300X70
মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশে সবুজ উন্নয়ন ত্বরান্বিত করতে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও বিজিএমইএ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১, ২০২২ ১২:৫৯ পূর্বাহ্ণ

  • বিজিএমইএ তালিকাভুক্ত পোশাক কারখানায় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি দেশের তৈরি পোশাক খাতের প্রতিনিধি ও সবচেয়ে বড় ট্রেড অ্যাসোসিয়েশন বিজিএমইএ’র সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। দেশের সাম্প্রতিক জ্বালানি সঙ্কট মোকাবিলা করতে এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ হিসেবে এই এমওইউ স্বাক্ষর করা হয়েছে।

সারাবিশ্বের মতো বাংলাদেশও জীবাশ্ম জ্বালানি ও গ্যাস সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে বিকল্প জ্বালানি উৎসের ব্যবস্থা করা এবং সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে সবুজ বাংলাদেশের দিকে যাত্রাকে ত্বরাণ্বিত করা অত্যন্ত জরুরি।

এই কারণে, নবায়নযোগ্য জ্বালানি সমাধান নিশ্চিতে হুয়াওয়ের সাথে একসাথে কাজ করবে বিজিএমইএ। এ নিয়ে আজ (৩০ অক্টোবর) রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে দু’পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসান এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং, দু’পক্ষের প্রতিনিধি হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সময় হুয়াওয়ে ও বিজিএমইএ’র ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

এই চুক্তির অধীনে, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে পোশাক কারখানাগুলোকে ‘গ্রিন ফ্যাক্টরি’তে পরিণত করতে হুয়াওয়ে ও বিজিএমইএ একযোগে কাজ করবেয়। বিজিএমইএ’র তালিকাভুক্ত পোশাক কারখানাতগুলোতে ওপেক্স ও ক্যাপেক্স দুইটি মডিউলে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে হুয়াওয়ে। ওপেক্স মডিউলের ক্ষেত্রে কারখানার মালিকরা গ্রিড বিদ্যুতের তুলনায় কম খরচে বিদ্যুৎ পাবেন। অন্যদিকে, ক্যাপেক্স মডিউলে (প্রথম) কারখানা মালিকরা বিনিয়োগকারীর সঙ্গে পেমেন্টের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হলে, সৌরবিদ্যুৎ সিস্টেমটির মালিকানা কারখানা মালিকের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া, চুক্তিতে ক্যাপেক্সের মডিউলে (দ্বিতীয়) আরেকটি বিকল্প রাখা হয়েছে; যার মাধ্যমে কারখানা মালিকরা নিজেরাই বিনিয়োগের মাধ্যমে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করতে পারবেন এবং সৌর-জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। দু’টি মডিউলের ক্ষেত্রেই হুয়াওয়ে ও কারখানাগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন সহ পুরো প্রক্রিয়াটির তত্ত্বাবধান করবে বিজিএমইএ।

হুয়াওয়ে ও বিজিএমইএ’র এই সমঝোতা স্মারক অনুযায়ী পোশাক কারখানাগুলোর ছাদে ২ গিগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপনের সুযোগ রাখা হয়েছে, যা সবমিলিয়ে প্রতিবছর প্রায় ২৬০০ গিগাওয়াট আওয়ার নবায়নযোগ্য জ্বালানি উৎপন্ন করতে সক্ষম হবে। এর মাধ্যমে গ্রিড বিদ্যুতের ওপর চাপ কমে আসবে এবং দেশের চলমান বিদ্যুৎ সঙ্কট নিরসনে এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে। কারখানাগুলোতে এই সিস্টেম ব্যবহার করে প্রতিবছর ১.৪০ মিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কমিয়ে আনা সম্ভব, যা প্রায় ২.১৪ মিলিয়ন ( ২১ লাখ ৪০ হাজার) গাছ লাগানোর সমান সুবিধা দিবে। এই ধরনের উদ্যোগ জীবাশ্ম জ্বালানির ওপর থেকে কারখানাগুলোর নির্ভরতা কমিয়ে আনবে এবং তুলনামূলক কম খরচে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি করবে।

এই বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, “আরএমজি শিল্পক্ষেত্রে দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিদ্যুতের সঠিক ব্যবহার, নবায়নযোগ্য শক্তির উৎস নির্ধারণ এবং কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করা বিজিএমইএর অন্যতম লক্ষ্য। তাই নবায়নযোগ্য শক্তির উৎস এবং বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্মার্ট প্রযুক্তিতে বিনিয়োগ এই শিল্পের জন্য এখন অপরিহার্য হয়ে উঠেছে। এসএমই প্রতিষ্ঠানগুলো এই শিল্পের একটি উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে, তবে আর্থিক কারণে তারা প্রায়শই নবায়নযোগ্য  শক্তিতে বিনিয়োগ করতে দ্বিধা বোধ করে। তবে, বিশ্বজুড়ে বর্তমান অবস্থা বিবেচনা করে বলা যায়, আরএমজি কারখানাগুলোর উৎপাদনের ক্ষেত্রে কার্বন পদচিহ্ন হ্রাস করা ছাড়া অন্য কোনও উপায় নেই। এই ক্ষেত্রে, ওপেক্স মডেল তাদের জন্য একটি আদর্শ মডেল হতে পারে। অন্যদিকে ক্যাপেক্স মডেলের মাধ্যমে কারখানাগুলো তাদের ছাদের অব্যবহৃত অংশ ব্যবহার করে সবুজ এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদন করতে পারবে এবং নিঃসৃত কার্বনের পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হবে।”

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক খাত এই মুহুর্তে বিদ্যুৎ সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে; এতে করে কারখানাগুলোর খরচ বেড়ে যাচ্ছে। সৌরবিদ্যুতের মাধ্যমে গ্রিন সল্যুশন নিশ্চিত করে এই সঙ্কট নিরসনে বিজিএমইএ’র সাথে একযোগে কাজ করবে হুয়াওয়ে। একইসাথে, এই উদ্যোগ জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে এবং কারখানাগুলোকে গ্রিন ফ্যাক্টরিতে পরিণত হতে সহায়তা করবে।”

উল্লেখ্য, হুয়াওয়ে ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিনিয়োগ করা শুরু করেছে। বর্তমানে, বাংলাদেশে ডজনেরও বেশি রুফটপ ও সোলার আইপিপি (ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) প্রকল্প পরিচালনা করছে হুয়াওয়ে। এছাড়া, ময়মনসিংহে ৫০ মেগাওয়াট ধারণক্ষমতা সম্পন্ন অন্যতম বৃহৎ সোলার আইপিপি প্রকল্প এবং পঞ্চগড়ে ১০ মেগাওয়াট ধারণক্ষমতা সম্পন্ন পোল্ট্রি খাতের সবচেয়ে বড় সোলার আইপিপি প্রকল্প চলছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

ঈদের চাঁদ দেখা নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকারের জানাজা অনুষ্ঠিত

এবার ভারতেও শনাক্ত করোনার নতুন রূপ

বিএনপির সাংঘর্ষিক এবং না বলার রাজনীতির অবসান প্রয়োজন : তথ্যমন্ত্রী

পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্যের সাথে গবেষণায় সর্বদা সম্পৃক্ততা থাকতে চাই : বিএসএমএমইউ উপাচার্য

‘ফেরি জাহাঙ্গীর’ এর ভারপ্রাপ্ত মাস্টার ও হুইল সুকানী বরখাস্ত

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল দল ঢাকায়

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ জানাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়

রাশিয়ার দুর্বলতা সুস্পষ্ট: জেলেনস্কি