300X70
বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির রেকর্ড যুক্তরাষ্ট্রে, এক বছরে বেড়েছে ২৩.৩%

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৬, ২০২২ ১০:০৭ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে, যা আগের শিক্ষাবর্ষের তুলনায় ২৩ দশমিক ৩ শতাংশ বেশি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় একধাপ এগিয়ে ১৩তম অবস্থান দখল করে নিয়েছে বাংলাদেশ। এর আগের বছর যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোয় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম। ২০২১-২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭ জন বাংলাদেশী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন, যা বিদেশী শিক্ষার্থীবিষয়ক বার্ষিক প্রতিবেদন ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ-২০২২’-এ প্রকাশিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীদের সংখ্যা তিন গুণের বেশি বেড়েছে। ২০১১-১২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৩১৪ জন বাংলাদেশী শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে এসে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৫৯৭ জনে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৪-৭৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮০।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের সব সময় স্বাগত জানায়। বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে যুগান্তকারী গবেষণা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাসজীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশজুড়ে মেধার সাক্ষর রেখে চলেছে। আমরা এটা জেনে আনন্দিত যে সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশিসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে তাদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন।

আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বেশ কয়েকটি তথ্যবিনিময় সেমিনার ও অনুষ্ঠানের আয়োজন করছে যুক্তরাষ্ট্র দূতাবাস। এসব সেমিনার ও অনুষ্ঠানে ভার্চুয়াল ও সশরীরে উপস্থিত হয়ে বাংলাদেশি শিক্ষার্থী-শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম, শিক্ষাবিষয়ক তহবিল ও বৃত্তির সুযোগ-সম্পর্কিত বিষয় সম্পর্কে জানতে পেরেছে। শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশে এডুকেশনইউএসএ পরামর্শ কেন্দ্রগুলো শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর যুক্তরাষ্ট্রের শিক্ষার সুবিধাগুলো কী, তা নিয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইস্তাম্বুলে বিস্ফোরণে ছয়জন নিহত

র‍্যাবিটহোলে বিকাশ পেমেন্টে লাইভ দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

পানি সম্পদ প্রতিমন্ত্রী’র বড় ভাই আর নেই

ডেপুটি স্পীকারের সঙ্গে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রাইম ব্যাংক পিএলসি. এবং প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে চুক্তি

রওশন-বিদিশার লক্ষ্য সরকারের আনুকূল্য, দোলাচলে জিএম কাদের

৪০ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

এবার তাহসান-মিমের ‘হ্যালো বেবি’

আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার দু‘আ! 

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে রাষ্ট্রপতির বাণী