300X70
শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রাণী সুস্থ থাকলে মানুষও থাকবে নিরাপদ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৫, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণী সুস্থ থাকলে বা প্রাণীকে সুস্থ রাখতে পারলে মানুষও থাকবে নিরাপদ; মেডিকেল ডাক্তার প্রয়োজন হবে না। তিনি বলেন, গরু, ছাগল, হাঁস-মুরগি রোগমুক্ত থাকলে তা থেকে প্রাপ্ত খাদ্যও হবে নিরাপদ, আর নিরাপদ খাদ্যই মানুষের সুস্থতার অন্যতম মূল চাবিকাঠি।

উপদেষ্টা আজ বিকালে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে নবীন ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের জন্য আয়োজিত “হ্যান্ডস-অন ট্রেনিং প্রোগ্রাম ফর ফ্রেশ ভেটেরিনারি গ্র্যাজুয়েটস”-এর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) -এর উদ্যোগে এবং এনিম্যাল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশে ১৮ কোটি মানুষের চিকিৎসার জন্য প্রতিটি উপজেলায় কমপক্ষে ৯ জন মেডিকেল ডাক্তার থাকা প্রয়োজন। অথচ প্রায় ৫ কোটি প্রাণীর জন্য প্রতিটি উপজেলায় মাত্র একজন ভেটেরিনারিয়ান দায়িত্ব পালন করছেন। তিনি প্রশ্ন তোলেন, প্রতিটি উপজেলায় তাহলে কেন তিন-চারজন ভেটেরিনারিয়ান থাকতে পারবে না? ভেটেরিনারি আইন সম্পর্কে উপদেষ্টা বলেন, ভেটেরিনারি আইন প্রায় প্রস্তুত, শিগগিরই তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। তিনি আরও বলেন, ফিড আইন প্রণয়ন অত্যন্ত জরুরি, কারণ এ আইন ছাড়া প্রাণিখাদ্যকে নিরাপদ রাখা সম্ভব নয়।

দক্ষ ভেটেরিনারিয়ানদের আন্তর্জাতিক অঙ্গণে পাঠানোর বিষয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দক্ষ ভেটেরিনারিয়ানদের বিদেশে পাঠানো গেলে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাবে এবং তারা দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশেও সম্মানের সঙ্গে কাজ করতে পারবে। ভেটেরিনারিয়ানদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “আমাদের কাছে কোনো প্রাণীই খেলনা নয়; প্রতিটি প্রাণীর সেবার অধিকার আছে। সেই সেবা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে একযোগে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশের বাস্তব প্রয়োজন বিবেচনায় ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিম্যাল সায়েন্সকে কম্বাইন্ড ডিগ্রি হিসেবে চালু করা হবে, এ বিষয়ে ছোটখাটো মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)-এর আহবায়ক ডাঃ মোঃ সফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. মোঃ বয়জার রহমান, এনিম্যাল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) -এর সভাপতি সায়েম উল হক, বিসিএস লাইভস্টক ক্যাডার এসোসিয়েশনের আহ্বায়ক ডাঃ মোঃ আঃ মান্নান মিয়া। এসময় শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের সদস্য সচিব ডাঃ মোঃ তারেক হোসেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচিকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এই ধরনের প্রশিক্ষণ নবীন পেশাজীবীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন মাস ব্যাপী “প্রি-সার্ভিস হ্যান্ডস অন ট্রেনিং”-এ অংশগ্রহণকারী ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের মাঝে উপদেষ্টা এসময় সার্টিফিকেট বিতরণ করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাঁদাবাজি না করার শপথ হাইওয়ে পুলিশের

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে

ডেঙ্গুতে অধিক ঝুঁকিপূর্ণ রাজধানীর ২৭ ওয়ার্ড

ইউনিয়ন ব্যাংকের ৩য় ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩

প্রতিবছরের মতো এবারও জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বিএনপির বৃহত্তম তামাশা:কাদের

সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের স্মরণীকা প্রকাশ

জরিপ সংশ্লিষ্ট কেসের অনলাইন শুনানির ব্যবস্থা গ্রহণের নির্দেশ ভূমি সচিবের