300X70
রবিবার , ১ জুন ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাড়বে জাপানি বিনিয়োগ, পাঠানো যাবে ১ লাখ কর্মী : প্রেস সচিব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

বাংলাদেশের বড় শ্রমবাজার হবে জাপান, নির্বাচন ৩০ জুনের পরে যাবে না

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সদ্যসমাপ্ত জাপান সফর বাংলাদেশের জন্য একাধিক দিক থেকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি এনে দিয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, এই সফরের মাধ্যমে শুধু বিনিয়োগই নয়, বাংলাদেশি কর্মীদের জাপানে পাঠানোর জন্যও একটি বড় পথ উন্মুক্ত হয়েছে।

আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামীতে জাপান বাংলাদেশের জন্য বড় শ্রমবাজারে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ রোববার (১ জুন) ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব এ কথা বলেন।
শফিকুল আলম জানান, জাপান সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প মাতারবাড়ি নিয়ে। তিনি বলেন, ‘মাতারবাড়ি প্রকল্পে জাপান বড় ধরনের বিনিয়োগ করবে। এ প্রকল্পের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ২৯ মিলিয়ন মার্কিন ডলারের বৃহৎ অংশ জাপান দেবে। তারা সমুদ্রবন্দর, পাওয়ার প্ল্যান্ট, এলএনজি টার্মিনাল, এবং লজিস্টিক হাব তৈরিতে সহায়তা করবে।’

জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ইতিমধ্যেই এই প্রকল্পে সক্রিয় রয়েছে। তবে এবার জাপানের বেসরকারি খাতের বিনিয়োগকারীরাও এই বৃহৎ প্রকল্পে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। শফিকুল আলম বলেন, ‘জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর বিষয়টিও সফরের একটি অন্যতম উদ্দেশ্য ছিল, এবং এটি অনেকাংশে সফল হয়েছে।’
জাপানের মূল বিনিয়োগ কর্তৃপক্ষ জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-র সঙ্গে বাংলাদেশ পক্ষের আলোচনাকে প্রেস সচিব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন,‘জেটরোর সঙ্গে আমাদের বৈঠকে তারা বাংলাদেশে নতুন করে বিনিয়োগের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে। বর্তমানে জাপানি বিনিয়োগকারীদের বড় অংশ চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডমুখী হলেও বাংলাদেশকে তারা দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেখছেন।’

এই সফরের পর জাপানের অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস সচিব বলেন, জাপানে জনশক্তি পাঠানো নিয়ে ইতোমধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে এবং দেশটির সরকার জানিয়েছে, আগামী পাঁচ বছরে তারা ১ লাখ বাংলাদেশি কর্মী নিতে চায়। ‘এই বিষয়টি নিয়ে একটি স্ট্র্যাটেজিক পরিকল্পনা করা হবে যাতে দক্ষ শ্রমিক তৈরি, ভাষা প্রশিক্ষণ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল স্কিল উন্নয়নের মাধ্যমে চাহিদা পূরণ করা যায়।’

তিনি আরও বলেন, জাপানের শ্রমবাজারে কাজ করতে গেলে ভাষা ও সংস্কৃতির বাধা বড় সমস্যা হিসেবে দেখা দেয়। এ সমস্যা মোকাবেলায় এখন থেকে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ভাষা প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করবে।
জাপানে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘদিন ধরে ভিসা প্রক্রিয়া একটি বড় জটিলতা হিসেবে ছিল। শফিকুল আলম বলেন, ‘ভিসা জটিলতা নিয়ে আলোচনা হয়েছে এবং এই সমস্যা সমাধানে জাপান সরকারের পক্ষ থেকে ইতিবাচক প্রতিশ্রুতি এসেছে।’

বাংলাদেশ ও জাপান সরকারের যৌথ সহযোগিতায় একটি সহজীকৃত ভিসা প্রক্রিয়া চালুর চিন্তা রয়েছে, বিশেষ করে কর্মসংস্থান, ব্যবসা ও শিক্ষা সংক্রান্ত ভিসার ক্ষেত্রে।
শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার জাপান সফর ছিল কেবল অর্থনৈতিক ও বাণিজ্যিক নয়, এটি ছিল কৌশলগত কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি প্ল্যাটফর্মও।’ বাংলাদেশ ও জাপানের মধ্যকার ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে এই সফর নতুন দিগন্ত খুলে দিয়েছে।’

জাপানের বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিনিয়োগকারী গ্রুপের সঙ্গে একাধিক বৈঠকে বাংলাদেশকে একটি উদীয়মান ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ জনশক্তি, কম খরচে উৎপাদন, অবকাঠামোগত উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছে।
প্রেস সচিব জানান, এই সফরের ফলোআপ হিসেবে বাংলাদেশ সরকার জাপান ভিত্তিক বিনিয়োগ বাড়াতে একটি ‘জাপান ডেস্ক’ খোলার পরিকল্পনা করছে। এছাড়া জাপানে বাংলাদেশি দূতাবাস এবং দূতাবাসের কমার্শিয়াল উইংকে আরও সক্রিয় করা হবে যাতে আগ্রহী কোম্পানিগুলো প্রয়োজনীয় সহায়তা পায়।

তিনি বলেন, ‘আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে কেবল বিনিয়োগই নয়, বরং রপ্তানি, প্রযুক্তি হস্তান্তর এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে বহুমাত্রিকভাবে সমৃদ্ধ করতে চাই।’
এই সফরের সফলতার পর জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম।
নির্বাচন ৩০ জুনের পরে যাবে না :
জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা (নির্বাচন) আগেও হতে পারে, ৩০ জুন মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলে হতে পারে, মে মাসেও হতে পারে, জুনেও হতে পারে। কিন্তু জুনের ৩০–এর পরে যাবে না।
‘জাপানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হলো’
প্রধান উপদেষ্টার জাপান সফরের মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম। এই সফরে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে একটি হলো তারা আমাদেরকে ডেভেলপমেন্ট পলিসি লোন, যেটাকে বাজেট সাপোর্ট বলে, তারা ৪১৮ মিলিয়ন ডলার আমাদের দেবে বলে আশ্বাস দিয়ছে।’
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর খুবই সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘আমরা যতগুলো আশ্বাস চাচ্ছিলাম, তারা বলেছে, তারা ইন্টেরিম গভর্মেন্টের সঙ্গে থাকবে।’
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শেখ হাসিনা’র জন্মদিনে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে দৃঢ় প্রত্যয়

শ্যামপুরে ৪ হাজার আতশবাজিসহ ১ জন গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণের হার নির্ধারণ করে গেজেট প্রকাশ

মোবাইল গ্রাহকদের জন্য সেবার গুণগত মান নিশ্চিত করা অপরিহার্য : টেলিযোগাযোগ মন্ত্রী

মাইলস্টোন কলেজে ১৯তম ব্যাচের ব্যাজ প্রদান অনুষ্ঠিত

‘ডেটাকম প্রজেক্ট টিম লিডার’ নিবে হুয়াওয়ে

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন নিয়ে প্রশ্ন তুললেন চীনা রাষ্ট্রদূত

খেলা হবে বিএনপির বিরুদ্ধে : সেতুমন্ত্রী

দাকোপের ঢাকী নদীর বাঁধ পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা, চরম শঙ্কায় এলাকাবাসি

ধানমন্ডির সায়েন্সল্যাব শিরিন ম্যানশন ভবনে বিস্ফোরণে নিহত ৩ , আহত -১৫