300X70
বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাউবির’ রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারীদের সাথে উপাচার্যের মতবিনিময়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৪, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম গত ১১ নভেম্বর বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও এর আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও স্টাডি সেন্টারের সমন্বয়কারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌছানোর জন্য যার যার অবস্থান থেকে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়াতে হলে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই বলে সভায় মত প্রকাশ করেন। রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন।

এছাড়াও তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্দেশ্য সবার জন্য মানসম্মত শিক্ষাব্যবস্থা বসস্তবায়ন, বিশেষ করে আর্থিক অস্বচ্ছলতাসহ বিভিন্ন কারণে যারা যথাসময়ে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারেননি অথবা সুবিধা বঞ্চিত হয়েছেন (Unprivileged) বিশেষ করে পিছিয়েপড়া/ঝরেপড়া নারী ও আদিবাসী সম্প্রদায়ের জন্য শিক্ষার অবারিত সুযোগ করে দেয়াই বাউবির মূল লক্ষ্য। দূরশিক্ষণ ও উন্মুক্ত শিক্ষা এমন একটি সুব্যবস্থা যার মাধ্যমে যে কোন শ্রেণি, পেশা ও বয়সের মানুষ নিজ-নিজ অবস্থান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন।

প্রচলিত শিক্ষাদান পদ্ধতি ব্যতিরেকে বাউবির নিজস্ব প্রণীত সহজবোধ্য পাঠ্যপুস্তক,
ইলেকট্রনিক মিডিয়ার (Facebook, Boutube, Youtube, Twitter, LMS/e-Learning site, Web Tv, Web Radio, SD Card) সাহায্যে এসএসসি থেকে এমফিল, পিএইচডি পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে আসছে। বাউবিই দেশের একমাত্র উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির পাবলিক বিশ্ববিদ্যালয় যেটি দেশের আপামর জনগোষ্ঠিকে শিক্ষিত করার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বলে উপাচার্য মত প্রকাশ করেন।

উপাচার্য আরও বলেন, দীর্ঘ ১৭ বছর বিগত ফ্যাসিষ্ট সরকার কর্তৃক শিক্ষাক্ষেত্রে অবর্ণনীয় নৈরাজ্য সৃষ্টি করে শিক্ষা সেক্টরটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। রাতারাতি সবকিছু পুনরুদ্ধার সম্ভব নয়। এটি করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার মানকে সমুন্নত করার জন্য সংশ্লিষ্ট প্রোগ্রামের সমন্বয়কারী ও টিউটরগণকে অগ্রণী ভূমিকা রাখার উপরও গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: এমানুল হক। আঞ্চলিক পরিচালক মোহাঃ আবু বাককার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-পরিচালক শাহ্‌ মোহা: আব্দুল মালেক, উপ-পরিচালক এমএস মোছাঃ মোরশেদা খাতুন ও বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারীগণ।
উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপন করেন।

এ সময়ে বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারীগণ, রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা এবং রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আবারও বিশ্বের দরবারে প্রসংসিত বাংলাদেশ

তরুণদের মাঝে ব্র্যাক হোপ ফেস্টিভ্যালের আলো ছড়ালো ফ্ল্যাশমব বা পথনৃত্য

সিলকিড-এর সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

এক টাকার কাজ ২০ টাকায়, অর্থনীতিতে বোঝা : বাণিজ্য উপদেষ্টা

ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক বিভূতিভূষণের মৃত্যবার্ষিকী আজ

অসাম্প্রদায়িক দেশ গড়তে ভূমিকা রাখতে হবে : খাদ্যমন্ত্রী

বাউবির বিএমএড প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও পাঠসামগ্রী বিতরণ

বাংলাদেশ এখন ভিক্ষা করেনা বরং বিদেশিদের সাহায্য করে : পরিবেশমন্ত্রী

তাঁতি বাজার পূজা মন্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম

ঘূর্ণিঝড় ‘সিত্রাং : মানুষকে আশ্রয়ে সহায়তা ও হেলিকপ্টারের মাধ্যমে পর্যবেক্ষণ করছে বিমান বাহিনী ঘাঁটি