300X70
রবিবার , ৭ জুন ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিআরটিসি বাস ইজারা প্রথা বন্ধের দাবি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৭, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: ‎বিআরটিসি বাস ইজারা দেওয়ার প্রথা বন্ধ করার দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটির দাবি, জনগণের করের টাকায় কেনা বিআরটিসির বাস জনসাধারণের পরিবহন সেবায় ব্যবহৃত না হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ইজারা দেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ যাত্রীরা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

রোববার (৭ জুন) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসিনা বেগম, ড. কামরান উল বাছেত, আব্দুল্লাহ মো. ফেরদৌস খান এবং নির্বাহী পরিচালক সাইদুর রহমান এ দাবি জানান।

এতে বলা হয়, বিআরটিসি একটি রাষ্ট্রীয় পরিবহন সেবা প্রতিষ্ঠান। জনগণের করের টাকায় কেনা বাসগুলোর কাঠামো ও সাশ্রয়ী ভাড়া যাত্রীবান্ধব হলেও দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক বাস বিভিন্ন প্রতিষ্ঠানে ইজারা দেওয়া হচ্ছে। এসব বাস সকালে শিক্ষার্থী বা কর্মীদের গন্তব্যে পৌঁছে দিয়ে সারাদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে এবং বিকেলে পুনরায় তাদের ফেরত আনে। অন্যদিকে রাজধানীর সড়কে অসংখ্য নারী, শিশু, বয়স্ক ও কর্মজীবী মানুষ জরাজীর্ণ বেসরকারি বাসে কষ্ট করে যাতায়াত করছেন।

বিবৃতিতে বলা হয়, বিআরটিসির বাস ইজারা দেওয়ার আইনগত ভিত্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। লোকসানের অজুহাতে জনসাধারণকে সেবা থেকে বঞ্চিত করে বাস ইজারা দেওয়া বন্ধ করতে হবে। প্রয়োজন হলে বিভিন্ন প্রতিষ্ঠান বেসরকারি বাস ইজারা নিতে পারে অথবা নিজস্ব অর্থায়ন কিংবা সরকারি ঋণের মাধ্যমে বাস সংগ্রহ করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, বিআরটিসির কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী বেসরকারি বাস মালিকদের স্বার্থে নিজেদের পরিবহন সেবা সীমিত করে অল্পসংখ্যক বাস যাত্রীসেবায় পরিচালনা করেন। অধিকাংশ বাস ইজারা দেওয়া হয় এবং অনেক বাস অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হওয়ার আগেই অচল দেখিয়ে ডাম্পিং বা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হয়। বিপুল অর্থ ব্যয়ে কেনা ভলভো আর্টিকুলেটেড বাস এবং ভলভো এসি ও নন-এসি বাসের অনেকগুলোরই অর্থনৈতিক আয়ুষ্কাল এখনো শেষ হয়নি, কিন্তু রাজধানীর সড়কে সেগুলোর কোনো উপস্থিতি নেই। বিআরটিসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে।

বিবৃতিতে বলা হয়, সরকার যদি বিআরটিসির মাধ্যমে পর্যাপ্ত পরিবহন সক্ষমতা গড়ে তুলতে পারত, তাহলে বেসরকারি বাস মালিকরা ভাড়া নৈরাজ্য ও সড়কে অব্যবস্থাপনা সৃষ্টি করতে পারতেন না। ঈদের পর থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত রাজধানীর বিভিন্ন রুটে বিআরটিসির যাত্রীসেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির যাত্রীরা আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন বিআরটিসি বাসের ইজারা প্রথা বাতিল চায়। সংগঠনটি একই সঙ্গে, কতগুলো বাস কেনা হয়েছে, কতগুলো সড়কে যাত্রীসেবা দিচ্ছে এবং নিয়ম অনুযায়ী কতগুলো বাস মেয়াদ উত্তীর্ণ হয়ে ডাম্পিংয়ে আছে, লোকসানের প্রকৃত কারণ কী? এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত করতে বিচারপতি, অর্থনীতিবিদ এবং গণপরিবহণ বিশেষজ্ঞের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানায় এবং দায়ীদের উপযুক্ত শাস্তি প্রত্যাশা করে। রোড সেফটি ফাউন্ডেশনের নেতারা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানায়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হঠাৎ সাতক্ষীরায় বাড়ছে শিশুদের শ্বাসকষ্ট রোগ

বিকাশ-এ অ্যাড মানি ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে স্বাস্থ্যখাতে অনুদান

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেলো ৬ ক্যাটাগরির ২০ শিল্প প্রতিষ্ঠান

যে নারীর কারণে আজ সারা বিশ্বে মা দিবস পালিত হয়

ঈশ্বরগঞ্জে ফ্রী হাটে খাদ্য সামগ্রী পেলেন দুইশতাধিক পরিবার

‘আসুন দেশকে বাঁচাতে একযোগে কাজ করি’

বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করব: কৃষিমন্ত্রী

মিনি কোল্ড স্টোরেজ ও খামারী অ্যাপ কৃষিতে নতুন মাত্রা যোগ করবে : কৃষি উপদেষ্টা

পছন্দের পাত্রের সাথে বিয়ে না হওয়ায় প্রাণ দিল নববধূ

বিক্ষোভ দমনে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি : র‌্যাব