300X70
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘বাংলাদেশ-জার্মান সম্পর্ক সুদূঢ় বন্ধনে আবদ্ধ’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ

-জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেমিনারে জার্মান অধ্যাপক ড. ডিটার রিইনহার্ড

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ-জার্মান সম্পর্ক সুদৃঢ় বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করেছেন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউটের অধ্যাপক ড. ডিটার রিইনহার্ড।

গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপারচুনিটিজ ইন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস বাই জার্মান কোম্পানিজ ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় এসব কথা বলেন ড. ডিটার রিইনহার্ড।

সেমিনারে বাংলাদেশে জার্মানির বিভিন্ন প্রকল্প যেমন- রামপাল, পায়রা সমুদ্র বন্দর, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জার্মান কোম্পানির অংশগ্রহণ ও ভূমিকা বিশদভাবে তুলে ধরেন এই জার্মান অধ্যাপক।

জার্মান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর আলোকপাত করে ড. ডিটার রিইনহার্ড বলেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে অধিকতর ভূমিকা পালন করতে পারে জার্মানি। জার্মান নিজ দেশের পরিবেশগত দিক বিবেচনায় রেখে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প গ্রহণ করে।

তেমনি বিদেশেও কোনো প্রকল্প গ্রহণ করতে গেলে সেদেশের পরিবেশকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হয়। কারণ জার্মানির সংসদে পরিবেশ সুরক্ষার বিষয়ে অবহিত করতে হয়। এটিতে আইনি বাধ্যবাধকতা রয়েছে। পরিবেশ জার্মানিতে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়।’

সেমিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু প্রফেসরিয়াল ফেলো প্রফেসর ড. হারুন-অর রশিদ বলেন, ‘জার্মান আমাদের পরীক্ষিত বন্ধু। তারা মক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর প্রথম দিকে যেসব দেশ স্বাধীনতা লাভের স্বীকৃতি দিয়েছে জার্মান তাদের মধ্যে অন্যতম।’

সেমিনারে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশ এবং জার্মান যৌথভাবে কাজ করার অনেকগুলো ক্ষেত্র আছে। অবকাঠামোগত উন্নয়নে জার্মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে জার্মান কোম্পানির আরও বিভিন্ন ক্ষেত্রে কাজ করার এবং বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আমরা টেকসই উন্নয়ন ও সম্পর্কে বিশ্বাস করি। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে সার্বিক উন্নয়নে আমরা এগিয়ে যেতে চাই। এক্ষেত্রে জার্মান হতে পারে অন্যতম সহযাত্রী।’

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. এম আবু ইউসুফ। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মনিরুজ্জামান শাহীন, স্নাতকোত্তর শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ ইনস্টিটিউটের গবেষক, জাতীয় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সরকারী বালিকা পূর্ণবাসন কেন্দ্রের শিশুদের মাঝে বেক্সিমকোর উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সৈয়দ শাহজাহানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার

শুদ্ধচর্চার মধ্য দিয়ে বাংলা ভাষাকে আরো এগিয়ে নিতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ভোটের আগের রাতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

মৌমাছির আক্রমণে জ্ঞান হারান অভিনেতা মিলন ভট্টাচার্য

গুলিস্তান-সায়েন্সল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি

পাকিস্তানিদের ‘প্রাক্তন প্রেমিকা’ বলে কটাক্ষ আদনান সামির

বাজারে রিয়েলমি’র সেগমেন্ট চ্যাম্পিয়ন সি৫৫ ফোন

ভুয়া র‌্যাব ও পুলিশে পরিচয়ে প্রতারণার অভিযোগে ১ জন গ্রেফতার