300X70
শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাসা-বাড়িতে তল্লাশি করছে না পুলিশ, উত্তরায় হতাহত নেই : ডিএমপি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৩, ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : সারা দেশে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কোথাও কোথাও সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশির গুলির ঘটনাও ঘটে।

জুম্মা নামাজের পর উত্তপ্ত হয়ে উঠে রাজধানীর উত্তরার পরিস্থিতি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উত্তরার জমজম টাওয়ারের মোড় ও ১১ নং সেক্টর মাইলস্টোনের সামনে গণমিছিলের সময় এ সংঘর্ষ হয়। এ সময় হেলমেট পরা এক যুবককে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়।

হেলমেট পর যুবকের গুলি করার দৃশ্যের একটি ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মাথায় লাল রঙের হেলমেট পরা এক যুবক আন্দোলনকারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। তার মাথায় হেলমেট থাকার কারণে ওই যুবকের চেহারা দেখা যায়নি। এতে শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, রাজধানীর উত্তরায় কোনো ধরনের হতাহত বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। সামান্য ঝামেলা হয়েছিল। সেটা পুলিশ বড় করে দেখেনি। কোনো বাসা-বাড়িতে ঢুকে কাউকে আটক বা হয়রানিও করা হয়নি।

জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বলেন, আমরা এখনো কোনো হতাহতের খবর পাইনি। এমন কোনো ম্যাসেজ নেই। সেখানে (উত্তরা) তো আমাদের অফিসাররা ছিলেন। তারা জানিয়েছেন তেমন কিছু ঘটেনি।

উত্তরায় অস্ত্র হাতে আন্দোলনকারীদের উপর গুলি, হামলার অভিযোগ পাওয়া গেছে, পুলিশকেও চড়াও হতে দেখা গেছে।

এমন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, না, এমন হওয়ার কথা না। যাচাই করতে পারেন, পুলিশ এখন এসব কাজে নেই, পুলিশ এখন এ রকম কোনো কাজ আর করছে না। পুলিশ আসামি ধরার জন্য, কাউকে হয়রানি করছে না। অবৈধ অস্ত্র হাতে কেউ সেখানে ছিল কি না বা গুলির ঘটনা ঘটলে সেটাও জানা যাবে। সত্যতা মিললে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, আজকে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। সবখানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছিল। তেমন কিছু তারাও করেনি, পুলিশকেও কিছু করতে হয়নি। উত্তরা ব্যতীত।

তাহলে উত্তরায় আসলে কী ঘটেছিল? কি জেনেছেন? জানতে চাইলে ডিএমপির এ যুগ্ম কমিশনার বলেন, সেখানে (উত্তরা) এসবি অফিসে ভাঙচুরের একটা অভিযোগ পেয়েছি আমরা। তবে সেখানে দায়িত্বে থাকা মাঠ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন বড় কিছু ঘটেনি, সেখানকার পরিস্থিতি পুলিশ বড় করে কিছু দেখেনি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শাহানা আজিজের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নান্দাইল প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাণীশংকৈলে কৃষি মেলার উদ্বোধন

সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নে অসহায় গরীব মানুষের মাঝে কাপড় বিতরণ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ১০ম সমাবর্তন অনুষ্ঠিত

৪৮ টন কাঁচা মরিচ ভোমরা বন্দর দিয়ে আমদানি

বাংলালিংক ও আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড (ভিশন টিভি)-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

রোববার শহীদ ডা. মিলন দিবস, জাসদের কর্মসূচি ঘোষনা

বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত

১০০ মহাসড়ক উদ্বোধন : উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান 

আজও ঢাকায় তাপপ্রবাহ থাকবে, বাড়বে রাতের তাপমাত্রা