বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশের স্বনামধন্য দুই শিল্প প্রতিষ্ঠান ওয়াল্টন এবং বিএসআরএম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে চেক প্রদান করেছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি ৬ কোটি ১২ লক্ষ ১০ হাজার ৩৭৮ টাকা এবং বিএসআরএম স্টিলস লিমিটেড ৪ কোটি ৯৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করে।
আজ ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চেক দু’টি গ্রহণ করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় খরচ করা হয়।



































