300X70
সোমবার , ৪ এপ্রিল ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বছরে ৯০ লাখ লিটার অ্যালকোহল উৎপাদনের টার্গেট নিয়ে মদ তৈরির উদ্যোগ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৪, ২০২২ ১:২৪ পূর্বাহ্ণ

প্রতিনিধি, ঠাকুরগাঁও : নর্থবেঙ্গল ও ঠাকুরগাঁও চিনিকল আধুনিকায়নে খরচ ধরা হয়েছে প্রায় ২৩ কোটি টাকা। অথচ মাঝপথেই বন্ধ হয়ে আছে প্রকল্প দুটির কাজ। ইতোমধ্যে নতুন করে চিনিকল দুটিতে অ্যালকোহলসহ নানা পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের লক্ষ্য বছরে ৯০ লাখ লিটার অ্যালকোহল উৎপাদন। এসব অ্যালকোহল বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে শত-কোটি টাকা আয় হবে বলে আশাবাদ এ সংস্থাটির।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. আরিফুর রহমান অপু সাংবাদিকদের বলেন, ‘নর্থবেঙ্গল ও ঠাকুরগাঁও চিনিকলের আগের প্রকল্প বন্ধ রয়েছে। নতুন করে প্রকল্প নেওয়া হবে। এজন্য করা হবে ফিজিবিলি স্ট্যাডি। কারণ প্রকল্প দুটি অনেক আগে অনুমোদন হলেও এই বাজেটে টেন্ডার আহŸান করে পাওয়া যায়নি। তিনি আরো বলেন, ‘দুটি চিনিকলে অ্যালকোহল উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে এসব অ্যালকোহলের প্রচুর চাহিদা। এজন্য নতুন করে ফিজিবিলিটি স্ট্যাডি করা হবে।’

বর্তমানে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডে অ্যালকোহল তৈরি হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও ও নর্থবেঙ্গলে অ্যালকোহল তৈরি করা হবে। এসব প্রোডাক্ট বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এছাড়া ওষুধ তৈরির জন্যও কিছু অ্যালকোহল প্রয়োজন হয়। এসব পণ্যও তৈরি করবো। শুধু চিনি বিক্রি করে লাভের মুখ দেখা সম্ভব নয়।

জানা যায়, একমাত্র রাষ্ট্রীয় মদ উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। স্বয়ংক্রিয় পদ্ধতি অবলম্বনের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করবে কোম্পানিটি। কারণ মদ উৎপাদন করে লাভের মুখ দেখছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নতুন নতুন পণ্যের ভিন্নতা আনা হবে নর্থবেঙ্গল ও ঠাঁকুরগাঁও চিনিকলে।

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ৩২৪ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ‘নর্থবেঙ্গল চিনিকলে কো-জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও সুগার রিফাইনারি স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়। গত বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলে ৮ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ের পর থমকে আছে প্রকল্পের কাজ। সবশেষ ২০২১-২২ অর্থবছরে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। এরপর একটি টাকাও বরাদ্দ দেওয়া হয়নি। বর্তমানে প্রকল্পের কাজ বন্ধ। যে উদ্দেশ্যে প্রকল্পটি নেওয়া হয় তা বাস্তবায়ন হয়নি অথচ গচ্চা গেছে সরকারের ৮ কোটি ৯১ লাখ টাকা।

নর্থবেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম সাংবাদিকদের বলেন, বর্তমানে প্রকল্পের কাজ বন্ধ। নতুনভাবে শুরু করতে হবে। প্রকল্পটি যে বাজেটে অনুমোদন হয় সেই বাজেটে দরপত্র মিলছে না। প্রকল্প নতুনভাবে নিতে হবে।

৪৮৫ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ‘ঠাকুরগাঁও চিনিকলের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন ও সুগার বিট থেকে চিনি উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন প্রকল্পটি ২০১৩ সালে একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। এক দশক আগের রেট শিডিউল ও বর্তমান রেট শিডিউল এক নয়। ফলে প্রকল্পের আওতায় প্রয়োজনীয় মালামাল দরদামে মিলছে না। সবশেষ ২০২১-২২ অর্থবছরে ২৫ লাখ টাকা প্রকল্পের আওতায় ছাড় করা হয়। এরপর এডিপিতে প্রকল্পের আওতায় আর বরাদ্দ দেওয়া হয়নি। ফলে বর্তমানে বন্ধ রয়েছে প্রকল্পের কাজ।

ঠাকুরগাঁও চিনিকলের জিএম (প্রশাসন) মো. সাইফুল ইসলাম বলেন, প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। কিছু গাড়ি কেনা হয়েছিল। এছাড়া কোনো অগ্রগতি নেই। বর্তমানে প্রকল্পের কাজ বন্ধ। কবে শুরু হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে। ঠাঁকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবির বলেন, ‘আমি নতুনভাবে এখানে নিয়োগ পেয়েছি। কয়েকদিনের মধ্যে ঠাকুরগাঁও চিনিকলে জয়েন করব। তবে যতটুকু জানি প্রকল্পের কাজ এখন বন্ধ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পর্যটনকে আকর্ষণীয় করতে সকল অংশীজনকে একসাথে কাজ করার আহবান উপাচার্যের

ভোলার ইলিশা-১ কূপকে ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

জলবায়ু পরিবর্তন বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইংল্যান্ড

বকশীগঞ্জ ও সরিষাবাড়িতে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

‘প্রযুক্তি ব্যবহারে আগামী প্রজন্মের হাতের মুঠোয় পৃথিবী আসুক’

স্ত্রী-সন্তানকে হত্যার পর রিকশাচালকের আত্মহত্যা

ইএমজি সেবা ও নিউরো-মাসকুলার ডিজঅর্ডার ক্লিনিক শুভ উদ্বোধন

১৯৮০টি ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

কদমতলী মৌজার ৬৭ শতাংশ খাস জমি উদ্ধার

টানা তৃতীয়বার নারায়ণগঞ্জের মেয়র হলেন সেলিনা হায়াৎ আইভী