300X70
সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিবাহ বিচ্ছেদসহ বিভিন্ন কারণে গৃহকর্মীর কাজ বেছে নেন নারীরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ২:১৩ পূর্বাহ্ণ

  • শোভন কাজ ও কর্মক্ষেত্রে জেন্ডার সহিংসতা বিষয়ে বাংলাদেশের গৃহশ্রমিকদের উপর পরিচালিত বিলস এর গবেষণা প্রতিবেদন উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : উপযুক্ত প্রশিক্ষণ ও অ্যাডভোকেসির মাধ্যমে কর্মক্ষেত্রে গৃহশ্রমিকের শোভন কাজ নিশ্চিত করা সম্ভব এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে যদি গৃহশ্রমিকের মর্যাদার বিষয়টি যুক্ত করা যায় তাহলে তা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়ক হবে। তবে গৃহশ্রমিককে রাস্ট্রীয় সুরক্ষার আওতায় আনতে তাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করা এবং গৃহশ্রমিকের জন্য শোভন কাজ সংক্রান্ত আইএলও কনভেনশন-১৮৯ অনুস্বাক্ষর করা জরুরী।

রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে আজ ১২ ফেব্রুয়ারি ২০২৩, রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স আয়োজিত শোভন কাজ ও কর্মক্ষেত্রে জেন্ডার সহিংসতা বিষয়ে বাংলাদেশের গৃহশ্রমিকদের উপর পরিচালিত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

গ্লোবাল এফেয়ার্স কানাডা এবং অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত “সুনীতি” (সিকিউরিং রাইটস অফ উইমেন ডমেস্টিক ওয়ার্কাস ইন বাংলাদেশ) প্রকল্পের আওতায় গবেষণাটি পরিচালিত হয়। বিলস-সুনীতি প্রকল্পের পক্ষে গবেষণাটি পরিচালনা করে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিনেট। গবেষণার মূল উদ্দেশ্য ছিল নারী গৃহকর্মীদের শ্রম অধিকার ও জেন্ডার সহিংসতার বর্তমান পরিস্থিতি অন্বেষণের পাশাপাশি নারী গৃহকর্মীদের শোভন কাজ নিশ্চিতকরণের বিদ্যমান সুযোগ বা প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা।

বিল্স এর যুগ্ম মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (অবঃ) ও বিশ্বব্যাংক এর পরামর্শক এবিএম খোরশেদ আলম, শ্রম অধিদপ্তর এর পরিচালক বেল্লাল হোসেন শেখ, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর উপপরিচালক সুস্মিতা পাইক, আইএলও ওয়ার্ক ইন ফ্রিডম প্রোগ্রামের ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর এনি দ্রং, অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সুনীতি প্রকল্পের সমন্বয়কারী তারেক আজিজ, ডিনেট এর সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম. শাহাদাৎ হোসেন, বিলস উপদেষ্টা পরিষদ এর সদস্য নইমুল আহসান জুয়েল, বিলস নির্বাহী পরিষদ এর সম্পাদক শাকিল আখতার চৌধুরী, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন, অক্সফ্যাম ইন বাংলাদেশ এর প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মুরাদ পারভেজ, লেবার রাইটস জার্নালিস্ট ফোরাম এর সাধারণ সম্পাদক আতাউর রহমান, সলিডারিটি সেন্টার এর প্রোগ্রাম অফিসার এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম সহ ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজ নেতৃবৃন্দ, নিয়োগকারী ও গৃহশ্রমিক ও মিডিয়া প্রতিনিধি বৃন্দ।

গবেষণায় দেখা যায়, দারিদ্র্য, পেশার সহজলভ্যতা এবং বিবাহ বিচ্ছেদজনিত কারণসহ বিভিন্ন কারনে গৃহকর্মীর কাজ বেছে নেন নারীরা। কিন্তু সেই পেশায় এসে ৪২% আবাসিক গৃহকর্মী বসার ঘর কিংবা রান্নাঘরের মতো খোলা জায়গায় ঘুমান। ৭৫% অনাবাসিক/খন্ডকালীন গৃহকর্মী বস্তিতে বাস করেন। গৃহকর্মীদের গড় মাসিক আয় ৫,৩১১ টাকা যেখানে তাদের মাসিক গড় ব্যয় ১০,৮০১ টাকা। ৯৬% গৃহকর্মী বলেছেন যে তাদের বর্তমান মজুরি মৌলিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। শত ভাগ গৃহকর্মীই মৌখিক চুক্তির মাধ্যমে কাজ করেন। ২৬% গৃহকর্মী কর্মক্ষেত্রে অনুপস্থিতি বা বিলম্বের কারণে মজুরি কর্তনের শিকার হয়েছেন। আবাসিক গৃহকর্মীরা দৈনিক ১০ থেকে ১৪ ঘন্টা কাজ করেন। ৮৭% অনাবাসিক/খন্ডকালীন গৃহকর্মী কোনো সাপ্তাহিক ছুটি পান না।

গৃহকর্মীদের ৯৯% পেশাগত কোনো দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাননি। এক্ষেত্রে, ৮৫% নিয়োগকর্তা মনে করেন যে জীবন দক্ষতা প্রশিক্ষণ অধিকার বৃদ্ধিতে এবং গৃহকর্মীদের স্বীকৃতি দিতে অবদান রাখে। মাত্র ৪% গৃহকর্মী কোন না কোন সংগঠনের সাথে জড়িত। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ সম্পর্কে ৯৯% গৃহকর্মীর এবং ৬৬% নিয়োগকর্তাদের কোন জ্ঞান নেই। ৬৭% গৃহকর্মী মানসিক নির্যাতনের সম্মুখীন হয়েছেন। ৯১% নারী গৃহকর্মী জেন্ডার সহিংসতার বিষয়ে সাহায্য চাওয়ার উপায় হিসেবে কোনো হটলাইন/হেল্পলাইন নম্বর সম্পর্কে সচেতন নন। কোভিড-১৯ সংকটের সাথে লিঙ্গ-ভিত্তিক সহিংসতার ঘটনাগুলি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ২% চাকরি হারিয়েছেন এবং ২% আয়ের উৎস হারিয়ে তাদের স্বামী/পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতনের সম্মুখীন হয়েছেন।

গবেষণা প্রতিবেদনে উঠে আসা অন্যান্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম- গৃহশ্রমিকের নিবন্ধন, থানাগুলোতে গৃহশ্রমিকদের জন্য পৃথক কোন অভিযোগ ব্যবস্থাপনা বিভাগ তৈরী, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে গৃহশ্রমিকের অধিকার ও তা লঙ্ঘনের প্রতিকার বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনে ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ গ্রহণ ইত্যাদি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে খরচ ছাড়াই বিকাশে টাকা আনা যাচ্ছে

নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় বিমান ধ্বংস করার দাবি রাশিয়ার

লতিফ সিদ্দিকীর বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ মধুপুর উপজেলা আওয়ামীলীগের

শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা

পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন সদস্য ক্যাপ্টেন মাহবুবুর রহমান

গাজীপুরে জেলা প্রশাসকের উদ্যোগে পুকুর সংস্কার শুরু

বিজেপি এই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আ. লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী : নাড্ডা