300X70
বুধবার , ২৬ মে ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বরগুনার পৌরশহরসহ নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে দু’সহাস্রাধিক মানুষ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৬, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ

ঘূর্নিঝড় ইয়াস ও পূর্ণিমার জো’এর প্রভাব

আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জো’এর প্রভাবে জোয়ারের পানিতে ভেরীবাধ ভেঙ্গে ও উপচে পড়ে বরগুনা আমতলী পৌর শহর এবং উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের হাট- বাজারসহ নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। চরম দুর্ভোগে দু’সহাস্রাধিক মানুষ। পৌর শহরে মাঝে মধ্যে বিদুৎতের দেখা মিললেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলে দু’দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জানাগেছে, সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) পঞ্জিকানুযায়ী গতকাল (মঙ্গলবার) রাত ৮টা ১০ মিনিটে পূর্ণিমা শুরু হয়ে আজ (বুধবার) বিকেল ৫টা ৪২ মিনিট পর্যন্ত থাকবে। ইহা বৌদ্ধ পূর্নিমা নামে পরিচিত। পূর্ণিমা তিথিতে চাঁদের আর্কষণে পৃথিবীতে পানি বেড়ে যায়।

অপরদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গতকাল সন্ধ্যার পর থেকে থেমে বৃষ্টি ও সেই সঙ্গে দমকা হাওয়া বইছে। গতকাল (মঙ্গলবার) রাতে ও আজ (বুধবার) সকালের জোয়ারে পানিতে ভেরীবাঁধ ভেঙ্গে ও উপচে আমতলী পৌরশহর ও বেশ কয়েকটি ইউনিয়নের গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে পৌর শহরের পুরান বাজার, কাটা গাছ বাজার, ফেরীঘাট, শশ্মানঘাট, আমুয়ারচর, লঞ্চঘাট, নয়াভেঙ্গলী, লোচা এবং উপজেলার গাজীপুর বন্দর, কুকুয়াহাট, গুলিশাখালী, নাইয়াপাড়া, খেকুয়ানী, কলাগাছিয়া, বালিয়াতলী, পশুরবুনিয়া, পূজাখোলাসহ (ইসলামপুর) গ্রামের নিম্নাঞ্চলের ঘর-বাড়ী প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন ব্যবসায়ী ও ওই এলাকায় বসবাসরত প্রায় দু’সহাস্রাধিক সাধারণ মানুষেরা।

আমতলী উপজেলার পশ্চিম দিকে প্রমত্ত্বা পায়রা (বুড়িশ্বর) নদী ও দক্ষিনে বঙ্গোপসাগর। এ পায়রা নদীর কোলঘেষে পৌরসভা এবং আড়পাঙ্গাশিয়া, আমতলী সদর, চাওড়া ও গুলিশাখালী ইউনিয়নের অবস্থান। আজ সকালে স্বাভাবিক জোয়ারের চেয়ে পায়রা নদীর পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমতলী- পুরাকাটা ফেরীঘাটের সংযোগ সড়কসহ গ্যংওয়ে তলিয়ে এবং সংযোগ সড়কে একটি কাভার্টভ্যান পানিতে আটকে সকাল থেকে ৪ ঘন্টা বরগুনা জেলা শহরের সাথে ফেরী চলাচল বন্ধ ছিলো।

এদিকে উপজেলার ৭টি ইউনিয়নের ৫.২২ কিলোমিটার বেড়িবাধ ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘূর্ণিঝড় আম্পানে ওই ভেরীবাঁধগুলো ক্ষতিগ্রস্থ হলেও অর্থাভাবে বাঁধগুলো সংস্কার করা সম্ভব হয়নি। এজন্য ওইসব এলাকার মানুষের মনে আতংক বিরাজ করছে। এরই মধ্যে আজ সকালে কলাগাছিয়া গ্রামের ১৬ হাওলা খালের স্লুইজ ও ভেরীবাঁধ ভেঙ্গে ওই গ্রামের প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ইউপি সদস্য মোঃ শানু মিয়া বলেন, আমার ওয়ার্ডের ১৬ হাওলা খালের স্লুইজ ও ভেরীবাঁধ ভেঙ্গে প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ভেরীবাঁধের বাহিরে থাকা ৩টি বসত ঘর পানিতে তোরে ভাসিয়ে নিয়ে গেছে।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের মোঃ শহিদুল ইসলাম বলেন, মাত্র ৫০০ ফুটের একটি ভেরীবাঁধের নির্মিত হলে বালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও ৪০টি পরিবার পানিবন্দির হাত থেকে রক্ষা পেত।

গাজীপুর বন্দরের ব্যবসায়ী আব্দুল বাতেন দেওয়ান বলেন, আজ সকালের জোয়ারের পানিতে বন্দরটি তলিয়ে যায়। এতে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বন্দরের সকল দোকানপাট বন্ধ ছিলো। তিনি আক্ষেপ করে বলেন, আর কতকাল অপেক্ষা করতে হবে আমাদের শহর রক্ষা বাঁধের জন্য।

আমতলী পৌর শহরের পুরান বাজারের প্লাস্টিক ও ক্রোকারিজ ব্যবসায়ী মোঃ মাসুম বলেন, গতকাল রাতে ও আজ সকালে পায়রা নদীর জোয়ারের পানিতে আমাদের প্রায় ২ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মোঃ আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতে ও আজ সকালে পায়রা (বুড়িশ্বর) নদীর পানি বিপদসীমার ৪০ ও ৬২ সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হয়েছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কায়ছার আলম মুঠোফোনে বলেন, আমতলী উপজেলার ২/১ স্পটে ভেরীবাঁধ ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়েছি। দ্রুত বাঁধগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জো’এর প্রভাবে উপজেলার ভেরীবাঁধের বাহিরে ও নিম্নাঞ্চলের প্রায় ২ হাজার কাঁচা বাড়ীঘর পানিতে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্থতের তালিকা তৈরী করে তাদের সহায়তার ব্যবস্থা করা হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

মশা নিধনে জলে-স্থলে একযোগে অভিযান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাঙামাটিতে আবাসিক হোটেলে ১৮ পর্যটককে জরিমানা

প্রথম দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ 

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

কাল সন্ধ্যায় অন্ধ্র প্রদেশে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

খাবার পানি বিশুদ্ধকরণ পদ্ধতি

মহাসড়কের যানজট এড়াতে গাজীপুর-ঢাকা ট্রেন সার্ভিস চালু

ভোক্তা অধিকারে অভিযোগ করে ক্ষতিপুরণ পেল ঝিনাইদহের ৭ কৃষক

আগামীকাল ব্যাংক বন্ধ