300X70
শুক্রবার , ২১ মার্চ ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ফ‍্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান বিভ্রান্তিকর : এবি পার্টি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২১, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; গুম, খুন, গণহত্যা, সন্ত্রাসবাদ ও লুটপাটের অভিযোগে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ফ‍্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান শুরু থেকেই বিভ্রান্তিকর। এর বাইরে বড় রাজনৈতিক দলগুলোর কিছু নেতার ভূমিকাও বেশ রহস‍্যজনক। তাদের কেউ কেউ একবার বলছেন আওয়ামীলীগ নিষিদ্ধ হোক তারা চাননা, আবার বলছেন, আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবেনা। তাদের কারও কারও কাছে এখনই ‘বার বার ফ‍্যাসিবাদ শব্দ শুনতে ভালো লাগেনা’। তিনি দূঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামীলীগের হাতে থাকা তকতকে রক্তের দাগ এখনও শুকায়নি এবং তাদের একজন সাধারণ কর্মীর কণ্ঠেও ভুল স্বীকার বা ক্ষমা চেয়ে অনুতপ্ত হওয়ার কোন লক্ষণ নাই। ৬/৭ মাস যেতে না যেতে তাদের হাতে সবচেয়ে বেশী নির্যাতিত দলের নেতাদের এরকম দ্বিধান্বিত অবস্থান মে খুবই হতাশাজনক। বিলম্ব না করে জাতিসংঘ কর্তৃক খুন, সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামীলীগের ব‍্যাপারে একটি ঐকমত‍্যে পৌঁছার জন‍্য জনাব মঞ্জু অন্তর্বর্তী সরকারসহ সকলের প্রতি আহ্বান জানান।

এবি পার্টি সিলেট মহানগর আয়োজিত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে আজ এক ইফতার মাহফিলে তিনি এ বক্তব্য রাখেন। দলের মহানগর আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সভাপতিত্বে বিকেল ৫ টায় নগরীর একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন এবি পার্টি সিলেট জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সরওয়ার উদ্দিন চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ. সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুততাবিস উন নুর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা এর সেক্রেটারি সাকিব আহমদ মিঠু, বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আবু সাঈদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ব‍্যারিস্টার নুরুল হুদা জুনেদ, দুর্নীতি মুক্ত করণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মকছুদ হোসেন, এবি পার্টির মহানগর সদস‍্যসচিব রেজাউল করিম শোয়েব, জেলা সদস‍্যসচিব অ‍্যাডভোকেট হোসাইনুর রহমান লায়েস, যুবনেতা এম তানজিল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, এবারের রমজানে প্রমাণ হয়েছে সরকার যদি প্রশ্রয় না দেয় তাহলে দ্রব‍্যমূল‍্য যারা বাড়ায় তারা জনগণের পকেট কাটতে পারেনা। সরকার আরো আন্তরিক ও সিরিয়াস হলে আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রনে রাখা সম্ভব। দেশের বাইরে থেকে আওয়ামীলীগের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করে তিনি বলেন, দূর্ভাগ‍্যজনকভাবে ভারত সরকার এসব উস্কানিতে অন‍্যতম সহযোগি হিসেবে ভূমিকা পালন করছে। গত তিনটি ভূঁয়া ও ডামি নির্বাচনে ভারত সরকার ছিল আওয়ামীলীগের প্রধান পৃষ্ঠপোষক। তখন তারা আমাদের জনগণের ভোটাধিকার নিয়ে কোন প্রশ্ন তোলেনি বরং বলেছে এটা নাকি আমাদের আভ্যন্তরীণ বিষয়। এখন তারা বলছে বাংলাদেশে এবার তারা একটা ইনক্লুসিভ নির্বাচন চায়। তাদের সাথে কণ্ঠ মিলিয়ে কয়েকটি দেশের রাষ্ট্রদূতও বলছে আওয়ামীলীগ অংশ না নিলে নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবেনা। আকারে ইঙ্গিতে আমাদের সেনাপ্রধানও একই কথা বলছেন। জনাব মঞ্জু বলেন, আওয়ামীলীগ অবশ‍্যই নির্বাচনে অংশ নিতে পারবে, তবে তার আগে তারা যাদেরকে নৃশংসভাবে খুন করেছে সেই হাজার হাজার সন্তানহারা মায়েদের কোলে তাদের সন্তানদের ফিরিয়ে দিতে হবে। যাদেরকে পৈশাচিক নির্যাতন করে পঙ্গু করে ফেলা হয়েছে তাদের চোখ, হাত, পা ফেরৎ দিতে হবে। আমাদের লুট করা লক্ষ লক্ষ কোটি টাকা ফেরৎ আনতে হবে। তিনি আওয়ামীলীগের রাজনৈতিক অধিকার নির্ধারণের জন‍্য প্রয়োজনে গণভোট দেয়ার জন‍্য সরকারের প্রতি আহ্বান জানান। ইফতার মাহফিলে গণ‍্যমান্য ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন ব‍্যব্যবসায়ী নেতা আব্দুল গফুর বিপ্লব, শ্রমিক নেতা মজিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ কামাল আহমদ আম্বিয়া, শ্রমিক নেতা মেহেদী হাসান সোহেল, এবি পার্টির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজার রহমান রঞ্জু, যুক্তরাজ‍্য কমিটির নেতা আব্দুল মুমিত ঝুরু, হবিগঞ্জ জেলা সমন্বয়ক অ‍্যাডভোকেট মোকাম্মেল হোসেন রবিন, সুনামগঞ্জ জেলা সমন্বয়ক জসিম উদ্দিন, মহানগর যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, শরিফুজ্জামান চৌধুরী, যুগ্ম সদস্যসচিব আহমদ খলিল তাপাদার, জেলা যুগ্ম সদস্যসচিব জাহাঙ্গীর আলম প্রমূখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশনের দাবিতে মানববন্ধন

‍‍‍‍অশনি’র বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই-ত্রাণ প্রতিমন্ত্রী

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩ দিনব্যাপী বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন উদ্বোধন

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উদযাপিত

সেনাবাহিনী প্রধানের চট্টগ্রাম এরিয়া এবং পাবর্ত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন

হাতিয়ায় জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ দেশব্যাপী উদ্‌যাপিত হবে

বরিশালে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম 

শব্দদূষণমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

৭ দিনের মধ্যে ই-কমার্স মামলার তথ্য চেয়েছে কারিগরি কমিটি