300X70
বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিজিবি’র নিয়োগ প্রক্রিয়ায় ই-রিক্রুটমেন্ট সফটওয়্যার উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিজিবি’র নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক যুগোপযোগী, কার্যকরী ও সহজীকরণের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি নির্ভর ওয়েব বেজ্ড ই-রিক্রুটমেন্ট সফটওয়্যার তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি আজ সকালে বিজিবি’র ই-রিক্রুটমেন্ট সফটওয়্যার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার পথপরিক্রমায় তাঁরই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল প্রযুক্তির উৎকর্ষতায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ এ রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন। ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের গর্বিত অংশীদার হিসেবে বিজিবি’র নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক স্মার্ট প্রযুক্তি নির্ভর ও যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় বিজিবি ওয়েব বেজ্ড ই-রিক্রুটমেন্ট সফটওয়্যার তৈরির কার্যক্রম হাতে নেয়, যার সফলতার দ্বার উন্মোচিত হলো আজকের এই সফটওয়্যারটির শুভ উদ্বোধনের মধ্য দিয়ে।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘রিক্রুটমেন্ট হলো একটি বাহিনীর দক্ষ সৈনিক বাছাইয়ের মূল ভিত্তি।’ নিয়োগ প্রক্রিয়া সঠিক ও স্বচ্ছ হলে বাহিনী মেধাবী, চৌকস ও দক্ষ সৈনিক পাবে। আর শুধুমাত্র একজন দক্ষ সৈনিকই পারে দেশমাতৃকার সীমান্ত সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বলিষ্ঠ অবদান রাখতে।

বিজিবি’র এই E-Recruitment সফটওয়্যারটি সঠিক প্রার্থী নিরূপণ করে যোগ্য, মেধাবী, দক্ষ ও চৌকস সৈনিক নিয়োগে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক ও বলিষ্ঠ অবদান রাখবে বলে বিজিবি মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন।

ই-রিক্রুটমেন্ট সফটওয়্যারের সুবিধাসমূহ:
১.এই সফটওয়্যারের মাধ্যমে দেশের সেবায় আগ্রহী প্রার্থীগণ joinborderguard.bgb.gov.bd টাইপ করে নিজে নিজেই বিজিবিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং মোবাইল ব্যাংকিং/বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন।

২.বর্তমান পদ্ধতিতে প্রার্থীর ছবি অনলাইন আবেদনের সময়েই গ্রহণের ব্যবস্থা রয়েছে এবং এতে সুরক্ষিত Encrypted QR Code থাকায় প্রতারণার কোনো সুযোগ নেই।

৩.এই সফটওয়্যারের মাধ্যমে আবেদনকারী তার শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করার পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জাতীয় ডাটাবেজ হতে তথ্য যাচাই করতে পারবে। ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন এবং একইসাথে মেধাবী ও যোগ্য প্রার্থী নির্বাচন আরো সুদৃঢ় হবে।

৪.এই সফটওয়্যার প্রার্থীর আবেদন প্রক্রিয়া সহজীকরণের পাশাপাশি বিজিবি’র রিক্রুটমেন্ট কার্যক্রমের অন্যান্য সকল বিষয়াদি যেমন- প্রার্থীদের জেলা ভিত্তিক নির্বাচন কেন্দ্র নির্দিষ্টকরণ, পরীক্ষা সংক্রান্ত যেকোনো নির্দেশনা অবহিতকরণ, ফলাফল প্রেরণ ইত্যাদি কাজ অনেক সহজতর হবে।

৫.এই সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চলাকালীন হেল্পলাইন স্থাপনের মাধ্যমে ২৪/৭ প্রার্থীদের আবেদন ও নিয়োগ সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান দেয়া সম্ভব হবে।

৬.এই সফটওয়্যারের মাধ্যমে আবেদনকারী কোনো প্রতারক বা দালালচক্রের প্রভাব ছাড়াই আবেদন প্রক্রিয়ার সকল কার্যক্রম সম্পন্ন করত: বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা/যাচাই-বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজস্ব মেধা, যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রেখে বিজিবি’র গর্বিত সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন।

উল্লেখ্য, কালের পরিক্রমায় এবং তথ্য-প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া (লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা এবং মেডিকেল চেকআপ) সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয়করণের লক্ষ্যে এই সফটওয়্যারের আধুনিকীকরণ অব্যাহত থাকবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে বদরুদ্দীন উমরের মরদেহ

অটোমেটেড সরকারি আর্থিক সেবা সম্পদের অপচয় ও দূর্নীতি প্রতিরোধে সহায়ক : অর্থ উপদেষ্টা

প্রাণী সুস্থ থাকলে মানুষও থাকবে নিরাপদ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

জলবায়ুু পরিবর্তন ইস্যু: সিভিএফের এবারের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা

কেক কেটে কালের কণ্ঠের যুগপূর্তি উদযাপনের সূচনা

বাংলাদেশ ডিজিটাল সার্ভের পর আর কোনো জরিপের প্রয়োজন নেই : ভূমিমন্ত্রী

বাংলাদেশে ১ কোটি ৬৫ হাজার ১২ জন নিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার টিকা

অবৈধ ‘সাপ্লিমেন্ট’ কেনার অভিযোগে জাপানের শীর্ষ সিইও’র পদত্যাগ

এন ইউ’র শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর সময়সীমা বৃদ্ধি