300X70
রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশ বিশ্বের অন্যতম আদর্শ বিনিয়োগ কেন্দ্র

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৯, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামে বিএমসিসিআই পাওয়ার লাঞ্চে মালয়েশিয়ান রাষ্ট্রদূত

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) উদ্যোগে চট্টগ্রাম চেম্বারের সহযোগীতায় ক্যাটালাইজিং প্রাইভেট ইনভেস্টমেন্ট ফর ভিশন ২০৪১: অপরচুনিটিজ ফর প্রাইভেট সেক্টর ইন এ স্মার্ট বাংলাদেশ শীর্ষক বিএমসিসিআই পাওয়ারলাঞ্চ শনিবার (১৮ই মার্চ) চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনাহ মো. হাশিম। বিএমসিসিআই সভাপতি সৈয়দ আলমাস কবির, চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও পরিচালক মাহফুজুল হক শাহ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ।

মালয়েশিয়ান রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ওপর আলোকপাতের পাশাপাশি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক অবস্থান তুলে ধরেন। বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সকল ক্ষেত্রেই ব্যবসার সুযোগ তৈরী করা সারা বিশ্বের সকল ব্যবসায়ীদের জন্য খুবই লাভজনক। তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে হাইকমিশনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন।

মালয়েশিয়ান রাষ্ট্রদূত হাজনাহ মো: হাশিম বিশ্বাস করেন, দুটি ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে স্বাধীনতার পর থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। উন্নয়নশীল দেশ হিসেবে মালয়েশিয়া সবসময় বাংলাদেশের উন্নয়ন সহযোগী। বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার উল্লেখ করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে মালয়েশিয়া সরকার বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সহযোগিতা করতে চায় বলে জানান।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম. মাশরুর রিয়াজ অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করতে গিয়ে অংশগ্রহণকারীদের সাথে বিগত ৫০ বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের গল্প তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ তার উন্নয়ন লক্ষ্যমাত্রা হিসেবে ২০৪১ সালের মধ্যে নিজেকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। লক্ষ্যমাত্রার দিকে ধাবিত হওয়ার জন্য যে সকল মাপকাঠি পূরণ করা দরকার তাতে বাংলাদেশ সফলতা দেখিয়েছে। তিনি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত সম্ভাব্য খাতগুলো নিয়ে আলোচনা করেন এবং ভোক্তা হিসেবে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেন। তিনি আরও যোগ করেন বাংলাদেশের বিপুল কর্মক্ষম তরুণ জনসংখ্যা বিদেশী বিনিয়োগ আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠার জন্য অবদান রেখেছে।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, রূপকল্প ২০৪১ এর মূল উদ্দেশ্য হল বাংলাদেশের অর্থনীতিকে একটি স্বনির্ভর এবং টেকসই অর্থনীতিতে রূপান্তর করা যেখানে আমাদের জনগণের জন্য যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ থাকবে। এই লক্ষ্য অর্জনের জন্য বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর হবে বাংলাদেশের গেইম চেঞ্জার। চেম্বারের প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, মালয়েশিয়ার বিনিয়োগকারীদের জন্য আলাদা ইকোনমিক জোন এবং চট্টগ্রাম থেকে সরাসরি মালয়েশিয়া ফ্লাইট চালু করার প্রস্তাব করেন।পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ বলেন, একটি ইন্ডাস্ট্রি করতে গেলে সবকিছুই এখন ঢাকা কেন্দ্রিক। চট্টগ্রাম-ঢাকা যাতায়াত করতে গেলে অনেক সময় নষ্ট হয়। তাই বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম বিকেন্দ্রীকরণের মাধ্যমে ব্যবসা সহজীকরণ করা গেলে বিনিয়োগ উৎসাহিত হবে।

এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য তিনি ওরিয়েন্টাল এজেন্ট লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে বিএমসিসিআই সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, বিএমসিসিআই পাওয়ারলাঞ্চ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন বিশ্লেষণের উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল যা একই সাথে বর্তমান আর্থিক পরিস্থিতির উপর সামগ্রিক ইতিবাচক দিকনির্দেশনামূলক আলোচনা করছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই সমসাময়িক ধারায় বাংলাদেশকে কীভাবে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা যায় তাদের জন্য করণীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীক সম্প্রদায়ের মুখপত্র হিসেবে আমাদের চেম্বার কাজ করছে।

বিএমসিসিআই সভাপতি সৈয়দ আলমাস কবির আরো বলেন, বর্তমানে আমরা তৈরী পোশাক, শাকসবজি ও চামড়াজাত পণ্য মালয়েশিয়ায় রফতানি করি। রফতানি পণ্যের বহুমুখীকরণের উপর গুরুত্ব দিয়ে বিএমসিসিআই ও সিসিসিআই যৌথভাবে দুই দেশের মধ্যে ব্যবসা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন আমাদের সামনে বাস্তবতা তাই সরকার এখন তার পরবর্তী লক্ষ্য নির্ধারণ করেছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য দরকার স্মার্ট জনশক্তি এবং দাপ্তরিক কার্যক্রমের ক্ষেত্রে স্মার্টনেস।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

“চট্রগ্রামে ১৫০ শয্যার বার্ণ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করতে চীনের সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর”

২০২৩ সালের মধ্যেই বাসাবাড়িতে কার্যকর পয়োবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে: মেয়র আতিকুল

সহযাত্রী খেলাঘর আসরের ২১ বছর পূর্তি উদযাপন

মুন্সীগঞ্জে নির্বাচনি সহিংসতায় নৌকার সমর্থক নিহত, গুলিবিদ্ধ ৫

বিমান বাহিনীর শ্রেষ্ঠ জেসিও, বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-২০২০ এর সনদপত্র ও ট্রফি বিতরণ

ডিজিটাল নিরাপত্তা আইনে সবচেয়ে বেশি অভিযুক্ত রাজনীতিবিদ-সাংবাদিক

জাপানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে নোঙ্গর করেছে ‘এমভি সোল’

ফের শুরু হচ্ছে ফুডপ্যান্ডা’র সেলিব্রিটি কুকিং শো ‘ফর দ্য লাভ অফ ফুড সিজন ২’