাসের মতো কিছু কিছু লঞ্চেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী।

এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসা ট্রেনগুলোতেও যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে লঞ্চ-বাসের মতো এবার ট্রেনের যাত্রা নিয়েও সন্তুষ্ট যাত্রীরা। টাঙ্গাইল থেকে পরিবার নিয়ে ঢাকায় ফেরা যাত্রী জাকির হোসেন বলেন, ভিড় ছিল। আসলে ঈদ উপলক্ষে এটুকু ভিড়তো থাকেই। তবে এবার ট্রনে বাড়ি আসা যাওয়ায় কোনো সমস্যা হয় নাই। যারা টিকেট পায়নি তারা হয়তো দাঁড়িয়ে এসেছেন। সবারই তো আসার তাড়া আছে।

তবে কিছু কিছু ট্রেন বিলম্বে ঢাকায় ঢুকেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। পঞ্চগড় থেকে একতা একপ্রেসে করে আসা চাকরিজীবী যাত্রী গোলাম রাব্বী বলেন, ট্রেন লেট ছিল। ঢাকায় আসতে প্রায় ১৫ ঘণ্টা সময় লেগে গেছে। আর অসম্ভব রকমের যাত্রীর চাপ ছিল। টয়লেটের গেটের সামনে পর্যন্ত লোক বসে ছিল। টিকিট পেতেও অনেক সমস্যা হয়েছে।

কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বলেন, ঈদের ছুটি শেষে অনেকে ঢাকায় ফিরছেন। রোববার থেকে অফিস আদালত পুরোদমে চালু হবে। এজন্য আজ (শনিবার) একটু চাপ থাকবে স্বাভাবিক। তবে আমরা বাড়তি যাত্রীর কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়ে রেখেছি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করল পাকিস্তান

বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে ধরনা দিচ্ছে: কাদের

হু হু করে বাড়ছে পণ্যের দাম, বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা জাতিসংঘের

প্রিয়শপের হোম ব্র্যান্ড দীপ্তিতে নতুন সংযোজন

ভুটানের রাজার সাথে বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘অর্পিত সম্পত্তি ও খাস জমি উদ্ধারে ডাটাবেজ সবার কাজে লাগবে’

২৬০ ওয়াটের ফাস্ট-চার্জার আনল ইনফিনিক্স

সাতক্ষীরায় ছাত্রছাত্রীদের নিয়ে জলবায়ু সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালে ঈদের আগে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিলো সন্তান

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান